Hanuman Chalisa: রোজকার জীবনে বাধা-বিপত্তি? পথ দেখাবে হনুমানজি

By Bhagysree Sarkar

Hanuman Chalisa: আমাদের রোজকার জীবনে রয়েছে একাধিক সমস্যা। যা সবসময় কিন্তু আমাদের মনকে অশান্ত করে তোলে। তাই মনকে শান্ত ও জীবনের সব বাধা দূর করতে সনাতন ধর্মে হনুমানজির পুজো করা হয়। কথিত রয়েছে, হনুমানজি তাঁর ভক্তদের সমস্ত সংকট নিমেষের মধ্যে দূর করতে পারেন। এই কারণে তাঁকে সংকটমোচনও বলা হয়ে থাকে। তাই যখনই কোনো ভক্তের জীবনে সমস্যা বা বাধা দেখা দেয়, তিনি অবশ্যই হনুমানজিকে স্মরণ করেন।

হিন্দু ধর্ম মতে, তাঁর নাম স্মরণ করলে আমাদের মনের ভয় চলে যায়, এতটাই শক্তিশালী তিনি। বিশ্বাস করা হয়, আমাদের বাড়ির কলহ দূর করতে হনুমান চালিসার পাঠ করা খুবই শুভ। তাই যদি আপনার বাড়িতেও নিত্যদিন বিবাদ এবং কলহ চলে এবং এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, তবে এক্ষেত্রে সাহায্য করবে এই চালিসা (Hanuman Chalisa)। প্রতি মঙ্গলবার ও শনিবার সন্ধ্যায় হনুমানজির মন্দিরে গিয়ে গুড় এবং ছোলা দান করলে এই সমস্যা মিটবে।

Hanuman Chalisa

ছবি সৌজন্য- pexels

বলা হয়, হনুমান চালিসা পাঠ (Hanuman Chalisa Paath ) শুরু করার আধ ঘণ্টা আগে ও আধ ঘণ্টা পর কারও সাথে কথা বলা উচিত নয়। এরপর মনে মনে চালিসা পাঠ করুন। এই পদ্ধতি অবলম্বন করলে আপনার পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। সঙ্গে পরস্পরের মধ্যে ভালোবাসার অনুভূতি বৃদ্ধি পাবে।

কখন এবং কীভাবে এটা করতে হবে?

. প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও নিয়মিত এই চালিসা পাঠ করলে হনুমানজির আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস। তবে লাল রঙের আসনে বসে সকালে বা সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করা যেতে পারে। এটি সাতবার পাঠ করলে বিশেষ উপকার পাওয়া যায়।

ধর্মীয় বিশ্বাস, হনুমান চালিসায় একটি কথ্য আছে, 'ভূত-পিশাচ নিকট নেহি আবে, মহাবীর জব নাম শুনাবে'। অর্থাৎ ভূত-পিশাচ কাছে আসবে না, মহাবীরের নাম শুনলেই। আপনার ভয় ও ভীতি থেকে মুক্তি পেতে হনুমান চালিসা পাঠ করা খুবই উপকারী বলে মনে করা হয়। এছাড়াও প্রতিদিন এই চালিসা পাঠ করলে ঘর থেকে নেতিবাচক শক্তিও দূর হতে শুরু করে।


জেনে নিন কীভাবে এই চালিসা পাঠ করবেন-
. প্রথমে স্নান করে পরিষ্কার পোশাক ধারণ করুন।
. এরপর গঙ্গাজল দিয়ে হনুমানজিকে স্নান করাতে হবে।
. হনুমান চালিসা পাঠের জন্য লাল রঙের আসন ব্যবহার করতে হবে।
. শনিবার বা মঙ্গলবার থেকে শুরু করে ৪০ দিন টানা হনুমান চালিসা পাঠ করবেন।
. শনিবার ও মঙ্গলবার অবশ্যই মন্দির যাবেন।
. হনুমান চালিসা পাঠের আগে হনুমানজির মূর্তিতে চামেলির তেল ও সিঁদূর নিবেদন করতে হবে।
. যাঁরা হনুমান চালিসা পাঠ করবেন, তাঁদের সততার সঙ্গে নিজের জীবন কাটাতে হবে। কখনও মিথ্যা কথা বলা চলবে না।

Story first published: Wednesday, December 4, 2024, 16:28 [IST]
X
Desktop Bottom Promotion