Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Chhat puja 2024: ছট পুজোয় অবশ্যই রাখুন এই ফলগুলি, উপকার শুনলে চমকে উঠবেন
Chhat puja 2024: ছট পুজো একটি গুরুত্বপূর্ণ এবং বিশেষ উৎসব। এটি মূলত সূর্য দেবতার উপাসনাকে উৎসর্গ করে পুজো করা হয়। চলতি বছরে ৫ই নভেম্বর থেকে শুরু হতে চলেছে ছট পুজো (Chhat puja)। ৪ দিন ধরে চলে এই উৎসব।
এই পুজোর প্রধান আচারের মধ্যে রয়েছে অস্তগামী এবং উদীয়মান সূর্য (Surya Puja) উভয়ের জন্য প্রার্থনা করা। এই পুজোয় বিশেষত মহিলারা উপবাস (fasting) পালন করে। এরপর পুজো করে তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও মঙ্গল কামনা করে। এই পুজো উপলক্ষ্যে কিছু ফল ও খাবার বিশেষভাবে দেওয়া হয়।

বৈদিক যুগ থেকে কার্ত্তিক মাসের শুক্ল ষষ্ঠীতে সূর্যদেবতার পুজো চলে আসছে। প্রধানত ভারতের উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও নেপালে ছট পুজো হয়। তবে ভারত ছাড়াও পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশ ও অস্ট্রেলিয়ায় ছট পুজোর প্রচলন আছে। এই পুজোয় দেওয়া এই ফলগুলির বিশেষ গুরুত্ব রয়েছে। আজকের প্রতিবেদনে চলুন জেনে নেওয়া যাক, এই ফল দেওয়ায় গুরুত্ব-
- আখ-
আখ ছট পুজোর একটি অপরিহার্য অঙ্গ। ছট পুজোর সময় এটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আখ মিষ্টি এবং জীবনীশক্তির প্রতীক, এর সাথে এটি স্বাস্থ্যের জন্যও উপকারী। তাই এই পুজোয় এই ফলের বিশেষ গুরুত্ব রয়েছে।
- কমলালেবু-
ছট পুজোয় কমলালেবুর ফলও খুবই গুরুত্বপূর্ণ। এর সতেজ স্বাদ এবং ভিটামিন সি এর প্রাচুর্য এটিকে বিশেষ করে তোলে। পুজোয় কমলালেবু নিবেদন শুধুমাত্র স্বাস্থ্য উপকারী নয়, এটি ইতিবাচক শক্তির প্রতীকও।
- আপেল-
আপেলও ছট পূজায় ব্যবহার করা হয়, এই ফলটি বিশেষভাবে তার স্বাদ ও স্বাস্থ্য উপকারিতার জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে পূজায় এটি পূজার সৌন্দর্য বৃদ্ধি করে এবং ভাগ্য আকর্ষণে সাহায্য করে।
- কলা-
ছট পুজোয় কলা খুবই ব্যবহৃত একটি ফল। এই ফলটিকে সমৃদ্ধি ও সুখের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। পুজোয় কলা প্রদানের পাশাপাশি এটিকে প্রসাদ হিসেবেও বিতরণ করা হয়। এর সতেজতা এবং মিষ্টি এই উৎসবটিকে বিশেষ করে তোলে।
- পেঁপে-
পেঁপে আরও একটি গুরুত্বপূর্ণ ফল, যা ছট পুজোর অন্তর্ভুক্ত। এই ফলটি শুধু সুস্বাদুই নয়, এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। পুজোয় পেঁপে নিবেদন করলে সমৃদ্ধি ও সুখ আসে।
ধর্মীয় বিশ্বাস, ছট পুজোয় ফলগুলি শুধুমাত্র তাদের মিষ্টি বা স্বাদের জন্য নির্বাচন করা হয় না, গভীর সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য রয়েছে।মনে রাখবেন, এই ফলগুলি কেবল শ্রদ্ধার প্রতীক নয়, আমাদের স্বাস্থ্য, সমৃদ্ধি এবং সুখেরও ইঙ্গিত দেয়।



Click it and Unblock the Notifications