Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Navpancham Yog: তৈরি হতে চলেছে নবপঞ্চম যোগ, ভাগ্যের সমর্থন পাবেন কোন কোন রাশি?
দেবগুরু বৃহস্পতি নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করেন। বর্তমানে বৃহস্পতি স্বরাশি মেষে অবস্থান করছে। পয়লা মে দুপুর ১টা ৫০ মিনিটে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতির এই পরিবর্তনের ফলে প্রতিটি রাশির মানুষের জীবনেই নানা পরিবর্তন আসতে চলেছে। কেতু এই মুহূর্তে কন্যা রাশিতে বিরাজ করছে।
সিংহ রাশিতে তৈরি হচ্ছে নবপঞ্চম যোগ। এই রাজযোগ অত্যন্ত শুভ। কোন কোন রাশির এর ফলে ভাগ্য চমকাবে তা জেনে নেওয়া যাক।

- সিংহ রাশি
সিংহ রাশির দশম ঘরে দেবগুরুর গমন হবে। ফলে কেতুর সঙ্গে নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে। ফলে সিংহ রাশির জাতক-জাতিকাদের বিশেষ লাভ হবে। অনেক সময় ধরে আটকে থাকা কাজ শেষ হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। মামলা-মোকদ্দমায় ফেঁসে থাকতে তা থেকে বেরিয়ে আসতে পারবেন। আচমকা সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। বাবা-মায়ের আশীর্বাদ পাবেন। নিজের কথা নিয়ে অপরকে সাহায্য করতে পারবেন। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। এদিক-ওদিক দৌড়তে হতে পারে। জীবনে বড় সফলতা আসতে পারে।
- কন্যা রাশি
নবপঞ্চম যোগ তৈরি হওয়ার ফলে এই রাশির জাতক-জাতিকারা আর্থিকভাবে লাভবান হবেন। শারীরিক-মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। অনেকদিন না হওয়া কাজ শেষ হতে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হতে পারেন। পড়ুয়াদের ভালো সময় আসতে চলেছে। সন্তানের কাছ থেকে ভালো খবর পাবেন। প্রেম জীবন মধুর হতে চলেছে। যারা লটারি কাটেন তাদের ধনপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকারাও দারুণ লাভবান হবেন। রাজনীতিতে সম্পৃক্ত থাকলে লাভ হবে। ব্যাঙ্ক অথবা শেয়ার টাকা লাগালে তার থেকে লাভের সম্ভাবনা রয়েছে। সাফল্য়ের পাশাপাশি ধনপ্রাপ্তিও হতে পারে। কাউকে ধারে টাকা দিলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি, লটারি থেকে লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিতে সাফল্য লাভের প্রবল সম্ভাবনা রয়েছে।



Click it and Unblock the Notifications