Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
নবরাত্রির শুভ মূহুর্তে এই মন্ত্র দিয়ে বাড়িতে যজ্ঞ করুন, মায়ের আশীর্বাদে মিটবে সমস্যা, ফিরবে সুখ-সমৃদ্ধি
ইতিমধ্যেই শুরু হয়েছে চৈত্র নবরাত্রি। মাতার এই নয় দিনে বাড়িতে পূজার বিশেষ পরিবেশ থাকে। কিন্তু জানেন কি, নবরাত্রির সময় বাড়িতে যজ্ঞ করা গুরুত্বপূর্ণ। জ্যোতিষবিদদের মতে, বাড়িতে যজ্ঞ করলে দেবী মা খুশি হন এবং শুভ ফল দেন। এছাড়া বাড়িতে শুদ্ধ পরিবেশ তৈরি হয় এবং ঘর থেকে নেতিবাচক শক্তিও দূর হয়। নবরাত্রির সময় কখন যজ্ঞ করতে হবে তা আপনি যেকোনো পণ্ডিতকে জিজ্ঞাসা করতে পারেন।
তবে শাস্ত্রমতে, নবরাত্রির ৯ দিনই যজ্ঞ করার জন্য শুভ বলে মনে করা হয়। যজ্ঞ করার মাধ্যমে দিয়ে আপনি এবং আপনার পরিবার দেবীর পাশাপাশি অন্যান্য দেবদেবীদের কাছ থেকে বিশেষ আশীর্বাদ পান। সঙ্গেই মনে শান্তি আসে। চৈত্র নবরাত্রির সময় বাড়িতে যজ্ঞ করা ধর্মীয়, সামাজিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ।

তাহলে চলুন দেখে নেওয়া যাক, এই যজ্ঞ করতে আপনার কী কী সামগ্রি লাগবে এবং কীভাবে করবেন-
. শুকনো আমের কাঠ, খাঁটি ঘি, চাল, গম, যব, ছোলা, তিল, গুড়, কর্পূর, লবঙ্গ, ধূপ, জায়ফল, এলাচ।
প্রথমত, আপনি কোন দিন যজ্ঞ করতে চান তা ঠিক করতে হবে। যদি সম্ভব হয়, এর কিছু উপাদান আনুন এবং সেগুলি এক দিন আগে রেডি করে রাখুন। ঘরে বা যেখানেই যজ্ঞ করতে চান সেখানে একটি যজ্ঞ কুণ্ড তৈরি করুন। আজকাল বাজারে যজ্ঞকুণ্ডও খুব সহজেই পাওয়া যায়। এবার সেই যজ্ঞ কুণ্ডে কাঠ, ঘি, কর্পূর, ধূপ ইত্যাদি রাখুন। দেবী মাতার ধ্যান করুন। পাশাপাশি কিছু মন্ত্র জপ করতে পারেন আপনি। শেষে মাতার আরতিও করুন। এরপর সবাইকে প্রসাদ বিতরণ করুন।
তবে বিশেষ খেয়াল রাখতে হবে যজ্ঞের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরে শুদ্ধ মনে যজ্ঞ করবেন। ইতিবাচক চিন্তা রাখবেন।
ধর্মীয় বিশ্বাস, যেকোনও মন্ত্র ধ্যান এবং একাগ্রতার সঙ্গে ১০৮ বার পাঠ করা উচিত। এক্ষেত্রে আপনি যে মন্ত্রগুলি জপ করতে পারেন তা হল-
ওম নমো দেব্যায় মহাদেবয়ওম ক্লিন নমঃ
ওম আইম হ্রীম ক্লীম চামুন্ডাই ভিচেওম ত্রৈলোক্যমোহিনী মহামায়ে



Click it and Unblock the Notifications