Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সূর্য ও বৃহস্পতির নবপঞ্চম যোগে মালামাল ৩ রাশি, চাকরি-ব্যবসায়ে সাফল্যের যোগ!
Navpancham Rajyog 2024: জ্যোতিষশাস্ত্র অনুসারে, বর্তমানে সূর্য ধনু রাশিতে অবস্থান করছে। অন্য দিকে বৃহস্পতি মেষ রাশিতে বিরাজমান। বৃহস্পতি ও সূর্য পরস্পরের থেকে নবম ও পঞ্চম স্থানে অবস্থান করছে। সূর্য ও বৃহস্পতি ত্রিকোণ অবস্থায় রয়েছে। যার ফলে গঠিত হয়েছে নবপঞ্চম রাজযোগ।
নবপঞ্চম রাজযোগের প্রভাব ১২ রাশির উপরই দেখা যাবে। তবে ৩ রাশির জাতকরা এই রাজযোগের প্রভাবে সবচেয়ে বেশি লাভবান হবেন। এই সময় পারিবারিক জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ক্যারিয়ারে উন্নতিও হবে। জেনে নিন, বৃহস্পতি ও সূর্যের প্রভাবে কোন কোন রাশির জীবনে সৌভাগ্য ফিরবে।

মেষ রাশিতে নবপঞ্চম যোগের প্রভাব
নবপঞ্চম রাজযোগ এই রাশির জন্য শুভ ফলদায়ী হবে। এই সময় পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন। সন্তানের তরফে সুসংবাদ পেতে পারেন। ব্যবসায়ে ভালো লাভ হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা চুক্তি এই সময় ফাইনাল হতে পারে। চাকুরিজীবীদের সময়টা ভালো কাটবে। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে। এ সময়ে কোনও বড়সড় দায়িত্ব পেতে পারেন। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা চাকরি পেতে পারেন। ছাত্রছাত্রীরা পড়াশোনায় ভালো ফল করবে।
কর্কট রাশিতে নবপঞ্চম যোগের প্রভাব
কর্কট রাশির জাতকদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এই সময় সম্পন্ন হবে। ধনসম্পদ বৃদ্ধি পাবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্য লাভ করবেন। উচ্চশিক্ষা লাভের স্বপ্ন পূরণ হবে। অফিসে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বন্ধুদের সঙ্গে পার্টি করতে পারেন বা কোথাও ঘুরতে যেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। নতুন ডিল হতে পারে। এই সময় বিনিয়োগ করার সুযোগ পাবেন।
বৃশ্চিক রাশিতে নবপঞ্চম যোগের প্রভাব
সূর্য ও বৃহস্পতির নবপঞ্চম যোগ বৃশ্চিক রাশির জাতকদের জন্য শুভ হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। মা-বাবার সহযোগিতা পেতে পারেন। কাজের কারণে যাত্রার যোগ রয়েছে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। যাঁরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা এই সময় সুফল পেতে পারেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications