Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ডিসেম্বর মাস দারুণ কাটবে ৪ এবং ৭ মূলাঙ্কের জাতকদের! দেখুন নিউমেরোলজি গণনা
December Numerology Horoscope 2023 in Bengali: জ্যোতিষশাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ শাখা সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি। সংখ্যাতত্ত্বে একজন ব্যক্তির জন্ম তারিখের উপর ভিত্তি করেই তাঁর আচরণ, বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব, ভাগ্য ও ভবিষ্যদ্বাণী গণনা করা হয়।
জন্ম তারিখ অনুসারে আমাদের প্রত্যেকের একটি করে মূলাঙ্ক রয়েছে। মূলাঙ্ক মানে হল ব্যক্তির জন্ম তারিখের যোগফল। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কোনও মাসের ১২ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৩, ১+২=৩। এই মূলাঙ্ক গণনা করেই মানুষের সম্পর্কে অনেক কিছু জানা যায়।

নিউমেরোলজি এটাও বলে দিতে পারে যে বছরের প্রতিটি মাস কোন মূলাঙ্কের জাতকদের কেমন কাটবে। দেখে নিন বছরের শেষ মাস কোন মূলাঙ্কের জাতকদের কেমন কাটতে চলেছে।
মূলাঙ্ক ১
ডিসেম্বর মাসে এই জাতকদের আর্থিক অবস্থার দিকে মনোযোগ দেওয়া দরকার, তবেই জীবনে উন্নতি হবে। এই মাসে আপনার করা প্রচেষ্টা ভবিষ্যতে লাভদায়ক হবে। কর্মক্ষেত্রে কিছু সমস্যা বাড়তে পারে। এই মাসে দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে না। লভ লাইফে সমস্যা দেখা দেবে। তবে আপনি বুদ্ধি দিয়ে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবেন। ডিসেম্বর মাসের শেষে জীবনে সুখ-শান্তি ফিরবে।
মূলাঙ্ক ২
ডিসেম্বরে এই জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন। কোথাও বিনিয়োগ করতে পারেন এই মাসে। বছরের শেষে আর্থিক লাভ হতে পারে। পার্টনারশিপে বিনিয়োগ করলে ভালো ফল মিলবে। সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। মাসের শেষে জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে হাসি-খুশিতে সময় কাটাবেন।
মূলাঙ্ক ৩
এই জাতকদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ক্যারিয়ারে উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ থাকবে না। পিতার সহায়তায় আপনি নতুন গাড়ি বা জমি ক্রয় করতে পারেন। মাসের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রের পরিস্থিতি ঠিক থাকবে এবং আপনি সাফল্য লাভ করবেন।
মূলাঙ্ক ৪
এই মূলাঙ্কের জাতকরা ডিসেম্বর মাসে কোনও সরকারি প্রকল্প থেকে ভালো লাভ পাবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। লভ লাইফ ভালো কাটবে। পরিবার এবং বন্ধুদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। ডিসেম্বরের শেষের দিকে বিনিয়োগ থেকে ভালো লাভ হবে।
মূলাঙ্ক ৫
এই জাতকদের ভালো লাভ।হবে ডিসেম্বর মাসে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। সিঙ্গেল জাতকরা এই মাসে রিলেশনশিপে জড়াতে পারেন। পরিবারের কেউ বিয়ে করতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। বিনিয়োগ থেকে ভালো লাভ হবে। ডিসেম্বরের শেষের দিকে মন ভালো থাকবে।
মূলাঙ্ক ৬
পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। কর্মক্ষেত্রে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। উর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রশংসা করবে। শিক্ষার্থীরা এ মাসে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। ডিসেম্বরের শেষে আর্থিক লাভ হতে পারে। মাসের শেষে খুব ব্যস্ত থাকবেন।
মূলাঙ্ক ৭
ডিসেম্বর মাসে কোনও সরকারি কর্মকর্তার সহায়তা পাবেন, যার কারণে তাদের কাজ শেষ হবে। ব্যবসায়ীরা এই মাসে অন্য কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। লভ লাইফ ভালো কাটবে। শিক্ষার্থীরা এই মাসে পড়াশোনার ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে পারে। ডিসেম্বরের শেষে পরিবার বা বন্ধুদের নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন।
মূলাঙ্ক ৮
কর্মক্ষেত্রে কোনও সাহসী সিদ্ধান্ত নিলে তা থেকে সাফল্য পেতে পারেন। এই মাসে আপনার খরচ বাড়তে পারে। লভ লাইফের বিষয়গুলো কথাবার্তার মাধ্যমে সমাধান করলে পরিস্থিতির উন্নতি হবে। ডিসেম্বর মাসে শিক্ষার্থীরা শিক্ষার ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হবেন। তবে শিক্ষকদের সহায়তায় সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। ডিসেম্বরের শেষে জীবনে নানা ওঠানামার পরিস্থিতি আসতে পারে, তবে আপনি সমস্ত পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবেন।
মূলাঙ্ক ৯
এই জাতকদের ডিসেম্বর মাসটি খুব ভালো যাবে। লভ লাইফ ভালো কাটবে। আর্থিক উন্নতি হবে। এই মাসে পরিবারের কারুর বিয়ে ফাইনাল হতে পারে। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। তাঁদের সহায়তায় আপনি নতুন ব্যবসাও শুরু করতে পারেন। ডিসেম্বরের শেষে পরিস্থিতি ভালো থাকবে। আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটাবেন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
