পুরীর জগন্নাথ মন্দিরের ৮ অজানা রহস্য, যা শুনলে গায়ে কাঁটা দেবে!

Facts about Puri Jagannath Temple in Bengali: রাত পোহালেই জগন্নাথ রথযাত্রা। বাংলা ও ওড়িশার অগণিত মানুষ মেতে ওঠেন এই উৎসবকে ঘিরে। প্রতি বছর মহা ধুমধাম করে উদযাপিত হয় এই মহোৎসব। তবে পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রাই জগৎ বিখ্যাত। দেশ বিদেশ থেকে পুরীর রথযাত্রা ও মন্দির দর্শনে ছুটে আসেন লক্ষ লক্ষ মানুষ। রথযাত্রার সময় পুরীতে থাকে উপচে পড়া ভিড়। তাছাড়া অন্যান্য সময়ও তিল ধারণের জায়গা থাকে না।

পুরীর এই জগন্নাথ মন্দির ঘিরে অনেক অলৌকিক ঘটনা প্রচলিত রয়েছে বহুকাল ধরে। যা আজও বিস্মিত করে মানুষকে! এখনও অনেকের কাছেই অজানা এই মন্দিরের কিছু রহস্যজনক বিষয়। আসুন জেনে নেওয়া যাক, জগন্নাথ মন্দিরের কিছু অবাক করা ঘটনা।

facts about Puri Jagannath temple

১) পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় থাকা পতাকা সর্বদা হাওয়ার স্রোতের বিপরীত দিকে ওড়ে!

২) জগন্নাথ মন্দিরের চূড়ায় থাকা পতাকা প্রতিদিনই বদলানো হয়। মন্দিরের পুরোহিতরাই চূড়ায় উঠে পতাকা পরিবর্তন করে। কথিত আছে, এই আচারটি যদি একদিনের জন্যও না করা হয়, তবে মন্দির আগামী ১৮ বছরের জন্য বন্ধ হয়ে যাবে।

৩) এই মন্দিরের উপর দিয়ে কখনও নাকি পাখি অথবা বিমান ওড়ে না!

৪) সূর্যের আলোয় পুরীর মন্দিরের কোনও ছায়া পড়ে না! সূর্য মধ্যগগণে থাকলেও এই মন্দিরের ছায়া নাকি অদৃশ্যই থাকে।

৫) জগন্নাথ মন্দিরের ভোগ তৈরির পদ্ধতিও অবাক করার মতো! সাতটি মাটির পাত্রে চাল আনাজপাতি রেখে পাত্রগুলি একটির উপর একটি বসিয়ে একেবারে নীচে কাঠের জ্বালানী দেওয়া হয়। আশ্চর্যের বিষয়, সবচেয়ে উপরের পাত্রের খাবার রান্না হয়ে যায় সবার আগে!

৬) পুরীর নানা জায়গা থেকে সমুদ্রের গর্জন শোনা যায়। এমনকী মন্দিরের নিকটবর্তী এলাকা থেকেও সমুদ্রের কল্লোল শোনা যায়। কিন্তু মন্দিরের সিংহদ্বার পেরিয়ে ভিতরে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে সমুদ্রধ্বনিও হারিয়ে যায়। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ কর্ণে আর প্রবেশ করে না! মন্দির থেকে বের হলেই আবার আওয়াজ শুনতে পাওয়া যায়।

৭) মন্দিরের চূড়ায় রয়েছে একটি বড় সুদর্শন চক্র। জানেন কি, এটি কোনও যন্ত্রপাতি ছাড়াই চূড়ায় স্থাপন করা হয়েছিল! এই চক্রটি এমনভাবে সেট করা হয়েছে যে এটি সব দিক থেকেই একই রকম দেখায়।

৮) প্রতিদিন দুই লাখেরও বেশি ভক্ত জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদ গ্রহণ করেন। কিন্তু, আজ পর্যন্ত কোনওদিন তাঁদের মহাপ্রসাদ কম পড়েনি। এমনকি, মন্দিরে ভক্তের জন্য তৈরি হওয়া ভোগ কোনওদিন একটুও নষ্ট হয় না।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion