ক্যারিয়ারে উন্নতির যোগ, তবে স্বাস্থ্য নিয়ে ভোগান্তি! এই বছরটা কেমন কাটবে ৯ মূলাঙ্কের জাতকদের?

Numerology Horoscope 2024: জ্যোতিষশাস্ত্রে যেমন রাশি বিচার করে ভবিষ্যদ্বাণী করা যায়, তেমনই সংখ্যা জ্যোতিষ বা নিউমেরোলজি ব্যক্তির মূলাঙ্ক বিচার করে ভবিষ্যৎ জানায়। কোনও ব্যক্তির জন্ম তারিখের যোগ ফলই হল তাঁর মূলাঙ্ক। সংখ্যা জ্যোতিষে ১ থেকে ৯ পর্যন্ত মূলাঙ্ক রয়েছে।

নতুন বছর আপনার কেমন কাটবে, জীবনে কোনও পরিবর্তন আসবে কিনা, আর্থিক ও ক্যারিয়ারের পরিস্থিতি কেমন থাকবে - এই সব প্রশ্নের উত্তর পেতে পারেন নিউমেরোলজি গণনা থেকে।

Numerology Horoscope 2024 in Bengali

সংখ্যাতত্ত্ব অনুসারে, যাঁদের জন্ম কোনও মাসের ৯, ১৮ ও ২৭ তাারিখে তাঁদের মূলাঙ্ক ৯। এই মূলাঙ্কের অধিপতি মঙ্গল। আসুন জেনে নেওয়া যাক, ২০২৪ সাল মূলাঙ্ক ৯ এর জাতকদের কেমন কাটতে চলেছে।

চাকরি

বেসরকারি চাকুরিজীবীদের উন্নতি হবে এ বছর। পদোন্নতি পেতে পারেন। পছন্দের স্থানে বদলিও হতে পারে এঁদের। যাঁরা বিদেশ যেতে চান, তাঁরা সুখবর পেতে পারেন। তবে সরকারি চাকুরিজীবীদের খুব একটা ভালো কাটবে না ২০২৪ সাল। বছরের প্রথমার্ধে তাঁরা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, তবে বছরের দ্বিতীয়ার্ধে পরিস্থিতির উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে নিজেদের ব্যবহার আরও নম্র করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ব্যবসা

এই মূলাঙ্কের ব্যবসায়ীরা চলতি বছর লাভবান হতে পারেন। যাঁরা স্টার্টআপ শুরু করার পরিকল্পনা করছেন, তাঁদের কঠোর পরিশ্রম করতে হবে।

শিক্ষা জীবন

এই জাতকরা লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়তে পারেন। পরীক্ষায় ভালো ফল পাওয়া যাবে না। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা এ বছর ভালো ফল পাবেন। ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রছাত্রীরাও সাফল্য পাবেন।

প্রেম ও বৈবাহিক জীবন

এই বছর লভ লাইফ মোটামুটি কাটবে। রিলেশনশিপের মধ্যে টাকা ও ইগো আনবেন না। পরিবারের সদস্যদের মধ্যে মন কষাকষি দেখা দিতে পারে। ৯ মূলাঙ্কের অবিবাহিত জাতক জাতিকারা এই বছর গাঁটছড়া বাঁধতে পারেন। বিবাহিত জাতকদের দাম্পত্য জীবন খুব ভালো কাটবে।

স্বাস্থ্য

৯ মূলাঙ্কের জাতকদের স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। ছোটোখাটো সমস্যা লেগেই থাকবে। চোট আঘাত লাগতে পারে। পেশির সমস্যায় ভুগতে পারেন। তাই বছরের শুরু থেকেই নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion