মহাদেবকে সোমবার এই জিনিস নিবেদন করলেই ফিরবে কপাল!

By Bhagysree Sarkar

শিব হিন্দুধর্মের অন্যতম প্রধান দেবতা। শিব অনার্য দেবতা, অর্থাৎ আর্যদের ভারত আগমনের পূর্বে ভারতের আদিম জনগোষ্ঠীর দেবতা ছিলেন শিব। বেদে তিনি রুদ্র নামে উল্লিখিত হয়েছেন। এই রুদ্রই পরবর্তীকালে শিব বা মহাদেব নামে বহুল পরিচিতি লাভ করে। এছাড়াও ঈশ্বরের সৃজন, পালন ও সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই তিন দেবতারূপে পরিচিত। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন আর শিব ধ্বংস করেন। সনাতন ধর্মে ৩৩ কোটি দেবদেবী রয়েছেন, যাদের পূজোর বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতিটি দেবতার পূজোর জন্য বিশেষ নিয়ম রয়েছে।

ধর্মীয় বিশ্বাস, দেবতাদের মধ্যে যিনি ভক্তদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করতে সবচেয়ে দ্রুত হন তিনি হলেন মহাদেব। মাত্র এক পাত্র জলেই তিনি খুশি হয়ে যান। সোমবার মহাদেবকে উৎসর্গ করা হয়েছে। এইদিনে মহাদেবের পুজো করলে ভক্তরা তাঁর বিশেষ আশীর্বাদ পান। তবে সোমবার মহাদেবের আরাধনা সংক্রান্ত একটি বিশ্বাস আছে।

Shivlinga

বলা হয়, এই দিনে যেকোনও ভক্ত যদি আচারানুযায়ী শিবলিঙ্গের পূজো করেন তাহলে তার সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। এছাড়াও, ঈশ্বরের আশীর্বাদ তাদের উপর থাকে। ধর্মীয় বিশ্বাস ও জ্যোতিষবিদরা বলছে, প্রতি সোমবার শিবলিঙ্গে ঘি নিবেদন করলে পাবেন ফল। মনের যেকোনও বাসনা পূরণ করবেন মহাদেব।

মহাদেবের নিরাকার রূপ অর্থাৎ শিবলিঙ্গের পূজো করার জন্য কিছু নিয়ম করা হয়েছে। যা পূজো করার আগে জানা খুবই জরুরি। এই নিয়মগুলির মধ্যে একটি হল মহাদেবের শিবলিঙ্গে ঘি অর্পণ করা। শিবলিঙ্গের পূজো করার সময় একজনকে পঞ্চমেব দিয়ে স্নান করানো হয়। এর মধ্যে রয়েছে দুধ, দই, ঘি, চিনি ও মধু। তাই শিবলিঙ্গে ঘি অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয়। প্রতিদিন শিবলিঙ্গে ঘি নিবেদন করলে মানুষের তেজ বাড়ে এবং তার জীবনে আনন্দও আসে। চলুন দেখে নেওয়া যাক, কী উপকার হবে আপনার-

  • মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন-

একজন ব্যক্তি শিবলিঙ্গের পূজো করতে গিয়ে ভক্তিশীল হয়ে ওঠেন। ধর্মীয় বিশ্বাস, মহাদেবের আরাধনা করলে মানুষের মন শান্ত হয়। এর পাশাপাশি শিবলিঙ্গে ঘি নিবেদন করলে মানসিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।

  • মন্ত্র সহ ঘি নিবেদন করলে দ্বিগুণ ফল পাওয়া যায়-

ভগবানের উপাসনা করার সময় মন্ত্র জপ করা খুবই শুভ বলে মনে করা হয়। বলা হয়, আপনি ঘি নিবেদন করার সময় ভগবানকে নিবেদন করা জিনিস সরাসরি তাঁর কাছে যায় এবং ভক্ত তার ফল পায়। একইভাবে মন্ত্র উচ্চারণের সময় শিবলিঙ্গে ঘি নিবেদন করা উচিত। শিবলিঙ্গে ঘি অর্পণের সময় এই মন্ত্র উচ্চারণ করুন-

ওম নমঃ শিবায় ও ওম সোমেশ্বরায় নমঃ

জপ করতে হবে। এর সঙ্গে মৃত্যুঞ্জয় মন্ত্রও জপ করা যেতে পারে। যা-

ওম ত্রিম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম্। উর্ভারুকমিভ বন্ধনান মৃত্যুর্মুখিয়া মমৃতত।

পাশাপাশি জ্যোতিষবিদরা বলছেন, সোমবার মহাদেবকে উৎসর্গ করা হয়। অতএব, আপনি যদি ভগবান শিবকে খুশি করতে চান এবং তাঁর আশীর্বাদ পেতে চান তবে সোমবার প্রদত্ত মন্ত্রগুলি জপ করার সময় শিবলিঙ্গে ঘি অর্পণ করুন। এমনটা বিশ্বাস করা হয়, মনের মধ্যে কোনও ইচ্ছা থাকলে এবং সেই কামনা করার সময় যদি শিবলিঙ্গে ঘি নিবেদন করা হয়, তাহলে সেই ব্যক্তি সুখ ও সমৃদ্ধি লাভ করে।

Story first published: Saturday, April 27, 2024, 10:30 [IST]
X
Desktop Bottom Promotion