Numerology Horoscope 2024: নতুন বছরে মূলাঙ্ক ২ এর প্রেম জীবনে সমস্যা, ক্যারিয়ারে দুর্দান্ত সাফল্য আসবে!

জ্যোতিষশাস্ত্রে যেমন রাশি বিচার করে ভবিষ্যদ্বাণী করা যায়, তেমনই সংখ্যা জ্যোতিষ বা নিউমেরোলজি ব্যক্তির মূলাঙ্ক বিচার করে ভবিষ্যৎ জানায়। কোনও ব্যক্তির জন্ম তারিখের যোগ ফলই হল তাঁর মূলাঙ্ক। সংখ্যা জ্যোতিষে ১ থেকে ৯ পর্যন্ত মূলাঙ্ক রয়েছে।

কোনও মাসের ২, ১১, ২০ এবং ২৯ তারিখে জন্মগ্রহণকারীদের মূলাঙ্ক হবে ২। এই মূলাঙ্ক ২-এর অধিপতি গ্রহ চন্দ্র। নতুন বছর আপনার কেমন কাটবে, তা আগাম জানতে পারেন নিউমেরোলজি গণনা থেকে। এখন দেখে নেওয়া যাক, ২ মূলাঙ্কের জাতক যাঁরা, তাঁদের জন্য ২০২৪ সালে কী অপেক্ষা করছে।

Numerology Horoscope 2024

চাকরি ও ব্যবসা

এই মূলাঙ্কের চাকুরিজীবী জাতক জাতিকাদের বছরটি খুবই ভাল যাবে। কর্মজীবনে বড় সাফল্য পেতে পারেন। নিজের প্রকল্পের দ্বারা ভাল লাভ করতে পারবেন। পার্টনারশিপে কাজ করে থাকলে, এ বছর ভাল ফল পাবেন। কর্মক্ষেত্রে কোনও বিশেষজ্ঞের সাহায্য পেতে পারেন। যার ফলে সহজেই আপনার সব কাজ সম্পূর্ণ হবে।

যাঁরা গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, নার্স, ডায়েটিশিয়ান হিসেবে কাজ করেন এবং যে জাতকরা খাবার ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের ক্যারিয়ারে উন্নতি হবে। তবে আপনাকে আপনার দিক থেকে কঠোর পরিশ্রম করতে হবে।

ব্যবসায়ীদের কোনও বড় ডিল হতে গিয়েও হবে না। কোনও কারণে তা আটকে যাবে। আপনার অকারণে রেগে যাওয়ার অভ্যাসই আপনার ক্ষতি করতে পারে।

আর্থিক জীবন

আর্থিক জীবনে ওঠা-পড়া থাকবে। ধন লাভের ভালো সুযোগ রয়েছে। কিন্তু অধিক অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। পুরানো ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের শেষে সময় অনুকূল হবে। বিবাদ এড়িয়ে যান।

প্রেম জীবন

২০২৪ সালে এই মূলাঙ্কের জাতকদের লভ লাইফ খুব একটা ভাল যাবে না। কোনও কারণে আপনি মানসিক চাপে থাকবেন। সঙ্গীর কাছে আপনার সব সমস্যা এবং চিন্তাভাবনা শেয়ার করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারস্পরিক আলোচনার মাধ্যমে সব ধরনের সমস্যার সমাধান করা সম্ভব।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Friday, December 22, 2023, 18:04 [IST]
X
Desktop Bottom Promotion