Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সকালে ঘুম থেকে উঠে এই জিনিসগুলি একেবারেই দেখবেন না, সারাদিন খারাপ কাটবে!
সারাটা দিন যাতে ভালোভাবে কাটে, তার জন্য আমরা অনেকেই সকালে উঠে ইষ্টদেবতার মুখ দর্শন করে দিন শুরু করি। কিন্তু কখনও কখনও, কঠোর পরিশ্রম এবং ডেডিকেশন সত্ত্বেও অশান্তি, ঝামেলা কিছুতেই পিছু ছাড়ে না।

জ্যোতিষশাস্ত্র মতে, এমন কিছু জিনিস রয়েছে যেগুলি কখনই সকালে ঘুম থেকে উঠে দেখা উচিত নয়। ঘুম থেকে উঠেই এই জিনিসগুলি দেখলে খুব খারাপ কাটতে পারে আপনার সারাদিন, পাশাপাশি জীবনেও অশান্তি বাড়তে পারে।

ছায়া দেখবেন না
সকালে ঘুম থেকে ওঠার পর কারও ছায়া বা নিজের ছায়ার দিকেও তাকানো উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে, এটি জীবনে নেতিবাচকতা তৈরি করে। এর ফলে মানসিক অবসাদ বৃদ্ধি পায়।

ফাঁকা জিনিস দেখবেন না
সকালে ঘুম থেকে উঠে ফাঁকা জিনিস দেখবেন না, অর্থাৎ ফাঁকা মানিব্যাগ বা ফাঁকা জলের জায়গা। তবে মানিব্যাগ কখনই একেবারে ফাঁকা রাখবেন না। সর্বদা কিছু অর্থ রেখে দিতে হয় তাতে।

এঁটো বাসন দেখবেন না
রাতে কখনই এঁটো বাসন রেখে ঘুমাতে যাবেন না। সমস্ত বাসন রাতেই ধুয়ে রাখা উচিত। এর ফলে নেতিবাচক শক্তি দূর হয়। তাছাড়া, সকালে ঘুম থেকে উঠে এঁটো ও নোংরা বাসন দেখা খুব অশুভ। তাহলে কোনও কাজ সফল হওয়ার থাকলে, সেটা মাঝপথে আটকে যেতে পারে।

অহঙ্কারী মানুষের মুখ দেখতে নেই
কোনও অহঙ্কারী মানুষের মুখও দেখতে নেই সকালে। বিশ্বাস করা হয়, ঘুম থেকে উঠে অহঙ্কারী মানুষের মুখ দেখলে গোটা দিনটা খারাপ যায়।

বন্ধ ঘড়ি দেখবেন না
ঘড়ি বন্ধ হয়ে গেলেই তা চালু করার ব্যবস্থা করুন। বাস্তু মতে, ঘুম থেকে উঠে বন্ধ ঘড়ির দিকে তাকালে আর্থিক সমস্যা দেখা দেয়, পরিবারে ঝগড়া-ঝামেলাও বাড়ে।

উল্টো জুতো দেখা উচিত নয়
জুতো সবসময় সোজা করে রাখবেন। ঘুম থেকে উঠে কখনই উল্টো অবস্থায় থাকা জুতো দেখতে নেই। যদি উল্টো জুতো দেখেন তাহলে সারাদিনের মধ্যে কারও না কারও সঙ্গে ঝামেলা-ঝঞ্ঝাট লাগতে পারে।

ধারালো জিনিস দেখবেন না
সকালে উঠে কোনও ধারালো জিনিস দেখা অশুভ বলে মানা হয়। এছাড়া, ডিম বা মাংসও দেখতে নেই। তবে মাছ দেখা যেতে পারে।

আয়নায় মুখ দেখবেন না
ঘুম থেকে উঠেই আমরা অনেকে আয়না দেখি, কিন্তু কখনোই ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আয়নায় মুখ দেখতে নেই। এর ফলে মানসিক অবসাদ বৃদ্ধি পায় বলে মনে করা হয় এবং আপনার কোনও কাজও ভেস্তে যেতে পারে। তাই রাতে কোনও কাপড় দিয়ে আয়না ঢেকেও শুতে পারেন। ভাঙা আয়নাও ব্যবহার করা উচিত নয়।

কাঁটা গাছ ঘরে রাখবেন না
কাঁটা জাতীয় কোনও গাছ ঘরের ভিতরে রাখবেন না। কারণ কাঁটা জাতীয় গাছ সকালে উঠে দেখাও অশুভ।

মাকড়সার জাল দেখতে নেই
ঘরে মাকড়সার জাল হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। যদি আপনার বাড়িতেও হয়ে থাকে তাহলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন। সকালে ঘুম থেকে উঠে মাকড়সার জাল একেবারেই দেখতে নেই।

ভাঙা মূর্তি রাখবেন না
বাড়িতে কখনোই ভাঙা মূর্তি রাখবেন না, এটি অশুভ বলে বিবেচিত হয়। আর যদি যদি ভাঙা বা ফাটা মূর্তি বাড়িতে থাকে, তাহলে এমন জায়গায় রাখবেন না যে সকালে ঘুম থেকে উঠেই তা চোখে পড়ে।



Click it and Unblock the Notifications