Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Numerology Horoscope: চাকরিতে পদোন্নতি, শিক্ষায় সাফল্যের যোগ! ২০২৪-এ আর কী ঘটবে ৭ মূলাঙ্কের জাতকদের জীবনে?
Numerology Horoscope 2024: জ্যোতিষশাস্ত্রে যেমন রাশি বিচার করে ভবিষ্যদ্বাণী করা যায়, তেমনই সংখ্যা জ্যোতিষ বা নিউমেরোলজি ব্যক্তির মূলাঙ্ক বিচার করে ভবিষ্যৎ জানায়। কোনও ব্যক্তির জন্ম তারিখের যোগ ফলই হল তাঁর মূলাঙ্ক। সংখ্যা জ্যোতিষে ১ থেকে ৯ পর্যন্ত মূলাঙ্ক রয়েছে।
নতুন বছর আপনার কেমন কাটবে, জীবনে কোনও পরিবর্তন আসবে কিনা, আর্থিক ও ক্যারিয়ারের পরিস্থিতি কেমন থাকবে - এই সব প্রশ্নের উত্তর পেতে পারেন নিউমেরোলজি গণনা থেকে।

সংখ্যাতত্ত্ব অনুসারে, কোনও মাসের ৭, ১৬ ও ২৫ তারিখে যাদের জন্ম, তাঁদের মূলাঙ্ক হল ৭। এই মূলাঙ্কের অধিপতি গ্রহ কেতু। আসুন জেনে নেওয়া যাক, ২০২৪ সাল মূলাঙ্ক ৭ এর জাতকদের কেমন কাটতে চলেছে।
চাকরি
অফিসে বস ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তাঁদের সহযোগিতা পাবেন, ফলে সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। বিশেষ করে আপনার বস বা সিনিয়র যদি একজন মহিলা হন, আপনি পজিটিভ রেজাল্ট পেতে পারেন। ক্যারিয়ারে উন্নতি হতে পারে। তবে নিজের আচরণ ও কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন, না হলে পদোন্নতি আটকে যেতে পারে। এ বছর নতুন বাড়ি বা গাড়ি কেনার যোগ আছে।
ব্যবসা
মূলাঙ্ক ৭ এর জাতকদের ব্যবসায় উন্নতি হবে। তবে এই বছরে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। বছরের শুরু বা শেষের দিকে নিজের পরিশ্রমের যথাযথ ফল পাবেন। আগে কোথাও বিনিয়োগ করে থাকলে, তা থেকে ভালো রিটার্ন আসতে পারে।
শিক্ষা জীবন
চলতি বছর এই জাতকরা লেখাপড়ায় কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। নিজের বিষয় বাদ দিয়ে অন্য বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে। ফলে নিজের বিষয় নিয়ে অবহেলা করতে পারেন এঁরা। যে ছাত্রছাত্রীরা জ্যোতিষ, ধর্ম, দর্শন এবং সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন, তাঁরা এই বছরে ভালো ফল পেতে পারেন।
প্রেম ও বৈবাহিক জীবন
লভ লাইফ ও বৈবাহিক জীবনের দিক দিয়ে ২০২৪ সাল বেশ ভালোই যাবে ৭ মূলাঙ্কের জাতকদের। দাম্পত্য জীবনে প্রেম-ভালোবাসা বাড়বে। বছরের মাঝামাঝি সময়ে রিলেশনশিপে একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তবে শীঘ্রই তা ঠিক হয়ে যাবে। আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।
স্বাস্থ্য
স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। কোনও দুর্ঘটনার কারণে আপনি চোট পেতে পারেন। অ্যালার্জির সমস্য়ায় ভুগবেন। পায়ের সমস্যাও দেখা দিতে পারে। নিজের জন্য সময় বার করে বিশ্রাম নিন। তাহলে অনেকটাই ভালো বোধ করবেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications