Navpancham Yog: নবপঞ্চম যোগে কপাল খুলবে ৪ রাশির, ক্যারিয়ারে উন্নতি, বিদেশ যাত্রার যোগ!

জ্যোতিষ গণনা অনুযায়ী, গ্রহের অবস্থান পরিবর্তন করে বা দু'টি গ্রহের মিলনে অনেক শুভ ও অশুভ যোগ গঠিত হয়। এই সময়ে বৃহস্পতি ও মঙ্গলের অবস্থানগত কারণে নবপঞ্চম যোগ তৈরি হয়েছে। মাসের শুরুতেই অর্থাৎ ১ জুলাই নিজের নীচ রাশি কর্কট থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে মঙ্গল। এই রাশিতে গোচরের সঙ্গে সঙ্গে মঙ্গল নবপঞ্চম যোগ তৈরি করেছে।

জ্যোতিষশাস্ত্রে নবপঞ্চম যোগ অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দুই গ্রহের প্রভাবে সৃষ্ট নবপঞ্চম যোগ ৪ রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। তাদের সমস্ত সমস্যা, বাধা, দুঃখ-কষ্ট দূর হতে চলেছে। এই সময় প্রচুর ধনসম্পদ লাভ হবে, ক্যারিয়ারে সাফল্য আসবে। জেনে নিন, কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যোদয় হতে চলেছে।

Navpancham Rajyog

মেষ রাশি
নবপঞ্চম যোগ মেষ রাশির জন্য খুবই শুভ হবে। জ্যোতিষ গণনা অনুযায়ী, এই সময়ে বৃহস্পতি মেষ রাশিতে এবং সিংহ রাশিতে মঙ্গল উপস্থিত, যার কারণে গুরুর দৃষ্টি থাকবে মঙ্গলের ওপর। এই সময় মেষ রাশির জাতক-জাতিকদের সম্মান বৃদ্ধি পাবে। কোনও ভালো খবর পেতে পারেন। চাকরিতে সাফল্য পাওয়ার জন্য আসন্ন সময় খুব ভালো হতে পারে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে উঠবে।

কর্কট রাশি
নবপঞ্চম যোগ এই রাশির জাতকদের জন্য লাভজনক হবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এই সময়টি যে কোনও ধরনের কেনাকাটার জন্য উপযুক্ত। চাকরিজীবী জাতকদের পদোন্নতি হতে পারে। তীর্থ যাত্রায় যেতে পারেন।

সিংহ রাশি
বৃহস্পতি ও মঙ্গলের মিলনে গঠিত নবপঞ্চম যোগ সিংহ রাশির জাতকদের জন্য খুব শুভ হবে। এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন। আটকে থাকা কাজগুলি সম্পন্ন হতে পারে। ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। এই শুভ যোগের প্রভাবে শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে।

তুলা রাশি
নবপঞ্চম যোগ চাকরি ও ব্যবসার দিক থেকে খুব শুভ হবে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সহযোগিতায় আপনার মন খুশি হবে। আপনার করা পরিকল্পনায় আপনি সফলতা পাবেন। কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা শীঘ্রই ফেরত পেতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Tuesday, July 4, 2023, 11:06 [IST]
X
Desktop Bottom Promotion