Nag Panchami 2023 Rashifal: নাগ পঞ্চমীতে কপাল খুলবে ৫ রাশির, লাভ হবে অপার ধন-সম্পদ!

Nag Panchami 2023 Rashifal in Bengali: শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমী তিথি নাগ পঞ্চমী। সর্প দেবতার পুজো করা হয়ে থাকে এই দিনটিতে। প্রচলিত বিশ্বাস, নাগ পঞ্চমী তিথিতে ভক্তিভরে নাগরাজ বাসুকি, অষ্টনাগ এবং দেবী মনসার আরাধনা করলে দেবী মনসা ও নাগরাজের অশুভ দৃষ্টি থেকে নিস্তার পাওয়া যায়। চলতি বছর নাগ পঞ্চমী পালিত হবে ২১ অগস্ট, সোমবার।

জ্যোতিষ গণনা অনুসারে, এবার নাগ পঞ্চমীতে থাকছে অতি শুভ শুক্ল যোগ। বহু রাশিই এই সময়কালে লাভের মুখ দেখবে। ব্যবসা, চাকরি, অর্থ, শিক্ষা, ব্যক্তিগত জীবন সব দিকেই সুফল পাবেন একাধিক রাশির জাতকরা। জেনে নিন, কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে এই নাগ পঞ্চমীতে।

Nag Panchami 2023 Rashifal

মেষ রাশি

মেষ রাশির চাকুরিজীবী জাতকরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। চাকরি ক্ষেত্রে অগ্রগতি হবে। অর্থ লাভ হবে। ব্যবসায়ও ভাল লাভ হবে।

বৃশ্চিক রাশি

নতুন কোনও কাজ শুরু করার জন্য নাগ পঞ্চমীর দিনটি শুভ। এই সময় যে কোনও জায়গায় বিনিয়োগ করতে পারেন। কোনও বড় চুক্তি ফাইনাল হতে পারে। ব্যবসায় উন্নতি হবে।

ধনু রাশি

ধনু রাশির জাতকদের জন্যও নাগ পঞ্চমীর দিনটি খুব শুভ হতে চলেছে। অর্থ লাভের সুযোগ পাবেন। বিনিয়োগ থেকেও ভাল লাভ হবে। বাড়িতে সুখ, শান্তি থাকবে।

মকর রাশি

দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে। আপনি যে কাজই করুন না কেন, তাতে সফলতা পাবেন। পরিবারে সুখ, শান্তি থাকবে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আয় বাড়বে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের অর্থ লাভ হবে। এই দিনে বিবাহ সংক্রান্ত আলোচনা সফল হবে। ছুটি কাটাতে সঙ্গীর সঙ্গে কোথাও যাওয়ার জন্যও এটি সেরা সময়। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টি ভাল কাটবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Wednesday, August 16, 2023, 15:33 [IST]
X
Desktop Bottom Promotion