Astro Tips: রোজ তেল মালিশের অভ্যাস? ভুল দিনে তেল মালিশে শুধু স্বাস্থ্য নয়, হতে পারে অর্থ সংকটও!

By Bhagysree Sarkar

Astro Tips: চুলের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তেল মালিশ করা অত্যন্ত প্রয়োজনীয়। এতে চুল ও মাথার ত্বকের স্বাস্থ্য ভালো থাকে। এই শীতের দিনে তেল দিয়ে মাথায় মালিশ করলে শুষ্ক চুলে উজ্জ্বলতা আসে। তবে শুধু চুলের স্বাস্থ্য নয়, তেল মালিশ করলে আমাদের সারাদিনের ক্লান্তিও দূর হয়।

এসব কারণেই অনেকে স্নানের আগে তেল মালিশ করতে পছন্দ করেন। বিশেষ করে এই শীতের (winter) দিনে মানুষের মধ্যে তেল লাগানোর প্রবণতা বৃদ্ধি পায়। যখনই সময় পায়, তখনই তেল মালিশ করে। কিন্তু এবিষয় জ্যোতিষবিদ্যা (Astro Tips) কী বলছে জানেন?

Oil massage

জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে, যেকোনও দিন মাথায় তেল মালিশ করা উচিত নয়। তেল লাগানোর সঠিক নিয়ম ও দিন আছে। এগুলি মাথায় না রাখলে শরীরের পাশাপাশি আর্থিক সমস্যার জন্ম দেয়। শাস্ত্র অনুসারে, সপ্তাহের কিছু দিন তেল মালিশ করা নিষিদ্ধ। এই দিনে তেল মালিশ করলে উপকারের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি থাকে। জেনে নিন বিস্তারিত-

  • আমরা প্রায়ই দেখি মানুষ রবিবার তেল লাগায়। কিন্তু যেহেতু রবিবার সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়, তাই এই দিনে তেল মালিশ করা উচিত নয়। এই দিনে তেল মালিশ করলে শরীরের তাপমাত্রা বাড়ে, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে।
  • বৃহস্পতিবার ও শুক্রবারও মাথায় তেল দেওয়া উচিত নয়। এই দিনগুলিতে তেল মালিশ করলে আর্থিক সমস্যার পাশাপাশি দারিদ্রতাও আসে। এছাড়া সম্মান কমাতেও কাজ করে।
  • পাশাপাশি মঙ্গলবার তেল মালিশ এড়িয়ে চলা উচিত, কারণ এই দিনটি হনুমানজির প্রতীক। এই দিনে মাথায় তেল লাগালে আয়ু কমে যায়।

Prediction 2025: নতুন বছরে কোন বিষয়ে সতর্ক থাকতে হবে ০৮ মূলাঙ্ককে? জানাবে সংখ্যাতত্ত্ব

কোন দিনে মাথায় তেল মাখবেন-

  • জ্যোতিষ শাস্ত্র অনুসারে, শুধুমাত্র বুধ ও শনিবার মাথায় তেল মাখানো শুভ বলে মনে করা হয়। এই দুই দিনে তেল মালিশ করলে সুখ, সমৃদ্ধি, কাজে সাফল্য আসে এবং মস্তিষ্ক ঠিকভাবে কাজ করে। তাই যত সম্ভব এই দুটি দিনেই তেল মালিশ করুন।

Story first published: Monday, January 6, 2025, 16:39 [IST]
X
Desktop Bottom Promotion