Numerology Horoscope 2024: ২০২৪-এ সতর্ক থাকা জরুরি ৪ মূলাঙ্কের জাতকদের, সব কাজে আসবে বাধা!

জ্যোতিষশাস্ত্রে যেমন রাশি বিচার করে ভবিষ্যদ্বাণী করা যায়, তেমনই সংখ্যা জ্যোতিষ বা নিউমেরোলজি ব্যক্তির মূলাঙ্ক বিচার করে ভবিষ্যৎ জানায়। কোনও ব্যক্তির জন্ম তারিখের যোগ ফলই হল তাঁর মূলাঙ্ক। সংখ্যা জ্যোতিষে ১ থেকে ৯ পর্যন্ত মূলাঙ্ক রয়েছে।

নতুন বছর আপনার কেমন কাটবে, জীবনে কোনও পরিবর্তন আসবে কিনা, আর্থিক ও ক্যারিয়ারের পরিস্থিতি কেমন থাকবে - এই সব প্রশ্নের উত্তর পেতে পারেন নিউমেরোলজি গণনা থেকে।

Numerology Horoscope 2024

সংখ্যাতত্ত্ব অনুসারে, মূলাঙ্ক ৪-এর অধিপতি গ্রহ রাহু। কোনও মাসের ৪, ১৩, ২২ ও ৩১ তারিখে যাঁদের জন্ম, তাঁদের মূলাঙ্ক হল ৪। আসুন জেনে নেওয়া যাক, ২০২৪ সালে মূলাঙ্ক ৪-এর জাতকদের ভাগ্যে কী আছে।

শিক্ষা জীবন

শিক্ষার্থীদের এই বছরটা ভালো যাবে। যে সব ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, তাঁরা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে।

চাকরি ও ব্যবসা

মূলাঙ্ক ৪-এর জাতকরা ক্য়ারিয়ারে ভালো ফলাফল পাবেন। কর্মক্ষেত্রে ভালো উন্নতি হবে। মান-সম্মান বাড়বে। নতুন দিকে এগিয়ে যাবে ক্যারিয়ার। ইঞ্জিনিয়ার, গবেষক, বিজ্ঞানী, ডাক্তার, অধ্যাপক এবং আইনজীবী পেশার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা সাফল্য লাভ করবেন।

ব্যবসায়ীদের বছরটা মোটামুটি যাবে। অন্য কারুর কথায় এসে বড় কোনও ঝুঁকি নেওয়া অথবা বিনিয়োগ করা ঠিক হবে না। যাঁরা আমদানি-রপ্তানির ব্যবসা করেন তাঁদের এই বছরটা ভালো যাবে।

প্রেম জীবন

এ বছর লভ লাইফ ভালো কাটবে। তবে সঙ্গীকে অযথা সন্দেহ করা এড়িয়ে চলুন। বৈবাহিক জীবনে জটিলতা দেখা দিতে পারে। তবে দাম্পত্য জীবনে ওঠা-পড়া সত্ত্বেও পারস্পরিক প্রেম ভালোবাসা বজায় থাকবে। সন্তানের দিকে খেয়াল রাখুন।

আর্থিক জীবন

খরচ বাড়তে পারে এ বছর। ফলে অভাব অনটন দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ব্যয় নিয়ন্ত্রণে রাখা জরুরি। অন্য কারুর কথায় পড়ে কোনও বড় বিনিয়োগ বা আর্থিক সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। এতে আপনি বড় ধরনের আর্থিক সমস্যায় পড়তে পারেন। আপনি নতুন সম্পত্তি ক্রয় বা কোনও ভালো স্থানে বসবাস করার সিদ্ধান্ত নিতে পারেন। সম্পত্তিতে বিনিয়োগ করার আগে ভালো ভাবে খোঁজ খবর নিন।

স্বাস্থ্য

২০২৪ সালে বড় কোনও স্বাস্থ্য সমস্যা দেখা দেবে না। তবে সময়ে সময়ে স্বাস্থ্য চেকআপ করাতে হবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion