Numerology Horoscope 2024: ২০২৪-এ ক্যারিয়ারে উন্নতি হবে ৫ মূলাঙ্কের, আয় বৃদ্ধি সম্ভব!

জ্যোতিষশাস্ত্রে যেমন রাশি বিচার করে ভবিষ্যদ্বাণী করা যায়, তেমনই সংখ্যা জ্যোতিষ বা নিউমেরোলজি ব্যক্তির মূলাঙ্ক বিচার করে ভবিষ্যৎ জানায়। কোনও ব্যক্তির জন্ম তারিখের যোগ ফলই হল তাঁর মূলাঙ্ক। সংখ্যা জ্যোতিষে ১ থেকে ৯ পর্যন্ত মূলাঙ্ক রয়েছে।

নতুন বছর আপনার কেমন কাটবে, জীবনে কোনও পরিবর্তন আসবে কিনা, আর্থিক ও ক্যারিয়ারের পরিস্থিতি কেমন থাকবে - এই সব প্রশ্নের উত্তর পেতে পারেন নিউমেরোলজি গণনা থেকে।

Numerology Horoscope 2024

সংখ্যাতত্ত্ব অনুসারে, মূলাঙ্ক ৫-এর অধিপতি গ্রহ বুধ। যাঁদের জন্ম কোনও মাসের ৫, ১৪ ও ২৩ তারিখে তাঁদের মূলাঙ্ক হল ৫। আসুন জেনে নেওয়া যাক, ২০২৪ সালে মূলাঙ্ক ৫-এর জাতকদের ভাগ্যে কী আছে।

ক্যারিয়ার

কর্মক্ষেত্রে উদ্বেগ থাকবে। কোনও প্রকল্প পুরো করার জন্য অধিক সময় ব্যয় করতে হবে। ক্যারিয়ারে উন্নতির জন্য নতুন কোনও স্কিল শেখা প্রয়োজন। ক্লায়েন্টদের সঙ্গে বুদ্ধি খাটিয়ে কথাবার্তা বলুন। অফিসে আপনার সেরা পারফরম্যান্স দিন। তবেই পদোন্নতির সম্ভাবনা বাড়বে। ক্যারিয়ারে উন্নতির নতুন সুযোগ পাবেন। এ বছর যে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময়ে সংযমী হন। এর ফলে অবশ্যই উন্নতি করতে পারবেন।

আর্থিক পরিস্থিতি

আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস পাবেন, তবে অতিরিক্ত ব্যয়ও হতে পারে। অর্থ সঞ্চয়ের দিকে মনোনিবেশ করাই ভালো। কোথাও বিনিয়োগ করার পরিকল্পনা থাকলে, ভালো করে ভেবেচিন্তে তবেই করুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। তবেই আর্থিক অবস্থার উন্নতি হবে।

বৈবাহিক জীবন

রিলেশনশিপে ইতিবাচক পরিবর্তন আসবে। আপনার সঙ্গীর সঙ্গে মানসিক বন্ধন আরও দৃঢ় হবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। সব সমস্যার সমাধান হবে। সঙ্গীর সঙ্গে অতীতের বিষয়গুলি নিয়ে খুব বেশি আলোচনা করবেন না। আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সমন্বয় উন্নত করার চেষ্টা করুন।

স্বাস্থ্য

এ বছর ৫ মূলাঙ্কের জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে। তবে নিজের রাগ নিয়ন্ত্রণ করুন এবং খুব বেশি স্ট্রেস নেবেন না। বাড়িতে অফিসের সমস্যা নিয়ে আলোচনা করবেন না। পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটান। নিয়মিত ব্যায়াম এবং মেডিটেশন করুন। এতে মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকবেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Saturday, December 30, 2023, 12:45 [IST]
X
Desktop Bottom Promotion