Nirjala Ekadashi 2023: নির্জলা একাদশীতে করুন এই কাজ, মা লক্ষ্মীর আশীর্বাদে দূর হবে আর্থিক সংকট!

জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিই হল নির্জলা একাদশী। বছরের মোট ২৪টি একাদশীর মধ্যে নির্জলা একাদশী সবচেয়ে শ্রেষ্ঠ। এই দিন ভক্তিভরে ব্রত পালনে ২৪ একাদশী ব্রতের সমান ফল লাভ হয়। চলতি বছর ৩১ মে পালিত হবে নির্জলা একাদশী।

একাদশী তিথি বিষ্ণুকে উৎসর্গ করা হয়। তবে নির্জলা একাদশীতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মী পুজোরও বিধান রয়েছে। মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারলে, জীবনের নানা সমস্যার সমাধান হয়। সংসারে সুখ-সমৃদ্ধি বাড়ে। আর্থিক সংকট কাটে এবং চাকরি-ব্যবসায় অগ্রগতি হয়। জেনে নিন, মা লক্ষ্মীকে তুষ্ট করতে নির্জলা একাদশীতে কী করবেন -

Nirjala Ekadashi Upay

অশ্বত্থ গাছের পূজা করুন
মা লক্ষ্মীকে তুষ্ট করতে নির্জলা একাদশীর দিন অশ্বত্থ গাছের পূজা করুন। দুধ ও জল মিশিয়ে গাছের গোড়ায় ঢালুন। ধূপ, প্রদীপ জ্বালিয়ে সঠিক বিধি মেনে অশ্বত্থ গাছের পূজার্চনা করুন। এতে আপনার সংসারে ধন-সম্পদ ভরে উঠবে এবং মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে।

অর্থ লাভের উপায়
একাদশীর পূজায় কড়ি ব্যবহার করুন। হলুদ কাপড়ে সাতটি গোটা হলুদ এবং সাতটি কড়ি মুড়িয়ে নিন। এটি পূজার স্থানে রেখে লক্ষ্মী পুজো করুন। পুজো শেষে এই পুটলি টাকা রাখার জায়গায় রেখে দিন। এই উপায়ে ধন-সম্পদ বৃদ্ধি পাবে এবং মা লক্ষ্মীও প্রসন্ন হবেন।

নির্জলা একাদশীতে এই মন্ত্র জপ করুন
'করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে করদর্শনম্' একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে, দুই হাত জোড় করে হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্রটি ৫ বার জপ করুন। এতে মানসিক চাপমুক্ত হবেন। সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বাড়বে।

তুলসী উপায়
একাদশীর দিন তুলসী পুজো করলে বিষ্ণু ও মা লক্ষ্মী তুষ্ট হন। সকালে স্নান সেরে তুলসী গাছে কাঁচা দুধ নিবেদন করুন।

জল দান
নির্জলা একাদশীতে জল দান করাকে মহৎ দান বলে মানা হয়। তাই এ দিন জল দান করুন। কোনও মন্দিরে শরবত বিতরণ করতে পারেন। এই উপায় লক্ষ্মী নারায়ণ প্রসন্ন হন, পাশাপাশি কোষ্ঠীতে থাকা চন্দ্র দোষও দূর হয়।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Monday, May 29, 2023, 14:08 [IST]
X
Desktop Bottom Promotion