Numerology Horoscope 2024: ক্যারিয়ার থেকে লভ লাইফ, ২০২৪ সাল দারুণ কাটবে মূলাঙ্ক ৩ এর!

জ্যোতিষশাস্ত্রে যেমন রাশি বিচার করে ভবিষ্যদ্বাণী করা যায়, তেমনই সংখ্যা জ্যোতিষ বা নিউমেরোলজি ব্যক্তির মূলাঙ্ক বিচার করে ভবিষ্যৎ জানায়। কোনও ব্যক্তির জন্ম তারিখের যোগ ফলই হল তাঁর মূলাঙ্ক। সংখ্যা জ্যোতিষে ১ থেকে ৯ পর্যন্ত মূলাঙ্ক রয়েছে।

নতুন বছর আপনার কেমন কাটবে, জীবনে কোনও পরিবর্তন আসবে কিনা, আর্থিক ও ক্যারিয়ারের পরিস্থিতি কেমন থাকবে - এই সব প্রশ্নের উত্তর পেতে পারেন নিউমেরোলজি গণনা থেকে।

Numerology Horoscope 2024

সংখ্যাতত্ত্ব অনুসারে, জন্ম তারিখ ৩, ১২, ২১ ও ৩০ হলে তাঁদের মূলাঙ্ক হবে ৩। এই মূলাঙ্কের অধিপতি গ্রহ বৃহস্পতি। আসুন জেনে নেওয়া যাক, ২০২৪ সাল মূলাঙ্ক ৩-এর জাতকদের কেমন কাটতে চলেছে।

ক্যারিয়ার

২০২৪ সালে মূলাঙ্ক ৩ এর জাতকরা খুব ভালো ফলাফল পাবেন। ক্যারিয়ারে উন্নতি হবে। কর্মক্ষেত্রে খুব ভালো পারফর্ম করবেন। সময়ের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন হবে। সহকর্মীর ভালোর জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। এ বছর ভিন্ন ধরনের কিছু করার ইচ্ছা মনে প্রবল থাকবে। চেষ্টা করলে অবশ্যই সাফল্য লাভ করবেন। চাকুরিজীবীরা নতুন চাকরি পেতে সফল হবেন।

আর্থিক জীবন

নতুন গাড়ি কেনার জন্য খুব ভালো এই বছরটা। জমি বাড়ি কেনার জন্যও এই বছরটা উপযুক্ত। ধন লাভ হবে। বিনিয়োগ থেকে শুভ ফল লাভ করবেন।

প্রেম জীবন

এ বছর লভ লাইফ খুব ভালো কাটবে। এই মূলাঙ্কের বিবাহিত জাতকরাও সুখে শান্তিতে জীবন কাটাবেন। জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সঙ্গে মিলে ভবিষ্যতের জন্য লগ্নি করবেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion