Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
অক্টোবর মাসে আপনার ভাগ্যে কী আছে? দেখুন নিউমেরোলজি গণনা
October Numerology Horoscope 2023 in Bengali: জ্যোতিষশাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ শাখা সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি। সংখ্যাতত্ত্বে একজন ব্যক্তির জন্ম তারিখের উপর ভিত্তি করেই তাঁর আচরণ, বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব, ভাগ্য ও ভবিষ্যদ্বাণী গণনা করা হয়।
জন্ম তারিখ অনুসারে আমাদের প্রত্যেকের একটি করে মূলাঙ্ক রয়েছে। মূলাঙ্ক মানে হল ব্যক্তির জন্ম তারিখের যোগফল। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কোনও মাসের ১২ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৩, ১+২=৩। এই মূলাঙ্ক গণনা করেই মানুষের সম্পর্কে অনেক কিছু জানা যায়।

নিউমেরোলজি এটাও বলে দিতে পারে যে বছরের প্রতিটি মাস কোন মূলাঙ্কের জাতকদের কেমন কাটবে। দেখে নিন অক্টোবর মাস কোন মূলাঙ্কের জাতকদের কেমন কাটতে চলেছে।
মূলাঙ্ক ১
অক্টোবর মাস মোটামুটি কাটবে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। যত বেশি পরিশ্রম করবেন, তত বেশি সাফল্য পাবেন। যদিও আপনার পথে ছোটখাটো বাধা আসতে পারে। প্রতিকূল পরিস্থিতিতে বুদ্ধি করে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। মাসের শেষটা খুব ভাল যাবে। এই সময়ে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।
মূলাঙ্ক ২
কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়বে। আপনি যদি উচ্চ পদে চাকরি করেন, তবে এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি ভাল সুযোগ পাবেন। পিতার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। এই মাসে আপনার দীর্ঘ যাত্রার যোগ রয়েছে। এই যাত্রা আপনার সামনে অগ্রগতির পথ খুলে দিতে পারে।
মূলাঙ্ক ৩
দাম্পত্য জীবনে সুখ, শান্তি বাড়বে। আপনাদের মধ্যে ভালোবাসা আরও গভীর হবে। লভ লাইফ ভাল কাটবে। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে ভালবাসা এবং সাপোর্ট পাবেন। যাঁরা লভ ম্যারেজ করতে চান, তাঁদের সম্পর্ক পরিবারের সদস্যদের অনুমোদন পেতে পারে। কর্মক্ষেত্রে এই মাসটি ভাল যাবে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পেতে পারেন।
মূলাঙ্ক ৪
আপনার কথাবার্তা ও আচরণ ঠিক রাখুন। সকলের সঙ্গে ভাল ব্যবহার করুন। এই সময় সামাজিক কাজে আপনার আগ্রহ বাড়বে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হবে। এই মাসে যে কোনও সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। স্বাস্থ্যের যত্ন নিন। মানসিকভাবে শক্তিশালী থাকতে প্রতিদিন মেডিটেশন করুন।
মূলাঙ্ক ৫
অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে কোনও সুখবর পাবেন। ক্যারিয়ার সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। যাঁরা বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছেন, তাঁরা এই সময় ভাল অফার পেতে পারেন। আর্থিক সংকট থেকে বাঁচতে হলে অর্থ সঞ্চয়ের চেষ্টা করুন। খরচ কমান। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
মূলাঙ্ক ৬
আজ তাড়াহুড়ো করে ক্যারিয়ার সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেবেন না। খুব ভেবেচিন্তে তবেই কোনও সিদ্ধান্ত নিন। এই সময়ে আপনাকে বিবাদে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি আইনি সমস্যায় পড়তে পারেন। মাসের মাঝামাঝি সময়ে যাত্রার যোগ রয়েছে। যে কারণে আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করবেন। তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পাবেন।
মূলাঙ্ক ৭
ব্যবসায়ীদের এই সময়টি ভাল যাবে না। আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। এই সময়ে আপনার কোনও কাজে আইনি বাধা আসবে। আপনাকে বুদ্ধি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
মূলাঙ্ক ৮
কর্মক্ষেত্রে কাজ নিয়ে একেবারেই অবহেলা করবেন না। সেরা পারফরম্যান্স দিলে তবেই আপনি শীঘ্রই উন্নতি করবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনাকে কোনও বেআইনি কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
মূলাঙ্ক ৯
মানসিকভাবে খুব ভাল বোধ করবেন এবং প্রতিটি সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। মাসের মাঝামাঝি সময়ে চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তবে আপনি ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল হবেন। কর্মক্ষেত্রে উর্ধ্বতনদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। নিজের কাজে মনোনিবেশ করুন এবং কাজে ভুল করা এড়িয়ে চলুন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। মাসের শেষে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। বাইরে কোথাও বেড়াতেও যেতে পারেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications
