Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Numerology Prediction July 2023: জুলাইতে সব কাজে সাফল্য পাবেন ২ এবং ৮ মূলাঙ্কের জাতকরা!
July Numerology Horoscope 2023 in Bengali: জ্যোতিষশাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ শাখা সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি। সংখ্যাতত্ত্বে একজন ব্যক্তির জন্ম তারিখের উপর ভিত্তি করেই তাঁর আচরণ, বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব, ভাগ্য ও ভবিষ্যদ্বাণী গণনা করা হয়।
জন্ম তারিখ অনুসারে আমাদের প্রত্যেকের একটি করে মূলাঙ্ক রয়েছে। মূলাঙ্ক মানে হল ব্যক্তির জন্ম তারিখের যোগফল। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কোনও মাসের ১৮ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৯, ১+৮=৯। এই মূলাঙ্ক গণনা করেই মানুষের সম্পর্কে অনেক কিছু জানা যায়।

নিউমেরোলজি এটাও বলে দিতে পারে যে বছরের প্রতিটি মাস কোন মূলাঙ্কের জাতকদের কেমন কাটবে। দেখে নিন জুলাই মাস কোন মূলাঙ্কের জাতকদের কেমন কাটতে চলেছে।
মূলাঙ্ক ১
কর্মক্ষেত্রে উন্নতি হবে। আপনি আপনার টিমের সঙ্গে প্রোজেক্ট সম্পন্ন করতে সক্ষম হবেন। আর্থিক উন্নতি করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। লভ লাইফ ভালো কাটবে। জুলাই মাসের শেষের দিকে জীবনে অনেক পরিবর্তন আসবে।
মূলাঙ্ক ২
কর্মক্ষেত্রে উন্নতি হবে। আপনি আপনার প্রোজেক্ট এগিয়ে নিয়ে যাওয়ার অনেক সুযোগ পাবেন। আর্থিক দিক দিয়ে সময়টি ভালো যাবে। পার্টনারশিপে বিনিয়োগ করলে ভালো ফল পাবেন। লভ লাইফে অশান্তি হতে পারে। তবে জুলাই মাসের শেষের দিকে সুসময় শুরু হবে।
মূলাঙ্ক ৩
কর্মক্ষেত্রে উন্নতি হবে। এই মাসে ব্যয় বাড়তে পারে। বিনিয়োগের দিকে মনোযোগ দিন। লভ লাইফে ভালো কাটবে। জুলাই মাসের শেষে স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
মূলাঙ্ক ৪
আর্থিক দিক দিয়ে সময়টি ভালো যাবে। আপনার কঠোর পরিশ্রমের কারণে ভালো ধন লাভ হবে। লভ লাইফে বাদ-বিবাদ এড়িয়ে চললেই ভালো। কর্মক্ষেত্রে ক্লায়েন্ট বা সহকর্মীর সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। যে কারণে মানসিক চাপ বাড়বে। জুলাইয়ের শেষে সময়টি ভালো যাবে। বন্ধুদের সঙ্গে বেশ ভালো সময় কাটবে।
মূলাঙ্ক ৫
লভ লাইফ ভালো কাটবে। আপনাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। এই মাসে কর্মক্ষেত্রে উন্নতির দুয়ার খুলবে। অর্থ লাভ প্রত্যাশার চেয়ে কম হবে। জুলাই মাসের শেষের দিকে আপনার মন খুব খুশি থাকবে। মান-সম্মান বাড়তে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও কারণে ঝগড়া হতে পারে।
মূলাঙ্ক ৬
এই জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। লভ লাইফ ভালো কাটবে। আপনাদের মধ্যে ভালোবাসা আরও গভীর হবে। জুলাইয়ের শেষের দিকে কোনও খবর পেয়ে আপনার মনটা একটু খারাপ হতে পারে।
মূলাঙ্ক ৭
লভ লাইফ ভালো কাটবে। কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে। এই মাসে ব্যয় বাড়তে পারে। পিতা-মাতার স্বাস্থ্যের যত্ন নিন। সন্তানদের লেখাপড়া নিয়ে চিন্তিত হতে পারেন।
মূলাঙ্ক ৮
জুলাই মাসে এই জাতকদের কর্মক্ষেত্রে ভালো উন্নতি হবে। সম্মান বাড়বে। আপনি আপনার ভবিষ্যত নিয়ে কিছু পরিকল্পনা করতে পারেন। জুলাইয়ের শেষে এক নতুন সূচনা আপনার জীবনে সুখ-সৌহার্দ্য নিয়ে আসবে।
মূলাঙ্ক ৯
কর্মক্ষেত্রে সহকর্মীদের কারণে কোনও সমস্যা হতে পারে। এ মাসে ব্যয় বেশি হবে। প্রেম জীবনে কোনও বিষয়ে অশান্তি হতে পারে। আপনি একাকীত্ব অনুভব করতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের জন্য আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications