Numerology Horoscope 2023: নতুন বছরে কাদের ভাগ্য খুলবে? কারা ঝামেলায় পড়বেন? দেখুন ২০২৩-এর নিউমেরোলজি গণনা

Numerology Horoscope 2023 in Bengali: রাশি বিচার করে যেমন ব্যক্তির স্বভাব, ব্যক্তিত্ব, ভবিষ্যৎ সম্পর্কে ধারণা মেলে, তেমনই নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বের সাহায্যেও বলা যায় আপনি কেমন মানুষ এবং আপনার ভবিষ্যৎ সম্পর্কে। সংখ্যাতত্ত্বে একজন ব্যক্তির জন্ম তারিখের উপর ভিত্তি করেই তার আচরণ, ব্যক্তিত্ব ও ভবিষ্যদ্বাণী গণনা করা হয়। সংখ্যাতত্ত্বে ১ থেকে ৯ পর্যন্ত মূলাঙ্ক রয়েছে। মূলাঙ্ক মানে ব্যক্তির জন্ম তারিখের যোগফল। যে কোনও মাসের ২৩ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৫, ২+৩=৫।

Numerology Yearly Prediction 2023 As Per Your Birth date

আসুন জেনে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব অনুসারে ২০২৩ সালে কার জন্য কী অপেক্ষা করছে -

​মূলাঙ্ক ১

​মূলাঙ্ক ১

২০২৩ সাল ১ মূলাঙ্কের জাতকদের মোটামুটি কাটবে। যারা স্টার্টআপ বিজনেস শুরু করার পরিকল্পনা করছেন, তাদের পরিকল্পনা কার্যকর হতে পারে। ব্যবসায়ীরা নতুন ব্যবসায় পুঁজি বিনিয়োগ করতে পারেন, যা ভবিষ্যতে লাভজনক হতে পারে। আইটি সেক্টরে যারা আছেন, তারা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়কাল তাদের জন্য খুব ফলদায়ক হতে পারে। বছর শেষে সরকারি কর্মচারীদের পদোন্নতির পাশাপাশি ট্রান্সফারেরও সম্ভাবনা রয়েছে। অবিবাহিত জাতকদের জন্য এপ্রিলের পর বিয়ের প্রস্তাব আসতে পারে। বছরের প্রথম ছয় মাসে বিবাহিত জাতকদের জীবনে নানা সমস্যা দেখা দেবে। শেষ ছয় মাসে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে নতুন গাড়ি কেনার প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। জুলাই মাসের পর চোখের রোগ, বিশেষ করে ডান চোখের সমস্যা বাড়তে পারে।

মূলাঙ্ক ২

মূলাঙ্ক ২

বছরের শুরুটা খুব একটা ভালো হবে না। প্রথম তিন মাসে মানসিক চাপে ভুগতে পারেন। মার্চের পর জীবন হঠাৎ গতিশীল হয়ে উঠবে। নতুন পরিচিতি তৈরি হবে। অনেক অচল গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। আয়ের নতুন উৎস খুলবে। আর্থিক সমস্যার সমাধান হবে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তারা সুখবর পেতে পারেন। কয়লা ও খনির সঙ্গে জড়িত ব্যবসায়ীদের জন্য এই পুরো বছরটি লাভজনক হবে। বিচারক, শিক্ষক ও অধ্যাপক হওয়ার লড়াইয়ে থাকা জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হবে। লভ লাইফ ভালো কাটবে না। তাই প্রেমিক দম্পতিদের খুব সাবধানে থাকাই ভালো। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের জন্য মে এবং জুন মাসটি অনুকূল হবে। স্বাস্থ্যের দিক থেকে প্রথম ছয় মাস খুব সাবধানে থাকা জরুরি। এই সময়ে হাঁটু, পিঠ ও ঘাড়ের সমস্যা বাড়তে পারে। কিডনি সংক্রান্ত সমস্যাও হতে পারে।

​মূলাঙ্ক ৩

​মূলাঙ্ক ৩

নতুন বছরে আপনি আপনার আত্মশক্তি এবং বুদ্ধিমত্তার জোরে অনেক বড়, অপ্রত্যাশিত কাজ সম্পাদন করতে পারবেন। আপনার জ্ঞান আরও বাড়বে। জমিজমা কেনা ও বাড়ি বানানোর সম্ভাবনা প্রবল। শিক্ষক, সাংবাদিক ও আইনজীবী পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এ বছরে ভালো ফলাফল পাবেন। শিক্ষার্থীদের সাফল্য অর্জনের সম্ভাবনা রয়েছে। সরকারি চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। আপনি আপনার আটকে থাকা টাকা পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আপনারা একসঙ্গে অনেক বড় বড় সমস্যাও সমাধান করতে পারবেন। বছরের প্রথম চার মাসে লভ লাইফ দারুণ কাটবে, তবে মে থেকে অক্টোবরের মধ্যে সন্দেহের কারণে প্রেমের সম্পর্কে ফাটল দেখা দিতে পারে। বিবাহে ইচ্ছুক জাতক জাতিকারা এপ্রিলের পর সুখবর পেতে পারেন। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন। ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়তে পারে। তাই সাবধান থাকুন।

​মূলাঙ্ক ৪

​মূলাঙ্ক ৪

নতুন বছরে নতুন কিছু করার অনুভূতি প্রবল হবে আপনার মনে। এ বছর আপনি ধার করা টাকা ফেরত পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত জাতকদের এই বছরটি খুব ভালো কাটবে। কাপড় ও শস্য ব্যবসায়ীদের ভালো লাভ হবে। চাকরিজীবীদের প্রথম তিন মাস খুব সতর্ক থাকতে হবে। পারিবারিক পরিবেশ আনন্দদায়ক হবে। বাড়িতে কোনও বিশেষ শুভ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা অনেক দিন প্রেমের সম্পর্কে আছেন, তাঁদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। জমি, বাড়ি ও গাড়ি কিনতে পারেন। পুরানো জমি সংক্রান্ত কোনও সমস্যায় আপনার জয় হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না। তাই, স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখুন।

মূলাঙ্ক ৫

মূলাঙ্ক ৫

ক্যারিয়ারে ভালো ফলাফল পাবেন। শিক্ষার্থীরা এ বছর বিভ্রান্ত হতে পারেন। পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। ব্যবসায়ীদের এই বছরটি ভালোই কাটবে। ভালো লাভ হবে। যে সমস্ত প্রেমিক-প্রেমিকারা বিয়ের কথা ভাবছেন, তারা এই বছরে গাঁটছড়া বাঁধতে পারেন। যারা বিবাহিত তারা কাজে ব্যস্ততার কারণে বিবাহিত জীবনে সময় দিতে পারবেন না। বছরের শেষ মাসে চোখের কোনও সমস্যা হতে পারে। তাই খুব সতর্ক থাকুন।

মূলাঙ্ক ৬

মূলাঙ্ক ৬

পারিবারিক পরিবেশ খুব ভালো থাকবে। তবে, বছরের মাঝামাঝি এবং শেষ সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ হতে পারে। চাকুরিজীবীদের এই বছরটি বেশ ভালোই কাটবে। বিশেষ করে সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই বছরটি লাভজনক হবে। ব্যবসায়ীরা বছরের প্রথম ছয় মাসে লাভ পেলেও, শেষ ছয় মাসে নতুন কোনও কাজ শুরু করবেন না। রাজনীতির সঙ্গে যুক্ত জাতকদের প্রথম ছয় মাসে জীবন বদলে যাবে। লভ লাইফ ভালো কাটবে না। বিবাহিত জীবন সারা বছর অনুকূল থাকবে। সম্পত্তি সংক্রান্ত বিবাদ চলতি বছরের মাঝামাঝি সময়ে মিটে যাবে। আইনি প্রক্রিয়ায়ও সাফল্য আসবে। জুলাই, অগস্ট এবং নভেম্বর মাসে স্বাস্থ্য সমস্যা হতে পারে। তাই স্বাস্থ্যের ব্যাপারে খুব সতর্ক থাকুন।

মূলাঙ্ক ৭

মূলাঙ্ক ৭

বছরের শুরুটা একটু ধীর গতির হবে, কিন্তু মার্চের পর জীবন গতিশীল হয়ে উঠবে। আপনার নতুন পরিচিতি তৈরি হবে। এই পরিচিতির ভিত্তিতে অনেক অচল কাজ সম্পন্ন হতে পারে। জুলাই এবং অগস্ট মাসে কোনও সমস্যা দেখা দিতে পারে। চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। মে ও অক্টোবর মাস বিশেষ ফলদায়ক হবে। জানুয়ারি, মার্চ, মে, জুন এবং অক্টোবর মাস ব্যবসায়ীদের জন্য লাভদায়ক হবে। এই সময়ের মধ্যে আপনার নতুন ব্যবসা শুরু হতে পারে। এই বছর বিবাহিত জীবনে মাধুর্য থাকবে। সারা বছরই রক্তচাপ ও বায়ুজনিত সমস্যা হতে পারে। তাই স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন।

মূলাঙ্ক ৮

মূলাঙ্ক ৮

ফেব্রুয়ারি মাসে পারিবারিক বিবাদ হতে পারে। পারিবারিক কলহ ও তর্ক থেকে নিজেকে দূরে রাখাই ভালো। জুনের মাঝামাঝি সময়ে কোনও দূরবর্তী রাজ্যে যাত্রা করতে পারেন। আপনার কাছের কোনও ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনীতি ও প্রশাসনিক চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই বছরটি ভালো যাবে। চাকুরিজীবীদের জুন ও নভেম্বর মাস ভালো কাটবে না। ব্যাংক ও তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত জাতকরা এ বছর ভালো ফলাফল পাবেন। পোশাকের ব্যবসায়ীরা বছরের শেষ নাগাদ প্রচুর মুনাফা করবেন। বিবাহিত জীবনের তিক্ততা স্বাভাবিক হয়ে যাবে বছরের মাঝামাঝি সময়ে। এপ্রিল ও মে মাসে কোনও রোগে আক্রান্ত হতে পারেন। উচ্চ রক্তচাপের রোগীদের এ বছর খুব সতর্ক থাকতে হবে।

মূলাঙ্ক ৯

মূলাঙ্ক ৯

গত বছর যারা বিদেশ যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু যেতে পারেননি, এ বছর তাদের ইচ্ছা পূরণ হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরা বছরের শেষের দিকে সুসংবাদ পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে রাজনীতির শিকার হতে পারেন। যে সব চাকুরিজীবীরা বদলির জন্য চেষ্টা করছেন, তারা মে-জুন মাসে সাফল্য পেতে পারেন। বিবাহিত জীবনে ঝগড়া-ঝামেলা চলবে। স্বাস্থ্যের যত্ন নিন। হাঁটু, পিঠ এবং ঘাড়ের সমস্যা হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion