Numerology Prediction For June 2023: এই জাতকরা সাফল্য পাবেন জুন মাসে! জানুন নিউমেরোলজি গণনা

June Numerology Horoscope 2023 in Bengali: জ্যোতিষশাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ শাখা সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি। সংখ্যাতত্ত্বে একজন ব্যক্তির জন্ম তারিখের উপর ভিত্তি করেই তাঁর আচরণ, বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব, ভাগ্য ও ভবিষ্যদ্বাণী গণনা করা হয়। জন্ম তারিখ অনুসারে আমাদের প্রত্যেকের একটি করে মূলাঙ্ক রয়েছে। মূলাঙ্ক মানে হল ব্যক্তির জন্ম তারিখের যোগফল। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কোনও মাসের ১৬ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৭, ১+৬=৭। এই মূলাঙ্ক গণনা করেই মানুষের সম্পর্কে অনেক কিছু জানা যায়।

Numerology Monthly Predictions For June 2023

নিউমেরোলজি এটাও বলে দিতে পারে যে বছরের প্রতিটি মাস কোন মূলাঙ্কের জাতকদের কেমন কাটবে। তাহলে দেখে নিন কোন কোন মূলাঙ্কের জাতকদের জুন মাস খুব ভালো কাটতে চলেছে।

মূলাঙ্ক ১
এই মাসে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। আপনার সব কাজ সময়মতো সম্পন্ন হবে। চাকরি হোক বা ব্যবসা, আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পাবেন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা এই মাসে ভাল কোম্পানি থেকে অফার পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। অর্থ লাভ হবে। আপনার টাকা দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকলে, তা এই মাসে ফেরত পেতে পারেন।

মূলাঙ্ক ২
এই মাসে আপনি দুশ্চিন্তায় ঘিরে থাকবেন। কাজে ঠিকমতো মনোনিবেশ করতে পারবেন না। খরচ বাড়তে পারে। তবে আপনার আয় ভাল হবে। কর্মক্ষেত্রে ব্যস্ত থাকবেন। মুলতুবি কাজগুলি সম্পন্ন করার জন্য কঠোর পরিশ্রম করবেন। মাসের শেষে পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। মানসিকভাবে বেশ ভাল বোধ করবেন।

মূলাঙ্ক ৩
মাসের শুরুটা খুব ভাল হবে। এই সময়ে আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। পরিবারের সঙ্গে এই সময়টা খুব ভাল যাবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের উন্নতি হবে। নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। মাসের শেষে পরিবারের সঙ্গে শুভ অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

মূলাঙ্ক ৪
কর্মক্ষেত্রে জুন মাসটি বেশ ভাল যাবে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রমের ভাল ফল পাবেন। এই সময়ে পদোন্নতি হতে পারে এবং আপনার আয়ও বৃদ্ধি পাবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি খুব খুশি হবেন। মাসের মাঝামাঝি সময়ে একটি বড় প্রোজেক্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পারেন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। ঋণ পরিশোধে সক্ষম হবেন। ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা সফল হবে।

মূলাঙ্ক ৫
কর্মক্ষেত্রে ভাল ফলাফল পাবেন। কাজে মনোযোগ বসবে। সরকারি চাকুরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাড়িতে কলহ হতে পারে। বাড়ির পরিবেশ ঠিক থাকবে না। ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন।

মূলাঙ্ক ৬
মাসের শুরুটা একটু ধীরগতির হবে, তবে এর পরের সময়টা ভাল যেতে পারে। কর্মক্ষেত্রে আপনার উপর দায়িত্ব বেশি থাকবে। মুলতুবি কাজগুলি সম্পন্ন করতে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন। অফিসে চলমান রাজনীতির শিকারও হতে পারেন আপনি। ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়তে পারেন। এই সময়ে আপনাকে ঋণ নিতে হতে পারে। মাসের শেষে কোনও ভাল খবর পাবেন, যে কারণে আপনি খুব খুশি থাকবেন। এই সময়ে আপনি পরিবারের সঙ্গে সময় কাটাবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

মূলাঙ্ক ৭
আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। ব্যয় বৃদ্ধির কারণে আপনার সমস্যা বাড়বে। ব্যয় নিয়ন্ত্রণ না করলে বড় আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। অফিসে সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। তবে আপনার পরিশ্রম বৃথা যাবে না। জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা হতে পারে। মাসের শেষে আপনাকে ডাক্তার ও হাসপাতালে যেতে হতে পারে।

মূলাঙ্ক ৮
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সঙ্গে খুব ভাল সময় কাটবে। জীবনসঙ্গীর ভালবাসা ও সাপোর্ট পাবেন। বাইরে বেড়াতেও যেতে পারেন। চাকুরিজীবীদের এই মাসটি খুব একটা ভাল কাটবে না। ছোটোখাটো ভুলের জন্যও ঊর্ধ্বতন কর্মকর্তাদের রোষানলে পড়তে হবে। ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে অর্থ সংক্রান্ত কোনও লেনদেন করবেন না। আপনি প্রতারিত হতে পারেন। এ ছাড়া, অন্যের পরামর্শে আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

মূলাঙ্ক ৯
মাসের শুরুটা ভাল হবে। ভাল খবর পেতে পারেন। চাকুরিজীবীরা এই সময়ে সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তাদের পরিশ্রম সফল হবে। ব্যবসায় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনি একটি বড় অর্ডার পেতে পারেন। এই সময়ের মধ্যে বিনিয়োগও করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে এই মাসটি খুব ভাল কাটবে। একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। গাড়ি, বাড়ি, জমি কেনার ইচ্ছা পূরণ হতে পারে। স্বাস্থ্য ভাল যাবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion