October Horoscope 2023: অক্টোবরে কার ভাগ্যে কী আছে? দেখুন মাসিক রাশিফল

October 2023 Monthly Horoscope: অক্টোবর মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। গ্রহের পরিবর্তনশীল অবস্থানের প্রভাব ১২ রাশির জাতকদের জীবনেই দেখা যাবে।

সেপ্টেম্বর মাস কিছু রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে, আবার কিছু জাতকের জীবনে বিপদ ঘনিয়ে আসবে! আসুন জেনে নেওয়া যাক, সেপ্টেম্বর মাসটি মেষ থেকে মীন পর্যন্ত সমস্ত রাশির জাতকদের কেমন যাবে।

October 2023 Monthly Horoscope

মেষ রাশি

অক্টোবর মাসে মেষ রাশির জাতকদের সামনে নতুন সুযোগ আসবে। চাকুরিজীবীদের উন্নতি হবে। এই সময়টি ব্যবসায়ীদের জন্যও লাভজনক হতে চলেছে। যাঁরা নিজের ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, এই মাসে তাঁদের পরিকল্পনা এগিয়ে যেতে পারে। অর্থের কোনও অভাব হবে না। তবে খরচ কমান। পরিবারে সম্পত্তি সংক্রান্ত বিবাদ দেখা দিতে পারে। এই সময়ে আপনি পেটের রোগে ভুগবেন। খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: মঙ্গল
শুভ সংখ্যা: ১১, ২৫, ৩৯, ৪৫, ৫০
শুভ দিন: বৃহস্পতিবার, রবিবার, মঙ্গলবার, বুধবার
শুভ রং: নীল, গাঢ় লাল, বাদামী, সাদা

বৃষ রাশি

কর্মক্ষেত্রে এই মাসটি তেমন ভাল যাবে না। কঠোর পরিশ্রম করতে হবে, তবেই আপনি সফলতা পাবেন। ব্যবসায়ীদের কাজে বাধা আসতে পারে। সরকারি চাকুরিজীবীদের হঠাৎ বদলি হতে পারে। এ মাসে আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। যে কারণে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন না। এই সময়ে স্বাস্থ্যের কোনও বড় সমস্যা হবে না। তবে নিয়মিত যোগব্যায়াম এবং মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: শুক্র
শুভ সংখ্যা: ৪, ১৮, ২৯, ৩২, ৪৯, ৫৭
শুভ দিন: রবিবার, বৃহস্পতিবার, বুধবার, শুক্রবার
শুভ রং: সবুজ, মেরুন, আকাশী নীল, গোলাপী, সাদা

মিথুন রাশি

এই মাসে আপনি কঠোর পরিশ্রম করবেন এবং আশানুরূপ ফলাফল পাবেন। চাকুরিজীবীরা দুর্দান্ত সাফল্য পেতে পারেন। পদোন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা সুখবর পেতে পারেন। পার্টনারশিপ ব্যবসায় ভাল লাভ হবে। পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার আয় বাড়বে। ঋণ মুক্ত হতে পারেন। এই সময়ে পারিবারিক সমস্যার সমাধান হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: বুধ
শুভ সংখ্যা: ২, ১৮, ২৬, ৩১, ৪৪, ৫৭
শুভ দিন: বুধবার, মঙ্গলবার, রবিবার, সোমবার
শুভ রং: গাঢ় নীল, লাল, বাদামী, সাদা

কর্কট রাশি

এই মাসটি ব্যবসায়ীদের ভাল কাটবে না। খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এই সময়ে বড় কোনও বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বাড়বে। আপনি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। আর্থিক দিক দিয়ে এই মাসটি মোটামুটি যাবে। মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করে ব্যয় বৃদ্ধি পেতে পারে। পারিবারিক জীবনে সমস্যা দেখা দেবে। বিবাদের সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে। হাত বা পায়ের কোনও সমস্যা হতে পারে।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: চন্দ্র
শুভ সংখ্যা: ৫, ১৭, ২৪, ৩০, ৪৫, ৫৪
শুভ দিন: বুধবার, বৃহস্পতিবার, রবিবার, শুক্রবার
শুভ রং: আকাশী নীল, লাল, হলুদ, ক্রিম

সিংহ রাশি

এই রাশির ব্যবসায়ীরা তাঁদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। নতুন কাজ শুরু করে থাকলে, তাতে সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। পদোন্নতি হতে পারে এবং আপনার আয়ও বৃদ্ধি পাবে। আর্থিক দিক দিয়ে এই মাসটি ভাল যাবে না। ব্যয় বাড়তে পারে। এই সময়ে আপনি আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন। লভ লাইফ ভাল কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: সূর্য
শুভ সংখ্যা: ৭, ১০, ১৯, ২১, ৩৩, ৪০, ৫৫
শুভ দিন: বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার, বুধবার
শুভ রং: লাল, গাঢ় সবুজ, নীল, জাফরান

কন্যা রাশি

কর্মক্ষেত্রে এই মাসটি খুব একটা ভাল যাবে না। চাকুরিজীবীদের অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বিবাদ হতে পারে। এই সময়ে কাজের চাপও বেশি থাকতে পারে। ব্যবসায়ীদের খুব ভেবেচিন্তে কোনও সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসা বাড়ানোর পরিকল্পনায় সফল নাও হতে পারেন। অর্থ সংক্রান্ত উদ্বেগ বাড়তে পারে। আয়ের পথে বাধা আসবে। দাম্পত্য জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। এই সময়ে আপনারা একে অপরের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাবেন না। তবে আপনাদের মধ্যে পারস্পরিক সমন্বয় ঠিক থাকবে। মাসের শেষে হঠাৎ স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই নিজের যত্ন নিন।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: বুধ
শুভ সংখ্যা: ১, ১৫, ২২, ৩৫, ৪০, ৫৭
শুভ দিন: মঙ্গলবার, বৃহস্পতিবার, সোমবার, বুধবার
শুভ রং: হলুদ, লাল, মেরুন, সাদা

তুলা রাশি

চাকুরিজীবীদের এই মাসটি মোটামুটি কাটবে। আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকেও চাপ আসতে পারে। ব্যবসায় ভাল লাভ হবে। এই সময় নতুন কোনও কাজও তাঁরা শুরু করতে পারেন। পার্টনারশিপ ব্যবসায়ীদের ভাল লাভ হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। বাড়ির পরিবেশ ভাল থাকবে না। এই সময়ে আপনি অস্থিরতা, নার্ভাসনেস এবং মাথাব্যথায় ভুগতে পারেন।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: শুক্র
শুভ সংখ্যা: ৬, ১৪, ২৯, ৩৩, ৪০, ৫৬
শুভ দিন: রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, সোমবার
শুভ রং: সাদা, বাদামী, হলুদ, ক্রিম

বৃশ্চিক রাশি

এই মাসে আপনাকে কিছু বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। বিশেষ করে চাকুরিজীবীদের তাদের কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এই সময়ে কাজে মন বসবে না। ছোটোখাটো অনেক ভুল হতে পারে। যে কারণে ঊর্ধ্বতন কর্মকর্তারা রেগে যাবেন। ব্যবসায়ীদের খুব ভেবেচিন্তে তবেই কোনও নতুন কাজ শুরু করা দরকার। তাড়াহুড়ো করলে আপনারই ক্ষতি হবে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। প্রিয়জনের সঙ্গে আরও বেশি সময় কাটান। এতে সম্পর্কের মধুরতা বাড়বে। আর্থিক অবস্থা ভাল থাকবে। প্রয়োজনের বেশি খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভাল থাকবে না।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: মঙ্গল এবং প্লুটো
শুভ সংখ্যা: ৫, ১৯, ২০, ৩১, ৪০, ৫৬
শুভ দিন: বৃহস্পতিবার, সোমবার, শনিবার, বুধবার
শুভ রং: মেরুন, লাল, গোলাপী, আকাশী নীল

ধনু রাশি

ধনু রাশির জাতকদের এই মাসটি খুব ভাল যাবে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম প্রশংসিত হবে। এই সময়ে আপনি অনেক উন্নতি করতে পারেন। ব্যবসায় ভাল লাভ হবে। যাঁরা বিদেশে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন, তাঁরা ভাল সুযোগ পেতে পারেন। এই মাসে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। কোথাও বিনিয়োগ করলে প্রত্যাশা অনুযায়ী ফলাফল পেতে পারেন। এই রাশির বিবাহিতদের এই মাসটি ভাল যাবে। আপনাদের মধ্যে প্রেম-ভালবাসা বাড়বে। এই রাশির অবিবাহিত জাতকদের বিবাহের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে।
রাশির উপাদান: অগ্নি
রাশির অধিপতি: বৃহস্পতি
শুভ সংখ্যা: ১, ৭, ১৪, ২১, ৩৮, ৪৯
শুভ দিন: রবিবার, শনিবার, সোমবার, বুধবার
শুভ রং: গাঢ় লাল, সবুজ, গোলাপী, বেগুনি

মকর রাশি

অর্থ উপার্জনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে আপনাকে টাকা ধার নিতে হতে পারে। আর্থিক সমস্যার কারণে মনে অনেক নেতিবাচক চিন্তা আসবে। চাকুরিজীবীদের এই মাসটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। বিদেশ যাত্রার যোগ রয়েছে। ব্যবসায়ীদের এই সময়ের মধ্যে তাঁদের প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির পরিবেশ স্বাভাবিক থাকবে। বাড়িতে যদি কোনও বয়স্ক সদস্য থাকেন, তবে তাঁর স্বাস্থ্যের যত্ন নিন। এই সময়ে আপনার মানসিক চাপ বাড়তে পারে।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: শনি
শুভ সংখ্যা: ৬, ১৮, ২৪, ৩৬, ৪৪, ৫৪
শুভ দিন: সোমবার, বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার
শুভ রং: ক্রিম, বেগুনি, লাল, জাফরান

কুম্ভ রাশি

স্বাস্থ্য ভাল থাকবে না। ছোটোখাটো সমস্যা হতেই থাকবে। অর্থের দিক থেকে এই সময়টি ভাল যাবে। অযথা খরচ করলে সমস্যায় পড়তে পারেন। কোনও ঋণ বা ধার নিয়ে থাকলে তা পরিশোধের চাপও বাড়বে এই সময়। মাসের শেষে অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন। চাকরি হোক বা ব্যবসা, এই সময়ে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: শনি
শুভ সংখ্যা: ৪, ১১, ২৬, ৩৫, ৪৪, ৫৪
শুভ দিন: বুধবার, রবিবার, বৃহস্পতিবার, মঙ্গলবার
শুভ রং: হলুদ, গোলাপি, বেগুনি, সাদা, কমলা

মীন রাশি

কর্মক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, তবে আপনি পূর্ণ সাহস ও আত্মবিশ্বাসের সাথে প্রতিটি সমস্যার মোকাবেলা করবেন। এই মাসটি ব্যবসায়ীদের খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। এই সময় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তও নিতে হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের সহযোগিতা পাবেন। মাসের শেষে পরিবার নিয়ে স্বল্প দূরত্বে ভ্রমণ করতে পারেন। এই যাত্রা খুব শুভ হবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: নেপচুন, বৃহস্পতি
শুভ সংখ্যা: ২, ১০, ২০, ৩৬, ৪৫, ৫১
শুভ দিন: মঙ্গলবার, সোমবার, বুধবার, রবিবার
শুভ রং: লাল, হলুদ, নীল, গোলাপী, সবুজ

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion