Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Padmini Ekadashi 2023: পদ্মিনী একাদশীতে থাকছে শুভ যোগ, রাশি মেনে কাজ করলেই মিলবে সুফল!
শ্রাবণ শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় পদ্মিনী একাদশী। এ বার পদ্মিনী একাদশী পালিত হবে ২৯ জুলাই, শনিবার। এই একাদশী ব্রত পালনে শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। পাশাপাশি পিতৃপুরুষরাও মোক্ষ লাভ করে থাকেন। কথিত আছে, যে ব্যক্তি নিষ্ঠাভরে পদ্মিনী একাদশী ব্রত পালন করেন, তিনি জীবনের সমস্ত সুখ ভোগ করে বৈকুণ্ঠ গমন করেন।
জ্যোতিষ গণনা অনুসারে, চলতি বছর পদ্মিনী একাদশীতে থাকছে ব্রহ্ম যোগ। এই দিনে রাশি অনুযায়ী কিছু উপায় করলে তা ফলদায়ক হতে পারে।

মেষ রাশি
পদ্মিনী একাদশীতে নারায়ণ কবচ পাঠ করুন। এতে ধনসম্পদ লাভ হয়। আর্থিক অনটন দূর হয় এবং মানসিক শান্তিও মেলে।
বৃষ রাশি
বিবাহিত জীবনে সুখ ফেরাতে পদ্মিনী একাদশীর দিন স্বামী-স্ত্রী মিলে সাতবার কলাগাছের চারপাশে প্রদক্ষিণ করুন। এ ছাড়াও, জলে হলুদ মিশিয়ে গাছে নিবেদন করুন। এই উপায়ে দাম্পত্য জীবনে মধুরতা আসে।
মিথুন রাশি
এই দিনে বিষ্ণু পূজায় অবশ্যই আমলকি নিবেদন করুন। মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে।
কর্কট রাশি
পদ্মিনী একাদশীর দিন ঘরে দক্ষিণাবর্তি শঙ্খ স্থাপন করুন। সঠিক নিয়ম মেনে পূজা করে তা সিন্দুকে রেখে দিন। বিশ্বাস করা হয়, এই উপায় করলে কখনও অর্থের অভাব হয় না।
সিংহ রাশি
এই পবিত্র দিনে আপনার সাধ্যমতো দান করুন। এতে জীবনে সর্বদা সুখ-শান্তি বজায় থাকে এবং মৃত্যুর পরে স্বর্গে স্থান হয়। গরু দান করতে পারেন।
কন্যা রাশি
চাকরিতে প্রমোশন পেতে চাইলে, পদ্মিনী একাদশীর দিন কোনও অনাথ আশ্রমে বাচ্চাদের অন্ন ও বস্ত্র দান করুন। এতে ক্যারিয়ারে সাফল্য আসবে।
তুলা রাশি
তুলা রাশির জাতকরা একাদশীতে গজেন্দ্র মোক্ষ পাঠ করুন। এতে পিতৃদোষ দূর হবে এবং পূর্বপুরুষের আত্মা শান্তি পাবে।
বৃশ্চিক রাশি
এ দিন শ্রী বিষ্ণুর কাছে তুলসী মালা অর্পণ করুন এবং ১০৮ বার 'ওঁ অচ্যুতায় নমঃ' মন্ত্র জপ করুন। এই উপায়ে সন্তানের উন্নতি হবে।
ধনু রাশি
আপনি যদি আইনগত বিষয়গুলি থেকে মুক্তি না পান বা আপনার প্রতিপক্ষ যদি আপনার কাজে বাধা দেয় তবে পদ্মিনী একাদশীতে বিষ্ণুর পূজায় ১১টি গোটা হলুদ নিবেদন করুন। কোনও শুভকাজে যাওয়ার আগে পুজোয় ব্যবহৃত একটি হলুদ সঙ্গে নিয়ে বেরোন। এতে কোনও বাধা ছাড়াই আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে।
মকর রাশি
সুস্বাস্থ্য ও ধনসম্পদ পেতে পদ্মিনী একাদশীর দিন ভক্তিভরে বিষ্ণু চালিসা পাঠ করা উচিত মকর রাশির জাতকদের।
কুম্ভ রাশি
চাকরির সন্ধানে বারবার ব্যর্থ হচ্ছেন? তাহলে পদ্মিনী একাদশীর দিন যজ্ঞ করুন এবং বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন। ব্রাহ্মণ ভোজন করান। এতে সাফল্য আসবেই!
মীন রাশি
মীন রাশির জাতক জাতিকাদের একাদশীর পুজোয় বৈজয়ন্তী ফুল অর্পণ করা উচিত। এতে জীবনে সুখ, সমৃদ্ধি ফেরে। এমনকি সন্তান সুখও লাভ হয়।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications
