ওনাম উৎসব : আপনার প্রিয়জনদের পাঠানোর জন্য রইল কিছু শুভেচ্ছা বার্তা

কেরলের প্রধান উৎসব হল 'ওনাম উৎসব '। সেখানকার সংস্কৃতি ও ঐতিহ্যকে জানার প্রধান উৎস এটি। প্রতিবছর সেপ্টেম্বর মাসে এটি পালন করা হয়। রাজ্যের প্রতিটি মানুষের কাছে এই উৎসব অত্যন্ত জনপ্রিয়। কেরলের সবচেয়ে বড় উৎসব বলা হয় এটিকে। এই উত্সবটি ভগবান বিষ্ণু ও অসুররাজ মহাবলীর উদ্দেশ্যে পালন করা হয়। মনে করা হয়, এই উৎসবের সময়ে অসুররাজ মহাবলী প্রতিবছর একবার কেরালায় ফিরে আসেন তাঁর প্রজাদের সাথে দেখা করতে। তাঁর আগমন উপলক্ষ্যে পালিত হয় এই ওনাম উৎসব। ১০ দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন পর্যায়ে আয়োজিত হয় এই উৎসব।

Onam festival

ওনাম উৎসবে আপনার নিকট বা প্রিয়জনদের কাছে শুভেচ্ছা বার্তা প্রেরণ করতে পারেন। এখানে আপনাদের জন্য কিছু মেসেজ বা শুভেচ্ছা বার্তা রইল। এইবছর আপনার পরিবার, বন্ধু বা নিকট আত্মীয়দের কাছে এই বার্তাগুলির মাধ্যমে শুভ ওনামকে শুভেচ্ছা জানিয়ে ওনাম উৎসব উদযাপন শুরু করুন।

১) ওনামের রঙ এবং উৎসবের আলো

আপনার বাড়িতে সুখ এবং আনন্দ নিয়ে আসুক

শুভ ওনাম

২) ঈশ্বর আপনাকে ও আপনার পরিবারের মঙ্গল করুন

আপনার বাড়িকে ওনাম উৎসবের আনন্দের আলো দিয়ে ভরিয়ে দিক

শুভ ওনাম

৩) সকল কেরালাবাসীকে জানাই শুভ ওনামের প্রীতি ও শুভেচ্ছা

শুভ ওনাম

৪) এই ওনাম উত্সবে আপনার জীবনে সমৃদ্ধি ঘটাবে,

আপনার বর্ণময় জীবনের সূচনা হবে

শুভ ওনাম

৫) কোনও গ্রিটিং কার্ড দেওয়ার নেই

পাঠানোর মতো কোনও ফুলও নেই

ফরওয়ার্ড করার জন্য কোনও সুন্দর গ্রাফিক্সও নেই

শুধুমাত্র আমার একটি ভালবাসায় ভরা হৃদয় আছে

সেই হৃদয় দিয়েই জানাই, শুভ ওনাম

Story first published: Saturday, August 31, 2019, 17:24 [IST]
X
Desktop Bottom Promotion