Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Numerology Horoscope 2024: ক্যারিয়ারে উন্নতির যোগ ৬ মূলাঙ্কের জাতকদের, হাতে আসবে প্রচুর অর্থ!
জ্যোতিষশাস্ত্রে যেমন রাশি বিচার করে ভবিষ্যদ্বাণী করা যায়, তেমনই সংখ্যা জ্যোতিষ বা নিউমেরোলজি ব্যক্তির মূলাঙ্ক বিচার করে ভবিষ্যৎ জানায়। কোনও ব্যক্তির জন্ম তারিখের যোগ ফলই হল তাঁর মূলাঙ্ক। সংখ্যা জ্যোতিষে ১ থেকে ৯ পর্যন্ত মূলাঙ্ক রয়েছে।
নতুন বছর আপনার কেমন কাটবে, জীবনে কোনও পরিবর্তন আসবে কিনা, আর্থিক ও ক্যারিয়ারের পরিস্থিতি কেমন থাকবে - এই সব প্রশ্নের উত্তর পেতে পারেন নিউমেরোলজি গণনা থেকে।

সংখ্যাতত্ত্ব অনুসারে, কোনও মাসের ৬, ১৫ ও ২৪ তারিখে জন্মগ্রহণ করলে তাঁদের মূলাঙ্ক হবে ৬। এই মূলাঙ্কের অধিপতি গ্রহ হল শুক্র। আসুন জেনে নেওয়া যাক, ২০২৪ সাল মূলাঙ্ক ৬-এর জাতকদের কেমন কাটতে চলেছে।
চাকরি
মূলাঙ্ক ৬ এর চাকুরিজীবীদের উন্নতির যোগ আছে ২০২৪-এ। প্রোমোশন হতে পারে। যে জাতক জাতিকারা ফ্যাশন, অভিনয়, ইন্টিরিয়র ডিজাইনের মতো কাজের সঙ্গে যুক্ত, তাঁরা এ বছর সাফল্য পেতে পারেন। ফিল্ড ওয়ার্ক করলে তা থেকে মোটা টাকা কমিশন পেতে পারেন।
ব্যবসা
এ বছর ব্যবসায় ভালো লাভ হতে পারে। আর্থিক ভাবে বেশ লাভবান হবেন আপনি। যাঁরা গয়না, বিউটি পার্লার, সেলুন, মেকআপ, ফিটনেস, ইন্টিরিয়ন ডিজাইনের ব্যবসা করেন, তাঁদের ব্যবসা ফুলে ফেঁপে উঠবে।
শিক্ষা জীবন
এই মূলাঙ্কের ছাত্রছাত্রীরা চলতি বছর লেখাপড়ায় ভালো ফল করবে। বিশেষ করে যাঁরা ফিজিক্স ও অঙ্ক নিয়ে পড়াশোনা করছেন, তাঁরা সাফল্য পাবেন। তবে পরীক্ষায় আরও ভালো নম্বর পেতে হলে আরও একটু বেশি পরিশ্রম করতে হবে।
প্রেম ও বৈবাহিক জীবন
লভ লাইফ ভালো কাটবে। অবিবাহিতরা জাতকরা এ বছর গাঁটছড়া বাঁধতে পারেন। তবে বৈবাহিক জীবন খুব একটা সুখের নাও হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বাদ-বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের সম্পর্কে ফাটল দেখা দিতে পারে। তবে বছরের শেষের দিকে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভবনা রয়েছে।
স্বাস্থ্য
স্বাস্থ্যের দিক থেকে এই বছরটা ৬ মূলাঙ্কের জাতকদের তেমন ভালো কাটবে না। চোখের সমস্যা দেখা দিতে পারে। হজমের গোলমাল হবে। জয়েন্টের ব্যথা এবং মাথার যন্ত্রণায় কষ্ট পাবেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications