বিবাহে বাধা-ঋণের দায়ে জর্জরিত, শুকনো লঙ্কাই পারে আপনার ভাগ্য ফেরাতে!

By Bhagysree Sarkar

রান্নায় ব্যবহার ছাড়াও অনেকরকম কাজে শুকনো লঙ্কার ব্যবহার ছোট থেকে আমরা দেখে এসেছি। নজর দোষ কাটানো থেকে ব্যবসায় উন্নতি, সকল কাজেই রয়েছে শুকনো লঙ্কার ভূমিকা। বাস্তুশাস্ত্র বলছে, শুকনো লঙ্কা ভীষণ শক্তিশালী, এটি আমাদের জীবনে নানা সমস্যার সমাধান করে দিতে পারে। আমাদের জীবনে জটিল থেকে জটিলতম সমস্যার সমাধান করে দিতে কার্যকরী এই লঙ্কা।

শুকনো লঙ্কার ব্যবহারের এমন অনেক কৌশল রয়েছে, যা জীবনে সমৃদ্ধি নিয়ে আসে এবং অনেক ঝামেলা থেকে মুক্তি পেতে সহায়তা করে। আপনি যদি শুকনো লঙ্কার এই কৌশলগুলি ট্রাই করেন, তবে আপনিও অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জ্যোতিষশাস্ত্র মতে, মঙ্গলবার শুকনো লঙ্কার করা কিছু বিশেষ কৌশল আপনাকে কেবল ঋণ থেকে মুক্ত করে না, চাকরির বাধাও দূর করে। চলুন জেনে নেওয়া যাক মঙ্গলবার শুকনো লঙ্কার কোন প্রতিকার ও টিপস আপনার জীবনে সুখ আনতে পারে।

Red chilli
  • চাকরি পেতে শুকনো লঙ্কার টিপস

আপনি যদি কোনও কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং বারবার সাফল্য না পান, তবে রবিবার বা মঙ্গলবার একটি মাটির প্রদীপ নিন এবং তাতে সর্ষের তেল দিন। এর ভিতরে ৭টি শুকনো লঙ্কা রাখুন এবং সেই তেলে এক চিমটি লবণ যোগ করুন। মনে রাখবেন, এটি বাড়ির উত্তর-পূর্ব কোণে রাখতে হবে। আপনি যে ঘরে বসে অফিস সংক্রান্ত কাজ করেন সেই ঘরে এই বাতিটি রাখুন। শাস্ত্র মতে, এই কৌশলটি সৌভাগ্য নিয়ে আসবে এবং আপনি শীঘ্রই একটি চাকরি পাবেন।

  • নজর কাটাতে শুকনো লঙ্কার টিপস

শিশু বা বৃদ্ধরা যদি কোনওরকমের বদ নজরে ভুগে থাকেন, তাহলে মঙ্গলবার সন্ধ্যায় ৭টি গোটা শুকনো লঙ্কা নিন। আক্রান্ত ব্যক্তির মাথার উপর ৭ বার সোজা এবং ৭ বার বিপরীত ক্রমে ঘোরান। তারপর এই মরিচগুলি আগুনে দিয়ে দিন। অল্প সময়ের মধ্যেই নজর কেটে যাবে।

  • বিবাহে বাধার জন্য শুকনো লঙ্কার টিপস

আপনি যদি আপনার বিবাহে বাধার সম্মুখীন হন, তবে হলুদের সঙ্গে ৭টি শুকনো লঙ্কা নিন, এটি একটি হলুদ কাপড়ে বেঁধে পুজোর স্থানে রাখুন। এই সমাধানের মাধ্যমে শীঘ্রই আপনার বিবাহের সম্ভাবনা হবে। ছেলের বিয়েতে বাধা থাকলে মায়েরা করতে পারেন এই কৌশলগুলি।

  • টাকা পেতে শুকনো লঙ্কার টিপস

যদি ব্যবসায় ক্রমাগত লোকসান হয় বা অনেক দিন ধরে অর্থিক সঙ্কট চলে, তা হলে যেখানে টাকা রাখা হয় সেখানে ৭টি শুকনো লঙ্কা একটি সাদা কাপড়ে মুড়ে রেখে দিন। এতে আপনার আর্থিক সমস্যা মিটে যাবে। মঙ্গলবার এই উপায় অবলম্বন করলে আপনার বাড়িতে অর্থের বৃষ্টি হবে।

Story first published: Monday, July 1, 2024, 18:29 [IST]
X
Desktop Bottom Promotion