Nirjala Ekadashi 2022 : কেন পালন করা হয় নির্জলা একাদশী? জেনে নিন তিথি ও শুভক্ষণ

প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় নির্জলা একাদশী। ২০২২ সালে নির্জলা একাদশী পড়েছে ১০ জুন। মনে করা হয় এই ব্রত পালন করলে সমস্ত একাদশী ব্রতের বরাবর ফল প্রাপ্তি ঘটে। এই একাদশীতে জল পানও নিষিদ্ধ থাকে, তাই একে নির্জলা একাদশী বলা হয়। ব্রত শেষ হওয়ার পর জল গ্রহণের বিধান রয়েছে।

Nirjala Ekadashi 2022

আসুন জেনে নেওয়া যাক, নির্জলা একাদশীর তিথি, শুভক্ষণ পূজা বিধি, গুরুত্ব সম্পর্কে -

নির্জলা একাদশীর তিথি ও শুভক্ষণ

নির্জলা একাদশীর তিথি ও শুভক্ষণ

চলতি বছর নির্জলা একাদশী পড়েছে ১০ জুন, শুক্রবার।

একাদশী তিথি শুরু - ১০ জুন, সকাল ৭টা ২৫ মিনিটে

একাদশী তিথি শেষ - ১১ জুন, সকাল ৫টা ৪৫ মিনিটে।

নির্জলা একাদশীর পূজার সঠিক পদ্ধতি

নির্জলা একাদশীর পূজার সঠিক পদ্ধতি

এই দিনে ব্রহ্ম মুহুর্তে উঠে স্নান করে হলুদ বস্ত্র পরিধান করুন। একাদশীতে হলুদ বস্ত্র পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন ভগবান বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীর পুজো অবশ্যই করা উচিত। পূজার স্থানে লক্ষ্মী-নারায়ণের মূর্তি বা ছবি স্থাপন করুন। হলুদ ফুল, হলুদ ফল, মিষ্টি, তুলসী অর্পণ করতে হবে। ধূপ-প্রদীপ জ্বালিয়ে সমস্ত নিয়ম মেনে পূজার্চনা করুন। আপনার প্রতিটা ভুলের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করুন। বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করুন। পূজা শেষে ভগবানের আরতি করতে হবে। সন্ধ্যায় আবার ভগবান বিষ্ণুর পূজা করুন। ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে।

পরের দিন সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরুন। দরিদ্র ও ব্রাহ্মণদের দান-দক্ষিণা দিন এবং ভোজন করান। ঈশ্বরকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করুন।

নির্জলা একাদশী ব্রতের গুরুত্ব

নির্জলা একাদশী ব্রতের গুরুত্ব

ধর্মীয় বিশ্বাস অনুসারে, নির্জলা একাদশী ব্রত পালন এবং এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি মেলে, দুঃখ-কষ্ট দূর হয়। এই ব্রতের পুণ্য প্রভাবে মৃত্যুর পরে স্বর্গে স্থান মেলে।

Story first published: Friday, June 10, 2022, 12:45 [IST]
X
Desktop Bottom Promotion