Monthly Love Horoscope May 2023: বৃষ, সিংহের প্রেম জীবন দারুণ কাটবে! দেখুন মে মাসের লভ রাশিফল

লভ লাইফ এবং বৈবাহিক জীবন সুখে, শান্তিতে কাটুক, এই কামনা আমরা সবাই করি। কিন্তু মাঝেমধ্যেই নানা কারণে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। ছোটোখাটো ঝামেলা বড় আকার ধারণ করে। আর সেখান থেকেই বিচ্ছেদ ঘটে।

মে মাসে আপনার প্রেম জীবন কেমন কাটবে? সম্পর্কের বাঁধন কি আরও মজবুত হবে? অবিবাহিত জাতকরা মনের মতো জীবনসঙ্গী পাবেন কি? এই সব প্রশ্নের উত্তর পেতে হলে দেখুন মে মাসের লভ রাশিফল। এখানে আপনি আপনার সারা মাসের বৈবাহিক এবং প্রেম জীবন সম্পর্কিত সমস্ত তথ্য পাবেন।

Monthly Love Horoscope May 2023

মেষ রাশি
লভ লাইফে সুখ, শান্তি থাকবে না। আপনাকে ধৈর্য ধরতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে দ্বন্দ্ব হতে পারে। তবে মাসের শেষে পরিস্থিতির উন্নতি হতে পারে। আপনাদের মধ্যে তিক্ততা কমতে পারে।

বৃষ রাশি
মে মাসে বৃষ রাশির জাতকদের লাভ লাইফ খুব ভালো যাবে। আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনি আপনার ভবিষ্যত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারেন। যারা লভ ম্যারেজ করতে চান, তারা পরিবারের সদস্যদের অনুমোদন পেতে পারেন।

মিথুন রাশি
এই মাসে আপনি খুব ব্যস্ত থাকবেন। যে কারণে আপনার সঙ্গীর জন্য সময় বের করতে পারবেন না। আপনাদের মধ্যে ছোটোখাটো বিষয়ে মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বাসের অভাব হতে পারে। মানসিকভাবে আপনি ভালো বোধ করবেন না। এই সময় আপনাকে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

কর্কট রাশি
জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন। এই সময়ে আপনি আপনার সঙ্গীকে মূল্যবান উপহারও দিতে পারেন। আপনারা কোনও সুন্দর জায়গায় বেড়াতে যেতে পারেন। বিবাহিত জাতকদের জীবনে প্রেম-ভালোবাসা বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে এই সময়টা খুব ভালো যাবে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের এই মাসটি ভালো কাটবে। আপনি আপনার সঙ্গীকে খুব ভালোভাবে বোঝার সুযোগ পাবেন। সঙ্গীর সঙ্গে আপনি আপনার মনের কথা শেয়ার করতে পারেন। মাসের শেষে আপনি আপনার রিলেশনশিপ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। মাসের শেষে আপনি আপনার সঙ্গীর জন্য বিশেষ কিছু করতে পারেন।

কন্যা রাশি
এই মাসে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে। লভ লাইফে প্রেম-ভালোবাসা বজায় থাকবে। কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও আপনি আপনার সঙ্গীর জন্য সময় বের করতে পারবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। আপনারা একে অপরের আরও কাছাকাছি আসতে পারেন।

তুলা রাশি
অবিবাহিত জাতকরা প্রেমের প্রস্তাব পেতে পারেন। যারা রিলেশনশিপে আছেন, তাদের মধ্যে ভালোবাসা আরও গভীর হবে। এই রাশির বিবাহিত জাতকদের এই মাসটি ভালো কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ঘরোয়া দায়িত্ব পালনে আপনি আপনার প্রিয়জনের সহযোগিতা পাবেন।

বৃশ্চিক রাশি
আপনি আপনার লভ লাইফে সুখী হবেন না। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের কারণে আপনাদের মধ্যে দূরত্ব বাড়তে পারে। অন্যের কথায় পড়ে আপনার সঙ্গী সম্পর্কে কোনও মতামত না তৈরি করাই ভালো।

ধনু রাশি
এই মাসে আপনার রোমান্টিক জীবনে কিছু নতুনত্ব আসতে পারে। আপনার সঙ্গীর আচরণে পরিবর্তন আসবে। আপনার সঙ্গী আপনাকে আপনার পছন্দের উপহার দিতে পারেন। আপনার জন্য বিশেষ কিছু প্ল্যান করতে পারেন। আপনার সঙ্গী আপনাকে বিয়ের প্রস্তাবও দিতে পারেন। যে সকল অবিবাহিত জাতকরা জীবনসঙ্গী খুঁজছেন, এই মাসে তাদের ইচ্ছা পূরণ হতে পারে। প্রথম দেখাতেই প্রেম হতে পারে।

মকর রাশি
আপনার প্রেম জীবনে নতুন মোড় আসতে পারে। বিবাহের পথে যদি কোনও বাধা আসে, তাহলে এই মাসে সমস্যার সমাধান হবে। শীঘ্রই আপনি গাঁটছড়া বাঁধতে পারেন। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে কিছু ভালো পরামর্শ পেতে পারেন, যা ভবিষ্যতে আপনার জন্য খুব উপকারী হবে।

কুম্ভ রাশি
জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আপনারা একে অপরকে আরও ভালো ভাবে বুঝতে শুরু করবেন। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার সঙ্গী সহযোগিতা পাবেন। একে অপরের সঙ্গে মনের কথা শেয়ার করতে পারবেন। আপনার রিলেশনশিপ পরিবারের সমর্থন পাবে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। এই মাসে আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে ভালো খবর পেতে পারেন।

মীন রাশি
এই মাসটি খুব একটা ভালো কাটবে না। ছোটোখাটো বিষয়ে সঙ্গীর সঙ্গে মতভেদ হতে পারে। আপনি মানসিকভাবে খুব বিপর্যস্ত থাকবেন। আপনাদের সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে পারে। আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, April 26, 2023, 19:34 [IST]
X
Desktop Bottom Promotion