Padmini Ekadashi 2023: পদ্মিনী একাদশীতে রাশি মেনে করুন দান, পূরণ হবে সকল মনোস্কামনা!

Padmini Ekadashi 2023 Daan: হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি মাসে দু'বার একাদশী ব্রত পালিত হয়, একটি কৃষ্ণপক্ষে এবং অন্যটি শুক্লপক্ষে। বছরে মোট ২৪টি একাদশী হয়। কিন্তু যে বছরে অধিক মাস বা মলমাস থাকে, সেই বছর ২৬টি একাদশী পালন করা হয়।

চলতি বছরে অধিক মাস শুরু হয়েছে ১৮ জুলাই থেকে এবং চলবে ১৬ অগস্ট পর্যন্ত। এই মলমাসের শুক্লপক্ষের একাদশী তিথি পদ্মিনী একাদশী নামে পরিচিত। এ বার পদ্মিনী একাদশী পড়েছে ২৯ জুলাই, শনিবার। কথিত আছে, নিষ্ঠাভরে পদ্মিনী একাদশীর ব্রত পালন করলে জীবনে সুখ, সমৃদ্ধি আসে।

Padmini Ekadashi

অধিক মাসের এই একাদশীতে রাশি অনুযায়ী দান করা অত্যন্ত শুভ ও ফলদায়ক। জেনে নিন, পদ্মিনী একাদশীতে লক্ষ্মী-নারায়ণের আশীর্বাদ পেতে আপনার রাশি অনুযায়ী কী কী জিনিস দান করবেন।

মেষ রাশি: লাল বস্ত্র, তামার পাত্র, কেশর, গুড় দান করুন।

বৃষ রাশি: সাদা কাপড়, ঘি, সুগন্ধি। মহালক্ষ্মী মন্দিরে রুপোর নূপুর এবং আঙট দান করুন।

মিথুন রাশি: জামাকাপড়, সবুজ ফল, কাঁসার পাত্র, শঙ্খ, পয়সা দান করুন।

কর্কট রাশি: ঘি, চাল, দুগ্ধজাত পণ্য, সাদা রঙের জামা দান করতে পারেন।

সিংহ রাশি: লক্ষ্মী নারায়ণ মন্দিরে শঙ্খ এবং রুপো দান করুন।

কন্যা রাশি: সবুজ রঙের ফল, জামাকাপড়, বিবাহিত মহিলাদের মেকআপ সামগ্রী দান করতে পারেন

তুলা রাশি: দুধের তৈরি মিষ্টি, সাদা কাপড়, সুগন্ধি, মন্দিরে সুগন্ধি ফুল দান করুন।

বৃশ্চিক রাশি: লাল রঙের মিষ্টি, কেশর, গুড়, মধু, লাল রঙের পোশাক দান করুন।

ধনু রাশি: হলুদ রঙের পোশাক, ফল, স্টেশনারি জিনিস দান করতে পারেন
মকর রাশি: কালো তিল, তেল, নীল রঙের পোশাক, ছাতা দান করুন।

কুম্ভ রাশি: কালো তিল, যব, নীল ও কালো রঙের পোশাক, স্লেট দান করতে পারেন।

মীন রাশি: হলুদ রঙের মিষ্টি, বেসন লাডু, বই, পেন্সিল, কলম দান করুন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion