Padmini Ekadashi: পদ্মিনী একাদশীতে করুন এই ১০ কাজ, দূর হবে জীবনের সব সমস্যা!

Padmini Ekadashi Remedies: হিন্দু পঞ্জিকা অনুসারে, চলতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পড়েছে ২৯ জুলাই, শনিবার। এটি পদ্মিনী একাদশী নামে পরিচিত। শাস্ত্র মতে, নিষ্ঠাভরে এই একাদশী ব্রত পালন করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এবং সর্বপাপমুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়।

পদ্মিনী একাদশীর দিন কিছু ব্যবস্থা করলে শ্রী বিষ্ণু অতি প্রসন্ন হন। তাঁর কৃপায় মনের সব ইচ্ছা পূরণ হয়। জীবনে ধনধান্যের অভাব হয় না। জেনে নিন পদ্মিনী একাদশীতে কী করবেন।

Padmini Ekadashi Upay

১) পদ্মিনী একাদশীর দিন সন্ধেবেলা তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। 'ওঁ নমো ভগবতে বাসুদেবায় নমঃ' এই মন্ত্র জপ করতে করতে ১১ বার তুলসী গাছ প্রদক্ষিণ করুন। এতে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং তাঁদের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে।

২) একাদশীর দিন শ্রী বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পূর্ব দিকে মুখ করে গীতার একাদশ অধ্যায় পাঠ করুন। এই উপায়ে আপনি আপনার আটকে থাকা টাকা ফেরত পাবেন।

৩) স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে হলে মরশুমি ফল নিবেদন করে বিষ্ণু পূজা করুন।

৪) ব্যবসায় উন্নতি করতে চাইলে পদ্মিনী একাদশীর দিন লক্ষ্মী-নারায়ণকে মৌরি নিবেদন করুন।

৫) এ দিন দরিদ্র ও অসহায়দের ভোজন করান। আপনার সাধ্যমতো দান করুন। এতে আপনার জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে।

৬) দুধ দিয়ে ক্ষীর তৈরি করুন। এর মধ্যে তুলসী পাতা রেখে ঈশ্বরের কাছে নিবেদন করুন। এই প্রতিকারে আপনার বিবাহিত জীবনে সুখ, শান্তি বাড়বে।

৭) একাদশীর দিন শ্রী বিষ্ণুর সামনে নয়-মুখী প্রদীপ জ্বালিয়ে রাখলে চাকরি ক্ষেত্রে আসা যাবতীয় বাধা-বিপত্তি দূর হয়।

৮) এ দিন কেশর মিশ্রিত দুধ দিয়ে শ্রী বিষ্ণুর অভিষেক করুন। এতে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

৯) একাদশীর দিন ব্রাহ্মণদের দান করলে মনোবাঞ্ছা পূরণ হয়। তাই আপনার মনোবাসনা পূরণের জন্য পদ্মিনী একাদশীর দিন ব্রাহ্মণদের দান করতে পারেন।

১০) শাস্ত্র মতে, অশ্বত্থ গাছে শ্রী বিষ্ণুর বাস। তাই পদ্মিনী একাদশীর দিন অশ্বত্থ গাছের পূজা করুন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion