Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Numerology Prediction For March 2023 : এই মূলাঙ্কের জাতকদের ভাগ্য খুলে যাবে মার্চে! জানুন নিউমেরোলজি গণনা
March Numerology Horoscope 2023 in Bengali: জ্যোতিষশাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ শাখা সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি। সংখ্যাতত্ত্বে একজন ব্যক্তির জন্ম তারিখের উপর ভিত্তি করেই তাঁর আচরণ, বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব, ভাগ্য ও ভবিষ্যদ্বাণী গণনা করা হয়। জন্ম তারিখ অনুসারে আমাদের প্রত্যেকের একটি করে মূলাঙ্ক রয়েছে। মূলাঙ্ক মানে হল ব্যক্তির জন্ম তারিখের যোগফল। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কোনও মাসের ১৮ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৯, ১+৮=৯। এই মূলাঙ্ক গণনা করেই মানুষের সম্পর্কে অনেক কিছু জানা যায়।

নিউমেরোলজি এটাও বলে দিতে পারে যে বছরের প্রতিটি মাস কোন মূলাঙ্কের জাতকদের কেমন কাটবে। তাহলে দেখে নিন কোন কোন মূলাঙ্কের জাতকদের মার্চ মাস খুব ভালো কাটতে চলেছে।

মূলাঙ্ক ১
মূলাঙ্ক ১-এর জাতকদের মার্চ মাসটি খুব ভালো কাটবে। এই সময়ে আপনি নতুনভাবে শুরু করতে পারেন। ব্যক্তিগত বা পেশাগত জীবনে বড় পরিবর্তন আসবে। তবে এই সময় কোনও ক্ষেত্রেই তাড়াহুড়ো করবেন না। ধৈর্য ধরে থাকুন। কঠোর পরিশ্রম করুন, তাহলেই আপনি সাফল্য পাবেন। এই সময়ে আপনি বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন।

মূলাঙ্ক ২
এই সময়ে কাজের চাপ বাড়তে পারে, কিন্তু আপনার ভালো পারফরম্যান্সের জোরে ভালো ফল পাবেন। ঘরোয়া দায়িত্বের প্রতি আপনার পূর্ণ মনোযোগ থাকবে। স্বাস্থ্যের অবশ্যই যত্ন নিন। এই মাসে আপনাকে যাত্রা করতে হতে পারে।

মূলাঙ্ক ৩
এই মাসে আপনি নতুন সুযোগ পেতে পারেন। আপনি যদি তার সদ্ব্যবহার করেন তবে আপনার উন্নতি হবে। আপনার লক্ষ্যে সম্পূর্ণ মনোযোগ দিন। মাসের মাঝামাঝি সময়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। তবে বাবা-মায়ের ভালোবাসা ও সহযোগিতা প্রতিকূল পরিস্থিতিতেও আপনার সাহস বাড়িয়ে দেবে।

মূলাঙ্ক ৪
আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। কাজের ব্যাপারে আপনাকে আরও সিরিয়াস হতে হবে। এই সময়ে আপনি বড় কিছু কেনাকাটা করার পরিকল্পনা করতে পারেন। তবে আপনার বাজেট অনুযায়ী খরচ করা উচিত। গুরুজনদের সম্মান করে চলুন।

মূলাঙ্ক ৫
মার্চ মাসটি এই জাতকদের খুব ভালো কাটবে। আপনার জীবনে পরিবর্তন আসবে। পুরানো দুশ্চিন্তার অবসান হবে। টাকা লেনদেন করার সময় তাড়াহুড়ো করবেন না। এই মাসে আপনি ঋণ পরিশোধে সক্ষম হবেন। কাজের চাপ বাড়তে পারে। যে কারণে আপনি খুব স্ট্রেস এবং ক্লান্ত বোধ করবেন।

মূলাঙ্ক ৬
এই মাসে আপনার জীবনে ওঠা-নামা চলতে থাকবে। মানসিকভাবে আপনি ভালো বোধ করবেন না। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন। এই সময় আপনার খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে খুব ভেবেচিন্তে কথাবার্তা বলুন, অন্যথায় আপনার কাজ নষ্ট হয়ে যেতে পারে।

মূলাঙ্ক ৭
এই রাশির জাতক জাতিকাদের মার্চ মাসটি খুবই ভালো কাটবে। আপনি সাহসের সাথে প্রতিটি সমস্যার মোকাবিলা করবেন। শিক্ষার্থীরা তাঁদের শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পাবেন। জীবনের খারাপ পরিস্থিতিতে প্রিয়জনের সহযোগিতা পাবেন।

মূলাঙ্ক ৮
এই সময়ে আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকবেন। আপনি কিছু পরিকল্পনাও করতে পারেন। নতুন কোনও কাজ শুরু করতে পারেন। তবে আপনার সিদ্ধান্তে অটল থাকুন।

মূলাঙ্ক ৯
মার্চ মাসে আপনি বড় সাফল্য পেতে পারেন। আপনার প্রিয়জনরা আপনাকে নিয়ে খুব গর্বিত বোধ করবেন। আপনার সম্মানও বাড়বে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। অর্থ উপার্জনের ভালো সুযোগ পাবেন। নতুন কাজ শুরু করার ক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি আপনার প্রিয়জনের সহযোগিতা পাবেন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications