Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Numerology Horoscope 2024: ২০২৪-এ কী ঘটবে ৮ মূলাঙ্কের জাতকদের জীবনে? দেখুন নিউমেরোলজি গণনা
Numerology Horoscope 2024: জ্যোতিষশাস্ত্রে যেমন রাশি বিচার করে ভবিষ্যদ্বাণী করা যায়, তেমনই সংখ্যা জ্যোতিষ বা নিউমেরোলজি ব্যক্তির মূলাঙ্ক বিচার করে ভবিষ্যৎ জানায়। কোনও ব্যক্তির জন্ম তারিখের যোগ ফলই হল তাঁর মূলাঙ্ক। সংখ্যা জ্যোতিষে ১ থেকে ৯ পর্যন্ত মূলাঙ্ক রয়েছে।
নতুন বছর আপনার কেমন কাটবে, জীবনে কোনও পরিবর্তন আসবে কিনা, আর্থিক ও ক্যারিয়ারের পরিস্থিতি কেমন থাকবে - এই সব প্রশ্নের উত্তর পেতে পারেন নিউমেরোলজি গণনা থেকে।

সংখ্যাতত্ত্ব অনুসারে, যাঁদের জন্ম কোনও মাসের ৮, ১৭ ও ২৬ তাারিখে তাঁদের মূলাঙ্ক ৮। এই মূলাঙ্কের অধিপতি শনি। আসুন জেনে নেওয়া যাক, ২০২৪ সাল মূলাঙ্ক ৮ এর জাতকদের কেমন কাটতে চলেছে।
চাকরি
অফিসের কাজ মনোযোগ দিয়ে করুন। মন দিয়ে কাজ করলে ভালো ফলাফল পাবেন। অফিস পলিটিক্স থেকে খুব সতর্ক থাকুন।
ব্যবসা
এ বছর নিজের অবহেলার কারণে ব্যবসায় বড় ক্ষতি হতে পারে। তবে কঠোর পরিশ্রম করলে ও ঠিকমতো প্রচেষ্টা চালিয়ে গেলে সাফল্য আসবেই।
শিক্ষা জীবন
২০২৪ সালের গোড়ার দিকে এই মূলাঙ্কের ছাত্রছাত্রীরা লেখাপড়ার ক্ষেত্রে কোনও সমস্যায় পড়তে পারেন। তবে তার পরে সমস্ত সমস্যা কাটিয়ে উঠবেন এবং ভাল ফলাফল পেতে পারেন। মন দিয়ে লেখাপড়া করলে ভালো ফল মিলবে। পড়াশোনায় অমনোযোগী শিক্ষার্থীরা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়তে পারেন।
প্রেম ও বৈবাহিক জীবন
লভ লাইফে কোনও সমস্যা দেখা দিতে পারে। বিবাহিত জাতকরা জীবনসঙ্গীর প্রতি খেয়াল রাখুন। এই বছর পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গে আপনার মতপার্থক্য ও ভুল বোঝাবুঝি হতে পারে।
স্বাস্থ্য
এই বছরে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। সময়মতো খাওয়াদাওয়া করুন। স্বাস্থ্যকর খাবার খান। বাইরের জাংক ফুড, তেল মশলাদার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন, না হলে পেটের গোলমালে ভুগতে পারেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications