Numerology Horoscope 2024: মূলাঙ্ক ১ এর দারুণ কাটবে ২০২৪ সাল, চাকরি ও ব্যবসায় আসবে সাফল্য!

Numerology Horoscope 2024 for Mulank 1: জ্যোতিষশাস্ত্রে যেমন রাশি বিচার করে ভবিষ্যদ্বাণী করা যায়, তেমনই সংখ্যা জ্যোতিষ বা নিউমেরোলজি ব্যক্তির মূলাঙ্ক বিচার করে ভবিষ্যৎ জানায়। কোনও ব্যক্তির জন্ম তারিখের যোগ ফলই হল তাঁর মূলাঙ্ক। সংখ্যা জ্যোতিষে ১ থেকে ৯ পর্যন্ত মূলাঙ্ক রয়েছে। কারও জন্ম কোনও মাসের ২৮ তারিখে হলে, তাঁর মূলাঙ্ক হবে ১ (২+৮= ১০, এর পর ১০ সংখ্যাকেও যোগ করতে হবে, অর্থাৎ ১+০= ১)। এ ভাবেই জন্মতারিখ যোগ করে নিজের মূলাঙ্ক বের করতে পারেন।

নতুন বছর আপনার কেমন কাটবে, জীবনে কোনও পরিবর্তন আসবে কিনা, আর্থিক ও ক্যারিয়ারের পরিস্থিতি কেমন থাকবে - এই সব প্রশ্নের উত্তর পেতে পারেন নিউমেরোলজি গণনা থেকে। আসুন জেনে নেওয়া যাক, ২০২৪ সাল মূলাঙ্ক ১-এর জাতকদের জন্য কেমন হতে চলেছে।

Numerology Horoscope 2024

মূলাঙ্ক ১-এর গুণ

সংখ্যাজ্যোতিষ অনুসারে, কোনও মাসের ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে জন্মগ্রহণকারী জাতকদের মূলাঙ্ক হল ১। এই মূলাঙ্কের জাতকরা অত্যন্ত সাহসী এবং পরিশ্রমী হয়। কখনই এঁরা পরিশ্রম করতে পিছপা হয় না। এঁদের মধ্যে নেতৃত্বের গুণও বর্তমান। এই জাতক জাতিকারা সমাজে অনেক সম্মান পায়। সহজে সকলের সঙ্গে মিলেমিশে যেতে পারেন।

২০২৪ সাল কেমন যাবে মূলাঙ্ক ১-এর?

আগামী বছরটি এই রাশির জাতকদের খুব ভাল যাবে। প্রতিটি ক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন। চাকরি ক্ষেত্রে আপনার পারফরম্যান্স ভালো হবে। শিক্ষার্থীরাও ভাল ফল করবে। ক্যারিয়ারে দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারেন। উচ্চশিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। লভ লাইফ ভাল কাটবে।

২০২৪ সালের লাকি সংখ্যা এবং রং

২০২৪-এ মূলাঙ্ক ১-এর জাতকদের লাকি দিন হল রবিবার এবং সোমবার। লাকি রং হবে হলুদ। এই জাতকরা রুবি রত্নপাথর ধারণ করলে তা থেকে শুভ ফলাফল পাওয়া যাবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion