Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
নভেম্বরে ১ এবং ৪ মূলাঙ্কের জাতকদের কপাল খুলবে! আপনার ভাগ্যে কী আছে?
November Numerology Horoscope 2023 in Bengali: জ্যোতিষশাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ শাখা সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি। সংখ্যাতত্ত্বে একজন ব্যক্তির জন্ম তারিখের উপর ভিত্তি করেই তাঁর আচরণ, বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব, ভাগ্য ও ভবিষ্যদ্বাণী গণনা করা হয়।
জন্ম তারিখ অনুসারে আমাদের প্রত্যেকের একটি করে মূলাঙ্ক রয়েছে। মূলাঙ্ক মানে হল ব্যক্তির জন্ম তারিখের যোগফল। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কোনও মাসের ১২ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৩, ১+২=৩। এই মূলাঙ্ক গণনা করেই মানুষের সম্পর্কে অনেক কিছু জানা যায়।

নিউমেরোলজি এটাও বলে দিতে পারে যে বছরের প্রতিটি মাস কোন মূলাঙ্কের জাতকদের কেমন কাটবে। দেখে নিন নভেম্বর মাস কোন মূলাঙ্কের জাতকদের কেমন কাটতে চলেছে।
মূলাঙ্ক ১
নভেম্বর মাসটি এই জাতকদের ভালোই কাটবে। সমাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। সকলে আপনার ভালো গুণাবলির প্রশংসা করবে। ভাই-বোনের সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে। আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। ব্যবসায়ীরা যদি নতুন প্রকল্পে অর্থ বিনিয়োগ করেন, তবে তা থেকে ভালো আয় হবে।
মূলাঙ্ক ২
লভ লাইফ দারুণ কাটবে। একে অপরের সঙ্গে দেখা করার অনেক সুযোগ পাবেন। এই সময়ের মধ্যে আপনি আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এই মাসে যাত্রার যোগ রয়েছে। পার্টনারশিপে কোনও কাজ করলে, তা থেকে ভালো ফলাফল পেতে পারেন।
মূলাঙ্ক ৩
গুরুজনদের স্নেহ ও সাপোর্ট পাবেন। তাঁদের গাইডেন্স পাবেন, যা আপনার জন্য উপকারী হবে। সামাজিক কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক যদি দীর্ঘদিন ধরে ভালো না চলে, তাহলে এই সময়ে আপনার যথাসাধ্য চেষ্টা করুন। আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যেতে পারে। মাসের শেষে আর্থিক লাভ হতে পারে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। এই সময়ে আপনার কিছু নতুন বন্ধুত্ব হতে পারে।
মূলাঙ্ক ৪
এই মাসে ক্যারিয়ারে ভালো সুযোগ পাবেন। তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। অন্যদের অন্ধভাবে বিশ্বাস করলে আপনি সমস্যায় পড়তে পারেন। এই মাসে আপনার প্রতিপক্ষের থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাঁরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে।
মূলাঙ্ক ৫
নভেম্বর মাসটি ভালো যাবে। চাকুরিজীবীদের বদলি হতে পারে। ব্যবসায় লাভ হবে। যদি ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করেন, তবে তাতে সফলতা পাবেন। লভ লাইফ ভালো কাটবে।
মূলাঙ্ক ৬
কর্মক্ষেত্রে এই মাসটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। তবে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। মাসের শেষে উন্নতি হতে পারে। আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। জীবনসঙ্গীকে যথেষ্ট সময় দেবেন। এতে আপনাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং ভালোবাসাও বাড়বে।
মুলাঙ্ক ৭
এই মাসটি তেমন ভালো যাবে না। সময়ের সদ্ব্যবহার করুন। তাড়াহুড়ো করে কোনও পদক্ষেপ নিলে, তা থেকে ভালো ফল পাবেন না। সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না। এই সময়ে আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। তাই খুব ভেবেচিন্তে খরচ করতে হবে। ক্যারিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত নিজে নিলেই ভালো হবে। অন্যদের কথায় বিভ্রান্ত হবেন না।
মূলাঙ্ক ৮
এই মাসে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক ফলাফল পাবেন। এই সময়ে আপনি খুব খুশি এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করবেন। আশানুরূপ ফলও পাবেন। চাকুরিজীবীরা উচ্চ পদ পেতে পারেন এবং আয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। ব্যবসায়ীদের হাতে বড় অর্ডার আসতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তবে আপনার একগুঁয়ে স্বভাবের কারণে আপনি মাঝে মাঝে সমালোচিত হতে পারেন।
মূলাঙ্ক ৯
এই মাসে সমস্ত দুশ্চিন্তা ভুলে আপনি আপনার লক্ষ্যে মনোনিবেশ করবেন। চাকুরিজীবীরা তাঁদের প্রতিভা প্রদর্শনের ভালো সুযোগ পাবেন। এই সময়ে আপনার মুলতবি কোনও কাজ সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীরা ভালো ফল পাবেন। জমিজমা সংক্রান্ত বিষয়ে সাফল্য পেতে পারেন। বিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে না।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications
