Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Nag Panchami 2023: নাগ পঞ্চমীতে সর্প দেবতার পুজো করলে তুষ্ট হন মহাদেবও! জেনে নিন তিথি, মুহূর্ত
শাস্ত্র মতে, প্রত্যেক তিথির নির্দিষ্ট অধিদেবতা আছেন। পঞ্চমী তিথির অধিদেবতা হলেন নাগরাজ। শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে প্রতি বছর নাগ পঞ্চমী পালিত হয়। এই তিথিতে নিষ্ঠাভরে নাগরাজ, অষ্টনাগ এবং দেবী মনসার আরাধনায় সকল বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। সেই সঙ্গে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ মেলে।
নাগ পঞ্চমী তিথি ও শুভ সময়
চলতি বছরে নাগ পঞ্চমী পালিত হবে ২১ অগস্ট, সোমবার। পঞ্চমী তিথি শুরু ২১ অগস্ট মধ্যরাত ১২টা ২১ মিনিটে। পঞ্চমী তিথি থাকবে ২২ অগস্ট রাত ২টো পর্যন্ত।

নাগ দেবতার পূজা পদ্ধতি
নাগ পঞ্চমীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে ব্রত পালনের সংকল্প নিন। সঠিক বিধি মেনে মহাদেব ও নাগ দেবতার পূজা করুন। নাগ দেবতার মূর্তিকে দুধ দিয়ে স্নান করান। পূজায় ফল, ফুল, মিষ্টি, দুধ, হলুদ, সিঁদুর, চাল নিবেদন করতে হবে। একটি তামার পাত্রে দুধ, ঘি ও চিনি একসঙ্গে মিশিয়ে নাগ দেবতার মূর্তিতে অভিষেক করুন। পূজা শেষ হলে নাগ পঞ্চমীর ব্রত কথা পাঠ করুন এবং আরতি করুন।
সম্ভব হলে এ দিন মন্দিরে একজোড়া রুপোর নাগ-নাগিনী রেখে তার পুজো ও অভিষেক করুন। এতে নাগ দেবতা এবং ভগবান শিব উভয়েই প্রসন্ন হন। কথিত আছে, ভক্তিভরে নাগ দেবের পূজা করলে কোষ্ঠীতে থাকা কালসর্প দোষ বা রাহু-কেতু সংক্রান্ত দোষ কেটে যায়।
নাগ পঞ্চমীর তাৎপর্য
প্রচলিত বিশ্বাস, নাগ পঞ্চমীর দিন নাগ দেবের পূজার্চনা করলে সাপের ভয় কেটে যায় এবং জীবনের সকল দুঃখ-কষ্ট দূর হয়। সেই সঙ্গে ভাল ফলাফলও পাওয়া যায়। এই দিনে সাপ দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications