Akshaya Tritiya 2023: সোনা কিনতে না পারলে অক্ষয় তৃতীয়ায় ঘরে আনুন এই ৬ জিনিস, প্রসন্ন হবেন মা লক্ষ্মী!

Things You Can Buy on Akshaya Tritiya in Bengali: বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতেই পালিত হয় অক্ষয় তৃতীয়া। হিন্দু বিশ্বাস, অক্ষয় তৃতীয়ায় কোনও ভালো কর্ম করলে তার শুভ ফল দীর্ঘস্থায়ী হয়। এই দিনে কোনও কাজ শুরু করলে তাতে সাফল্য আসে, দ্রুত অগ্রগতি হয়।

ধনসম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় অক্ষয় তৃতীয়ায়। সেই কারণে এ দিন মা লক্ষ্মীকে তুষ্ট রাখার জন্য নানা উপায় করা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা খুব শুভ বলে মনে করা হয়, তবে সব মানুষের পক্ষে তো সোনা কেনা সম্ভব নয়। তাই এর অন্য বিকল্পও রয়েছে।

what to buy on akshaya tritiya

যদি অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনতে না পারেন, তাহলেও চিন্তার কিছু নেই। সোনা ছাড়াও এমন কিছু জিনিস আছে, যা অক্ষয় তৃতীয়ার দিনে কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এই জিনিসগুলি বাড়িতে আনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদও সর্বদা সঙ্গে থাকে। আসুন জেনে নিই, অক্ষয় তৃতীয়ার দিনে আর কী কী জিনিস বাড়িতে আনতে পারেন।

যব - যবকে সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং সোনার সমান বলে মনে করা হয়। তাই অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে না পারলে যব কিনে আনতে পারেন। কিছুটা যব বাড়ির বাগানে বা টবে বপন করুন। বাকি যব ঘরের কোথাও নিরাপদে রাখুন। প্রয়োজন হলে পূজার্চনায় ব্যবহার করুন। এতে সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন আপনি যব দানও করতে পারেন। যব দানকে স্বর্ণ দানের সমান বলে মনে করা হয়।

কড়ি - অক্ষয় তৃতীয়ার দিন কড়ি নিয়ে আসুন বাড়িতে। লক্ষ্মী পুজোর সময় কড়ি নিবেদন করুন এবং কড়িরও পূজা করুন। এর পর একটি হলুদ কাপড়ে সামান্য অক্ষত এবং কড়ি বেঁধে সিন্দুকে রাখুন। মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে।

কলসি - অক্ষয় তৃতীয়ার সময় খুবই গরম পড়ে। তাই এই সময় কলস বা কলসি বাড়িতে আনা এবং দান করা খুবই শুভ। শাস্ত্র মতে, কলসি দান করা অত্যন্ত পুণ্যের কাজ। আপনি চাইলে পশু-পাখির জন্য কোনও মাটির পাত্রে জল রাখতে পারেন। এটা খুবই পুণ্যের কাজ।

রুপো - সোনা কিনতে না পারলে, এ দিন রুপোর মুদ্রা কিনে আনুন। এটি সোনার সমান এবং ধনসম্পদ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়।

শঙ্খ - অক্ষয় তৃতীয়ার দিন ঘরে আনুন দক্ষিণাবর্তি শঙ্খ। কথিত আছে, দক্ষিণাবর্তি শঙ্খের পূজা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকে। এই শঙ্খ ঘরে রাখলে দেবী লক্ষ্মীর বাস হয়। পুরাণ অনুসারে, সমুদ্র মন্থন থেকে এই শঙ্খের উৎপত্তি।

একাক্ষী নারকেল - একাক্ষী নারকেলকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয়। যাঁর কাছে এই একাক্ষী নারকেল থাকে, সেই ব্যক্তির জীবনে অর্থাভাব দেখা দেয় না এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকে। এই অক্ষয় তৃতীয়ায় বাড়িতে আনুন একাক্ষী নারকেল।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion