Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Numerology Prediction August 2023: অগস্ট মাস দারুণ কাটবে ৩ ও ৭ মূলাঙ্কের! আপনার ভাগ্যে কী আছে?
August Numerology Horoscope 2023 in Bengali: জ্যোতিষশাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ শাখা সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি। সংখ্যাতত্ত্বে একজন ব্যক্তির জন্ম তারিখের উপর ভিত্তি করেই তাঁর আচরণ, বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব, ভাগ্য ও ভবিষ্যদ্বাণী গণনা করা হয়।
জন্ম তারিখ অনুসারে আমাদের প্রত্যেকের একটি করে মূলাঙ্ক রয়েছে। মূলাঙ্ক মানে হল ব্যক্তির জন্ম তারিখের যোগফল। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কোনও মাসের ১২ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৩, ১+২=৩। এই মূলাঙ্ক গণনা করেই মানুষের সম্পর্কে অনেক কিছু জানা যায়।

নিউমেরোলজি এটাও বলে দিতে পারে যে বছরের প্রতিটি মাস কোন মূলাঙ্কের জাতকদের কেমন কাটবে। দেখে নিন অগস্ট মাস কোন মূলাঙ্কের জাতকদের কেমন কাটতে চলেছে।
মূলাঙ্ক ১
অগস্ট মাসে আর্থিক অবস্থা ঠিক থাকবে। আর্থিক লাভ হতে পারে। চাকুরিজীবীদের অগস্ট মাসটি মোটামুটি যাবে। যাঁরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাঁরা ভালো সুযোগ পাবেন। লভ লাইফ ভালো কাটবে। মাসের শেষটা খুব ভালো কাটবে। শিক্ষার্থীদের ভালো ফল পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।
মূলাঙ্ক ২
এই মাসে আত্মীয়স্বজনের কাছ থেকে সুখবর পাবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ হবে। লভ লাইফে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। এই মাসের শেষে আপনি ধর্মীয় কাজে আরও বেশি আগ্রহী হবেন এবং আপনার মন খুব ভালো থাকবে।
মূলাঙ্ক ৩
অগস্ট মাসটি বেশ ভালই কাটবে। সন্তানের ক্যারিয়ার সংক্রান্ত সুখবর আসবে এবং আপনার মনের বোঝা হালকা হবে। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের কঠোর পরিশ্রম করতে হবে। মাসের শুরুতে মন বিভ্রান্ত থাকবে। কোনও কিছু নিয়ে আপনার অস্বস্তি বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। বন্ধুদের সহায়তায় আপনার অনেক কাজ সম্পন্ন হবে। এই মাসে আপনি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
মূলাঙ্ক ৪
অগস্ট মাসটি মোটামুটি কাটবে। সন্তানের আচরণে আপনার মন খারাপ হতে পারে। চাকুরিজীবীরা সমস্যার সম্মুখীন হতে পারেন। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই বিনিয়োগ করুন, অন্যথায় ক্ষতি হতে পারে। আর্থিক ক্ষেত্রে এই মাসটি ভালো যাবে না। কোনও খবর পেয়ে মন খারাপ হতে পারে। প্রেমিক সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। সরকারি কর্মকর্তার সহায়তায় আপনি আপনার আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। পারিবারিক পরিবেশ মোটামুটি থাকবে। কিছু বিষয় উপেক্ষা করলেই সম্পর্ক ভালো হবে।
মূলাঙ্ক ৫
আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। ভাইয়ের কোনও কথায় আপনি খুব উদ্বিগ্ন হবেন। চাকুরিজীবীরা সমস্যায় পড়তে পারেন। যে কারণে এই সময় কাজে মন বসবে না। লভ লাইফের যে কোনও সমস্যা পরস্পরের সঙ্গে কথা বলে বিষয়গুলি সমাধান করার চেষ্টা করা ভালো। মাসের শেষের দিকটা ভালো যাবে।
মূলাঙ্ক ৬
এই মাসে আপনি আপনার বন্ধুর সঙ্গে নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকুরিজীবীরা তাদের সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং সমস্ত কাজ সময়মতো শেষ হবে। আদালতের মামলায় ফলাফল আপনার পক্ষে আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সন্তানদের ব্যাপারে আপনি কোনও সিদ্ধান্ত নিতে পারেন।
মূলাঙ্ক ৭
আর্থিক ক্ষেত্রে এই মাসটি ভাল যাবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে। চাকুরিজীবীদের উন্নতি হবে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সঙ্গে তীর্থযাত্রায় যেতে পারেন। মাসের শেষের দিকে পরিবারের কারুর কাছ থেকে ভালো খবর পাবেন।
মূলাঙ্ক ৮
অগস্ট মাসে কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করবেন। তবে কাজের ব্যস্ততার কারণে পরিবারকে বেশি সময় দিতে পারবেন না। আপনার আত্মবিশ্বাস বাড়বে। এই মাসে আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে ব্যয় কমাতে হবে। ব্যবসায়ীদের হাতে বড় অর্ডার আসতে পারে। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। মাসের শেষটা ভালো যাবে। আপনি ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করবেন।
মূলাঙ্ক ৯
কর্মক্ষেত্রে উন্নতি হবে। ব্যয় বাড়তে পারে। চাকুরিজীবীরা অফিসের কাজে মন দিন। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। এই মাসে পুরানো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসতে পারে। কাছের মানুষের কথা আপনার মনে আঘাত দিতে পারে। লভ লাইফ ভালো কাটবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
