Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
২৯ সেপ্টেম্বর সর্বার্থ সিদ্ধি ও অমৃত সিদ্ধি যোগ, কপাল খুলবে ৫ রাশির!
জ্যোতিষ গণনা অনুসারে ২৯ সেপ্টেম্বর মীন রাশিতে প্রবেশ করবে চাঁদ। আবার এ দিনই পূর্ণিমা তিথি। পঞ্জিকা অনুযায়ী, এই পূর্ণিমা তিথিতে বৃদ্ধি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ ও উত্তরাভাদ্রপদ নক্ষত্রের শুভ সংযোগ থাকবে। এর ফলে এই পূর্ণিমা তিথির মাহাত্ম্য় বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
গ্রহের গোচর ও শুভ যোগের প্রভাবে শুক্রবার দিনটি ৫ রাশির জাতকদের জন্য শুভ হবে। এই সময় জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। জেনে নিন, কোন কোন রাশির ভাল যাবে শুক্রবার।

বৃষ রাশি (Taurus)
চন্দ্রের মীন রাশিতে গোচরের ফলে ভাগ্য খুলবে বৃষ রাশির জাতকদের। জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। মা-বাবার সাহায্য পাবেন। ভাই-বোনের সহযোগিতাও পাবেন এই সময়। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে। সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন।
সিংহ রাশি (Leo)
চন্দ্রের প্রভাবে নিজের লক্ষ্য পূরণে সক্ষম হবেন সিংহ রাশির জাতকরা। অর্থ উপার্জনের সুযোগ পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ব্যবসায় বৃদ্ধি হবে। লভ লাইফ খুব ভালো কাটবে। আপনাদের সম্পর্ক পরিবারের অনুমোদন পাবে। চাকুরিজীবীরা এই সময় ভাল সুযোগ পাবেন। এই সময় বিদেশ যাত্রার যোগ রয়েছে।
কন্যা রাশি (Virgo)
চন্দ্রের গোচর কন্যা রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে। এই সময় আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের কড়া টক্কর দিতে পারবেন। ব্যবসায় ভাল লাভ হবে। চাকুরিজীবীরা ভাগ্যের সঙ্গ পাবেন। এই সময় পরিবারের কোনও সদস্যের বিয়ে পাকা হতে পারে। সন্তানের তরফে সুসংবাদ পাবেন। এই সময় আপনার সমস্ত অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে।
বৃশ্চিক রাশি (Scorpio)
এই সময় বৃশ্চিক রাশির জাতকরা যে কাজ করবেন, তাতেই সাফল্য লাভ পাবেন। সকলে আপনার কাজের প্রশংসা করবে। সরকারি ক্ষেত্র থেকে ধন লাভ হতে পারে। শিক্ষার্থীরা গুরুজন ও পিতার সহযোগিতা পাবেন। এই সময় পরিবারের পূর্ণ সহযোগিতা পাবেন। তাঁদের সাহায্যে আপনার অসম্পূর্ণ কাজ পূর্ণ হতে পারে।
মকর রাশি (Capricorn)
মকর রাশির জাতকরা এই সময় ভাল ফল পাবেন। পরিবারে সুখ, শান্তি থাকবে। এই সময় পরিবারের কোনও সদস্যের সরকারি চাকরি হতে পারে। যাঁরা চাকরির খোঁজে রয়েছেন, তাঁরাও আজ শুভ ফলাফল পাবেন। এই সময় নামী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications