Numerology 2024: ২০২৪-এ থাকবে শনির প্রভাব, বছরভর দারুণ ফলাফল পাবেন এই তারিখে জন্মানো ব্যক্তিরা!

Numerology Predictions for 2024: ২০২৪ সাল আসতে আর মাত্র কয়েক দিন। নতুন বছর মানে নতুন আশার আলো। নতুন স্বপ্ন চোখে নিয়ে ২০২৩-কে বিদায় জানাবো আমরা। প্রত্যেকের মনেই প্রশ্ন জাগে, কেমন কাটবে নতুন বছর। এর উত্তর দিতে পারে জ্যোতিষশাস্ত্র। গ্রহের স্থিতি ও রাশিফল বিচার করে ভবিষ্যৎবাণী করা যায়। এ ছাড়া নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বের মাধ্যমেও ভবিষ্যৎ জানা যায়।

সংখ্যাতত্ত্ব অনুসারে, ২০২৪ সালের মূলাঙ্ক ৮। এই ৮ হল স্বয়ং শনিদেবের সংখ্যা। তাই সারা বছর শনিদেবের প্রভাব একটু বেশি থাকবে। এ ছাড়াও, বছরের শুরুতে চন্দ্র সূর্যের রাশি সিংহে থাকবে। ফলে সূর্যের প্রভাবও বেশি থাকবে। আসুন জেনে নেওয়া যাক, সংখ্যাজ্যোতিষ অনুসারে ২০২৪ সালে কারা সৌভাগ্যবান হতে চলেছেন।

Numerology Predictions

কাদের ভাগ্য খুলতে চলেছে?

নিউমেরোলজি গণনা বলছে, ২০২৪ সাল ৮, ১৭ এবং ২৬ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের দারুণ কাটবে। ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদেরও বছরটি খুব ভাল যাবে। এ ছাড়া, মকর, সিংহ, কুম্ভ এবং মেষ রাশির জাতকরা এ বছর লাভবান হবেন। যে জাতকদের জন্মকুণ্ডলীতে শনির অবস্থান শক্তিশালী, তাঁদেরও এই বছরটি দুর্দান্ত কাটবে।

পারিবারিক জীবন

এই জাতকদের পারিবারিক জীবন সুখে শান্তিতে কাটবে। যাঁরা প্রেম-ভালোবাসার সম্পর্কে আছেন, তাঁদের এ বছর বিবাহ হওয়ার যোগ রয়েছে। সন্তানের দিক থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। বহু বছর ধরে আটকে থাকা টাকা, এ বছর ফেরত আসবে।

চাকরি ও ব্যবসা

২০২৪ সালে প্রচুর অর্থ সঞ্চয় করতে পারেন এই জাতকরা। যাঁরা চাকরির সন্ধানে আছেন, তাঁদের ভাল চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাহলে এই বছর আপনার সামনে ভাল চাকরির সুযোগ আসবে।

ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। এ বছর কোথাও বিনিয়োগ করলে তা থেকেও ভাল লাভ পেতে পারেন। আর্থিক লাভ হতে পারে। দীর্ঘদিনের পরিকল্পিত কাজ সফলভাবে সম্পন্ন হবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সফল হতে পারেন। দেশ বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন।

এককথায়, গোটা বছরটি ৮, ১৭ এবং ২৬ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য দুর্দান্ত কাটতে চলেছে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion