Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সেপ্টেম্বরে 2 এবং 5 মূলাঙ্কের জাতকরা প্রচুর ধন-দৌলত পাবেন! এই মাসে আপনার ভাগ্যে কী আছে?
September Numerology Horoscope 2023 in Bengali: জ্যোতিষশাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ শাখা সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি। সংখ্যাতত্ত্বে একজন ব্যক্তির জন্ম তারিখের উপর ভিত্তি করেই তাঁর আচরণ, বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব, ভাগ্য ও ভবিষ্যদ্বাণী গণনা করা হয়।
জন্ম তারিখ অনুসারে আমাদের প্রত্যেকের একটি করে মূলাঙ্ক রয়েছে। মূলাঙ্ক মানে হল ব্যক্তির জন্ম তারিখের যোগফল। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কোনও মাসের ১২ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৩, ১+২=৩। এই মূলাঙ্ক গণনা করেই মানুষের সম্পর্কে অনেক কিছু জানা যায়।

নিউমেরোলজি এটাও বলে দিতে পারে যে বছরের প্রতিটি মাস কোন মূলাঙ্কের জাতকদের কেমন কাটবে। দেখে নিন সেপ্টেম্বর মাস কোন মূলাঙ্কের জাতকদের কেমন কাটতে চলেছে।
মূলাঙ্ক ১
অনেক অসমাপ্ত কাজ সেপ্টেম্বর মাসে সম্পন্ন হবে। এই মাসে ব্যয় বাড়বে। খরচ নিয়ন্ত্রণ করুন। ব্যবসায় সাফল্যের জন্য পরিকল্পনা পরিবর্তন করতে হতে পারে। লভ লাইফে পারস্পরিক মতভেদ দেখা দিতে পারে। শিক্ষার্থীদের এই মাসে পড়াশোনায় আরও মনোযোগ দিতে হবে। তবেই সাফল্য আসবে।
মূলাঙ্ক ২
আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। আপনি আপনার ভবিষ্যতের জন্য কিছু সিদ্ধান্তও নিতে পারেন। পরিবারে একটু সমস্যা দেখা দেবে, তবে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। চাকুরিজীবীরা এই মাসে কোনও কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে। এই সময় আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। মাসের শেষ সময়টি ভাল যাবে।
মূলাঙ্ক ৩
সেপ্টেম্বর মাসে এই জাতকরা কোনও নতুন বিনিয়োগের বিষয়ে একটু চিন্তিত থাকবেন। তবে একটু সাহস নিয়ে বিনিয়োগ করলে ভাল লাভ হবে। কর্মক্ষেত্রে ভাল ফলাফল পাবেন। বৈবাহিক জীবনে প্রেম-ভালবাসা, বাদ-বিবাদ সবই চলবে। তবে আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। যাঁরা বিদেশে থাকেন তাঁরা এই মাসে দেশে আসতে পারেন। বাড়ির কোনও বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন। সেপ্টেম্বরের শেষে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ভাল সময় কাটাবেন।
মূলাঙ্ক ৪
এই মাসে অনেক ওঠানামার পরিস্থিতি দেখা দিতে পারে। ক্যারিয়ারে উন্নতি হবে। আয় বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। পিতা-মাতার সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে এবং তাঁদের আশীর্বাদে আপনার অনেক কাজ সম্পন্ন হবে। সেপ্টেম্বরের শেষের দিকে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। মন খুব ভাল থাকবে।
মূলাঙ্ক ৫
কর্মক্ষেত্রে অগ্রগতি ধীরে ধীরে হবে। আপনি যদি একটু ঝুঁকি নিয়ে কোনও প্রকল্প হাতে নেন, তবে তাতে ভাল ফলাফল পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। এই মাসে আপনি কোনও বিশেষ ব্যক্তির সাহায্য পেতে পারেন, যে কারণে ধনসম্পদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। মাসের শেষটা ভাল যাবে না।
মূলাঙ্ক ৬
কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং মান-সম্মান বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা পড়াশোনায় বাধা-বিপত্তির সম্মুখীন হতে পারেন। এই সময় আর্থিক লাভ হতে পারে। বিনিয়োগ থেকে ভাল লাভ হবে। ব্যবসায়ীরা একাধিক উৎস থেকে অর্থ উপার্জনে সফল হতে পারেন। লভ লাইফ ভাল কাটবে। আপনার সম্পর্ক পরিবারের অনুমোদন পাবে। সেপ্টেম্বরের শেষে পরিস্থিতি ঠিক থাকবে। জীবনে সুখ, শান্তি বিরাজ করবে।
মূলাঙ্ক ৭
সেপ্টেম্বর মাসে আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আর্থিক লাভ হতে পারে।। এই মাসে ঘর সাজানোর জন্য কিছু কেনাকাটা করতে পারেন। ধর্ম-কর্মের কাজে আপনার আগ্রহ বাড়বে। পরিবারের সঙ্গে তীর্থযাত্রায় যেতে পারেন। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে ভাল পারফর্ম করবেন। উর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। সেপ্টেম্বরের শেষের দিকে পরিবারের কোনও সদস্যের কাছ থেকে সুখবর আসবে।
মূলাঙ্ক ৮
আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। পার্টনারশিপে করা বিনিয়োগের ভাল ফল পাবেন। চাকুরিজীবীরা এই মাসে কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে বুদ্ধি দিয়ে সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবেন। ব্যবসায়ীরা ভাল ফলাফল পাবেন। এই মাসে বিদেশ যাত্রায় যেতে পারেন। সেপ্টেম্বরের শেষে একটি নতুন সূচনা আপনার জীবনে সুখ-সমৃদ্ধি নিয়ে আসবে।
মূলাঙ্ক ৯
এই মাসে পরিবারে কোনও শুভ আয়োজন হতে পারে। বাড়ির মেরামতের কাজও শুরু হতে পারে। পিতা-মাতার সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। পিতার সাহায্যে অনেক অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে। পার্টনারশিপে করা প্রোজেক্ট থেকে ভাল ফলাফল পাবেন। এই মাসে কোথাও বিনিয়োগ এড়িয়ে চলুন, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। চাকুরিজীবী এবং ব্যবসায়ীরা এই মাসে সমস্যায় পড়বেন। তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন। এই মাসে কাউকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকুন, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications
