Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Numerology Prediction For April 2023: এই জাতকদের ভাগ্য খুলে যাবে এপ্রিল! জানুন নিউমেরোলজি গণনা
April Numerology Horoscope 2023 in Bengali: জ্যোতিষশাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ শাখা সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি। সংখ্যাতত্ত্বে একজন ব্যক্তির জন্ম তারিখের উপর ভিত্তি করেই তাঁর আচরণ, বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব, ভাগ্য ও ভবিষ্যদ্বাণী গণনা করা হয়। জন্ম তারিখ অনুসারে আমাদের প্রত্যেকের একটি করে মূলাঙ্ক রয়েছে। মূলাঙ্ক মানে হল ব্যক্তির জন্ম তারিখের যোগফল। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কোনও মাসের ১৮ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৯, ১+৮=৯। এই মূলাঙ্ক গণনা করেই মানুষের সম্পর্কে অনেক কিছু জানা যায়।

নিউমেরোলজি এটাও বলে দিতে পারে যে বছরের প্রতিটি মাস কোন মূলাঙ্কের জাতকদের কেমন কাটবে। তাহলে দেখে নিন কোন কোন মূলাঙ্কের জাতকদের এপ্রিল মাস খুব ভালো কাটতে চলেছে।
মূলাঙ্ক ১
এপ্রিল মাসটি এই জাতক জাতিকাদের খুবই ভালো কাটবে। পেশাগত জীবনে সাফল্য আসবে। আপনার উন্নতির স্বপ্ন পূরণ হতে পারে। বিদেশী সংস্থার সঙ্গে যাঁরা কাজ করছেন, তাঁদের ভালো লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে। আপনার সন্তানের স্বাস্থ্যও ভালো থাকবে। পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটবে। অর্থ সংক্রান্ত লেনদেন করার সময় খুব সতর্ক থাকুন।
মূলাঙ্ক ২
এই সময়ে ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। তীর্থ যাত্রায়ও যেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে। যে জাতকরা লভ ম্যারেজ করতে চান, এই সময়ের মধ্যে তাঁদের ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত জীবনে চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক দিয়ে এই মাসটি ভালো কাটবে। এই সময় আপনি আরও ধন সঞ্চয় করতে পারবেন। আয় ভালো হবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
মূলাঙ্ক ৩
এপ্রিল মাসে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আপনার কাছে এমন অনেক ভালো সুযোগ আসবে, যা আপনাকে অর্থ উপার্জনে সহায়তা করবে। এই সময়ে আপনার অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। পেশাগত জীবনেও আশানুরূপ ফলাফল পাবেন। চাকুরিজীবীদের পারফরম্যান্সে উন্নতি হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
মূলাঙ্ক ৪
এই মাসে কিছু ক্ষেত্রে আশানুরূপ ফলাফল পাবেন এবং কিছু ক্ষেত্রে হতাশ হবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বসবে না। চাকুরিজীবীদের এপ্রিল মাস খুব ভালো কাটবে। আপনার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের জোরে আপনি সাফল্য অর্জন করবেন। ব্যবসায়ীদের বিনিয়োগের পথে বাধা আসতে পারে। আর্থিক দিক দিয়ে এপ্রিল মাস ভালই কাটবে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
মূলাঙ্ক ৫
মানুষকে অন্ধভাবে বিশ্বাস করলে আপনারই ক্ষতি হবে। এই সময়ের মধ্যে অনেকেই আপনার উদারতার সুযোগ নিতে পারে। মাসের শেষে আপনি একজন বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন। আর্থিক দিক দিয়ে এই মাসটি ভালো যাবে। তবে আপনাকে অর্থ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে না। অসুস্থতার কারণে আপনি বড় সমস্যায় পড়বেন।
মূলাঙ্ক ৬
লভ লাইফ খুব ভালো কাটবে। বেসরকারি চাকুরিজীবীরা ভালো ফল পাবেন। বড় প্রকল্পে কাজ করার সুযোগ আসবে। শিক্ষার্থীরা পরীক্ষায় সাফল্য পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।
মূলাঙ্ক ৭
দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে। আপনাদের মধ্যে দূরত্ব বাড়বে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে না। এই সময় আপনি মানসিকভাবে ভালো থাকবেন না। মানসিক চাপের কারণে আপনার স্বাস্থ্যেরও অবনতি হবে।
মূলাঙ্ক ৮
চাকুরিজীবীরা উচ্চ পদ পেতে পারেন। বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। স্বাস্থ্য দিকে খেয়াল রাখুন। এই সময়ে আপনি অ্যালার্জি বা ইনফেকশনে ভুগতে পারেন।
মূলাঙ্ক ৯
মাসের শুরুটা ভালো কাটবে না। এই সময়ে স্বাস্থ্য সমস্যা হতে পারে। আপনাকে ডাক্তারের কাছেও যেতে হতে পারে। লভ লাইফে সমস্যা দেখা দেবে। একে অপরের প্রতি আস্থা কমে যেতে পারে। বিবাহিতরাও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যস্ততার কারণে একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না। কাজের চাপ বাড়বে। এই সময়ে আপনি আপনার কাজেও ঠিকমতো মনোযোগ দিতে পারবেন না।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications