Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Nirjala Ekadashi 2023: নির্জলা একাদশীতে করুন তুলসীর এই উপায়, দূর হবে দুঃখ-কষ্ট ও অর্থাভাব!
হিন্দু ধর্মে প্রতিটি একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর মধ্যে নির্জলা একাদশী অন্যতম। নির্জলা একাদশীকে অন্য সব একাদশীর মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। পুরাণ অনুসারে, পঞ্চ পান্ডবের ভীম নির্জলা একাদশীর ব্রত পালন করেছিলেন। তাই এটি ভীম একাদশী নামেও পরিচিত। চলতি বছর নির্জলা একাদশী পড়েছে ৩১ মে, বুধবার।
একাদশী তিথি বিষ্ণুকে সমর্পিত। নির্জলা একাদশীর দিন ভক্তিভরে বিষ্ণু পূজা করলে তিনি প্রসন্ন হন। পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়। তুলসীও ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। নির্জলা একাদশীতে তুলসীর বিশেষ কিছু উপায় করলে সকল দুঃখ-কষ্ট ও সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জেনে নিন, নির্জলা একাদশীর দিন তুলসীর কোন কোন উপায় করবেন।

ঠাকুরের ভোগে তুলসী পাতা ব্যবহার করুন
নির্জলা একাদশীতে বিষ্ণুর জন্য তৈরি করা ভোগ, শিন্নি ও চরণামৃতে অবশ্যই তুলসী পাতা দিন। তার পরেই ভগবানের কাছে ভোগ নিবেদন করুন। এই উপায় করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে এবং কখনও অর্থাভাব হবে না।
তুলসী গাছের প্রদক্ষিণ করুন
এ দিন সন্ধ্যায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। পাশাপাশি বিষ্ণু মন্ত্র জপ করুন। তুলসী গাছকে ১১ বার প্রদক্ষিণ করুন। এই উপায়ে পারিবারিক কলহ, ঝামেলা দূর হয়। সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।
তুলসী মন্দিরে প্রদীপ জ্বালান
নির্জলা একাদশীতে তুলসী পূজা করলে সমস্ত পাপ থেকে মুক্তি মিলতে পারে। তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে আরতি করুন, এতে আপনার কাজে আসা বাধা-বিপত্তি দূর হবে। তবে একাদশীর দিন ভুলেও তুলসী গাছে জল নিবেদন করবেন না।
লাল ওড়না নিবেদন করুন
প্রেম জীবনে সমস্যা দেখা দিলে তুলসীকে লাল ওড়না নিবেদন করুন। লাল ওড়না সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। লাল ওড়না নিবেদন করলে লক্ষ্মী-নারায়ণের আশীর্বাদ লাভ করবেন।
এই মন্ত্র জপ করুন
নির্জলা একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে বিষ্ণু মন্ত্র 'ওঁ নমো বাসুদেবায়' জপ করুন। এই মন্ত্র জপ করে তুলসীর পূজা করুন। ভগবান বিষ্ণু ও তুলসীকে ভোগ নিবেদন করুন। এই উপায়ে জীবনে সুখ-সমৃদ্ধি বাড়ে।
Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications