Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
October Horoscope 2022 : এই ৫ রাশির একেবারেই ভাল কাটবে না অক্টোবর! বাকিদের কেমন যাবে পুজোর মাস? জেনে নিন
অক্টোবর মাস আপনার কেমন কাটবে? আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাবেন কি? যদি জানতে চান তাহলে অবশ্যই দেখুন মাসিক রাশিফল।


মেষ রাশি
অক্টোবর মাসটি ব্যবসায়ীদের ভাল কাটবে না। মাসের মাঝামাঝি সময়ে তারা আর্থিক সঙ্কটে পড়তে পারেন। যারা পার্টনারশিপে কোনও কাজ শুরু করতে চলেছেন, তাদের পরিকল্পনায় বাধা আসতে পারে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে পারেন। আর্থিক দিক দিয়ে অক্টোবর মাসটি আপনার ভালই কাটবে। এই সময়ে আপনার আয় বাড়তে পারে। আপনি সঞ্চয়ের দিকে আরও ফোকাস করতে সক্ষম হবেন। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। শীঘ্রই আপনার বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান : অগ্নি
রাশির অধিপতি : মঙ্গল
শুভ নম্বর : ৭, ১০, ২৯, ৩৪, ৪৭, ৫৮
শুভ দিন : সোমবার, রবিবার, মঙ্গলবার, শনিবার
শুভ রঙ : গোলাপী, গাঢ় হলুদ, লাল, আকাশী

বৃষ রাশি
বিবাহিতদের এই মাসটি খুব ভাল কাটবে। যারা লভ ম্যারেজ করতে চান, তারা পরিবারের থেকে অনুমোদন পেতে পারেন। মাসের শেষে আপনার বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। চাকুরিজীবীরা কঠোর পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তাদের স্বপ্ন পূরণ হতে পারে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। মাসের শেষে আপনার ব্যবসায় বড় পরিবর্তন আসতে পারে। স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে ভাল হবে।
রাশির উপাদান : পৃথিবী
রাশির অধিপতি : শুক্র
শুভ নম্বর : ৯, ১১, ২৫, ৩৬, ৪৪, ৫৩
শুভ দিন : মঙ্গলবার, সোমবার, বুধবার, রবিবার
শুভ রঙ : সাদা, হলুদ, ক্রিম, গোলাপী, আকাশী

মিথুন রাশি
আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। ঋণ নেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারেন। মাসের শেষে অর্থের অভাবে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ মাঝপথে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে আপনার মনে অনেক নেতিবাচক চিন্তা আসতে পারে। এই রাশির বেকার জাতকদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। যারা নিজস্ব ব্যবসা শুরু করতে চান, এই সময়ে তারা সাফল্য পেতে পারেন। বাড়ির পরিবেশে উন্নতি হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব কিছুটা কমতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন, বিশেষ করে হাঁপানি রোগীরা নিজেদের দিকে খেয়াল রাখুন।
রাশির উপাদান : বায়ু
রাশির অধিপতি : বুধ
শুভ নম্বর : ৪, ৮, ২৩, ৩০, ৪৯, ৫২
শুভ দিন : শুক্র, বুধবার, শনিবার, সোমবার
শুভ রঙ : সবুজ, লাল, নীল, ক্রিম

কর্কট রাশি
সফ্টওয়্যার কোম্পানিতে কর্মরতদের এই মাসটি খুব ভাল কাটবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা এই সময়ে নতুন সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের এই সময়ে খুব সতর্ক থাকতে হবে। পারিবারিক পরিস্থিতি খুব একটা ভাল থাকবে না। পরিবারের সদস্যদের মধ্যে আদর্শগত পার্থক্য দেখা দিতে পারে। আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে খুব কঠোর পরিশ্রম করবেন। মাসের শেষের দিকে সাফল্য পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকতে পারে। তবে ছোটোখাটো সমস্যা হলে তা কখনই উপেক্ষা করবেন না।
রাশির উপাদান : জল
রাশির অধিপতি : চন্দ্র
শুভ নম্বর : ৭, ১৪, ২৩, ৩৪, ৪৮, ৫৫
শুভ দিন : হলুদ, গোলাপী, নীল, লাল, সাদা
শুভ রঙ : সোমবার, শনিবার, বুধবার, শুক্রবার

সিংহ রাশি
মাসের শুরুর দিনগুলি আপনার খুব ভাল কাটবে। চাকুরিজীবীদের এই মাসটি খুব ভাল কাটবে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তারা মাসের মাঝামাঝি সময়ে সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের এই মাসে ভাল লাভ হবে। এই সময়ে আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে, সেইসঙ্গে আপনার ব্যবসায়িক পরিকল্পনাগুলিও সুচারুভাবে এগিয়ে যাবে। এই সময়ের মধ্যে কোনও নতুন কাজ শুরু করলে, তাতে আপনার প্রত্যাশিত ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন গাড়ি, প্রপার্টি কেনার জন্য এটিই সঠিক সময়। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
রাশির উপাদান : অগ্নি
রাশির অধিপতি : সূর্য
শুভ নম্বর : ৫, ১০, ১৭, ২৪, ৩০, ৪৯, ৫৭
শুভ দিন : রবিবার, শুক্রবার, বুধবার, মঙ্গলবার
শুভ রঙ : বাদামী, সবুজ, লাল, কমলা

কন্যা রাশি
নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। এই মাসে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। গৃহস্থালির খরচও বাড়তে পারে। সময়মতো নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে বড় আর্থিক সঙ্কটে পড়তে পারেন। চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন। যদিও তাদের কিছু কাজে বাধা আসতে পারে, কিন্তু তারা পূর্ণ সাহস ও বুদ্ধির সঙ্গে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করবেন। বিবাহিত জীবনের দিকে মনোযোগ দিন।
রাশির উপাদান : পৃথিবী
রাশির অধিপতি : বুধ
শুভ নম্বর : ৪, ১৬, ২৭, ৩৩, ৪১, ৫০
শুভ দিন : রবিবার, বৃহস্পতিবার, শনিবার, বুধবার
শুভ রঙ : নীল, বেগুনি, গোলাপী, সাদা

তুলা রাশি
চাকরি হোক বা ব্যবসা, এই সময়ে আপনার উপর দায়িত্ব একটু বেশি থাকবে। চাকুরিজীবীদের খুব পরিশ্রম করতে হতে পারে। বসের আপনার কাছ থেকে উচ্চ প্রত্যাশা থাকবে। ব্যবসায়ীরা এই সময় সাফল্য পেতে পারেন। তবে আইনি বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে। আপনার আয় বাড়ানোর প্রচেষ্টায় আপনি সাফল্য পেতে পারেন। এই সময়ে আপনি পুরানো ঋণ পরিশোধ করতেও সক্ষম হবেন। এই সময়ে আপনার স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।
রাশির উপাদান : বায়ু
রাশির অধিপতি : শুক্র
শুভ নম্বর : ৪, ১২, ২৩, ৩৭, ৪৪, ৫৯
শুভ দিন : বুধবার, শনিবার, বৃহস্পতিবার, রবিবার
শুভ রঙ : লাল, কমলা, হলুদ, মেরুন

বৃশ্চিক রাশি
সেলস এবং মার্কেটিং-এর সঙ্গে যুক্ত যারা, তারা এই সময় সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। মাসের শেষে আপনার বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে বা আপনি ধর্মীয় ভ্রমণে যেতে পারেন। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে। আপনাকে সময়মতো খাওয়াদাওয়া করার পরামর্শ দেওয়া হচ্ছে।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি : মঙ্গল এবং প্লুটো
শুভ নম্বর : ৭, ১১, ২০, ৩৩, ৪৫, ৫৪
শুভ দিন : মঙ্গলবার, সোমবার, রবিবার, বুধবার
শুভ রঙ : সাদা, বাদামী, গোলাপী, নীল

ধনু রাশি
অফিসে আপনার কিছু সহকর্মী এই সময়ে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে, তাই খুব সতর্ক থাকুন। ব্যবসায়ীদের তাদের আর্থিক পরিকল্পনাগুলি গোপন রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিবাহিতদের অক্টোবর মাসটি দারুণ কাটবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে অর্থের অভাবে আপনার কোনও কাজ যদি আটকে থাকে, তাহলে এই সময় আপনি তা সম্পূর্ণ করতে পারবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান : অগ্নি
রাশির অধিপতি : বৃহস্পতি
শুভ নম্বর : ৩, ৫, ১০, ২৭, ৩১, ৪৪, ৫৬
শুভ দিন : শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার, বুধবার
শুভ রঙ : লাল, সবুজ, গোলাপী, হলুদ

মকর রাশি
মাসের শুরুটা ভাল কাটবে না। এই সময়ের মধ্যে আপনার স্বাস্থ্যও দুর্বল থাকতে পারে। চাকুরিজীবীরা চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ছোটোখাটো ভুল করলেও বস আপনার উপর রেগে যেতে পারেন। সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। ব্যবসায়ীরা খুব ব্যস্ত থাকবেন। এই সময় বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবারের কিছু সদস্যের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে না, যে কারণে আপনি মানসিকভাবে খুব দুর্বল বোধ করবেন। আর্থিক বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। তাড়াহুড়ো করলে বড় ক্ষতি হতে পারে।
রাশির উপাদান : পৃথিবী
রাশির অধিপতি : শনি
শুভ নম্বর : ৫, ১০, ২৮, ৩৪, ৪৭, ৫৮
শুভ দিন : শনিবার, সোমবার, বুধবার, মঙ্গলবার
শুভ রঙ : বেগুনি, হলুদ, মেরুন, সাদা, কমলা

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাস খুব ভাল কাটবে। আপনার জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন হতে পারে। আপনার ভাই বা বোন যদি বিয়ের যোগ্য হন, তবে এই সময়ে তাদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। শিক্ষাক্ষেত্রে আপনার সন্তান বড় সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থা শক্তিশালী হবে। চাকুরিজীবীরা এই সময় কোনও বড় প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। এই সময়ে আপনি বিদেশ যাত্রার সুযোগও পাবেন। ব্যবসায়ীরা স্বস্তি পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
রাশির উপাদান : বায়ু
রাশির অধিপতি : ইউরেনাস, শনি
শুভ নম্বর : ২, ১৭, ২০, ৩৮, ৪৫, ৫০
শুভ দিন : বুধবার, বৃহস্পতিবার, সোমবার, শনিবার
শুভ রঙ : গাঢ় সবুজ, গোলাপী, সাদা, হলুদ, লাল

মীন রাশি
ব্যবসায়ীদের এই সময় খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ট্যাক্স সংক্রান্ত বিষয়ে অবহেলা না করলেই ভাল, অন্যথায় আপনি ঝামেলায় পড়তে পারেন। চাকুরিজীবীরা অফিসে খুব সতর্ক থাকুন। এই সময়ে আপনি কোনও ষড়যন্ত্রের শিকার হতে পারেন। সহকর্মীদের অতিরিক্ত বিশ্বাস করবেন না। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের সমস্যা আরও বাড়তে পারে।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি : নেপচুন, বৃহস্পতি
শুভ নম্বর : ৭, ১৫, ২৬, ৩৪, ৪১, ৫৮
শুভ দিন : শনিবার, সোমবার, মঙ্গলবার, রবিবার
শুভ রঙ : সবুজ, গোলাপী, আকাশী, সাদা, হলুদ
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications