Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ফেব্রুয়ারিতে আর্থিক সমস্যায় পড়বেন এই মূলাঙ্কের জাতকরা! আপনার ভাগ্যে কী আছে?
Monthly Numerology Predictions for February 2024: জ্যোতিষশাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ শাখা সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি। সংখ্যাতত্ত্বে একজন ব্যক্তির জন্ম তারিখের উপর ভিত্তি করেই তাঁর আচরণ, বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব, ভাগ্য ও ভবিষ্যদ্বাণী গণনা করা হয়।
জন্ম তারিখ অনুসারে আমাদের প্রত্যেকের একটি করে মূলাঙ্ক রয়েছে। মূলাঙ্ক মানে হল ব্যক্তির জন্ম তারিখের যোগফল। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কোনও মাসের ১২ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মূলাঙ্ক হবে ৩, ১+২=৩। এই মূলাঙ্ক গণনা করেই মানুষের সম্পর্কে অনেক কিছু জানা যায়।

নিউমেরোলজি এটাও বলে দিতে পারে যে বছরের প্রতিটি মাস কোন মূলাঙ্কের জাতকদের কেমন কাটবে। দেখে নিন ফেব্রুয়ারি মাস কোন মূলাঙ্কের জাতকদের কেমন কাটতে চলেছে।
মূলাঙ্ক ১
ফেব্রুয়ারি মাস এই মূলাঙ্কের জাতকদের খুব ভালো কাটবে। ক্যারিয়ারে উন্নতি হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ আপনি কোনও সুখবর পাবেন। এই মাসে লভ লাইফ ভালো কাটবে। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। বৈবাহিক জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে।
মূলাঙ্ক ২
ফেব্রুয়ারি মাসে আপনার সব ইচ্ছা পূরণ হবে। যাঁরা চাকরি পরিবর্তন করতে চান, তাঁরা ভালো সুযোগ পাবেন। ব্যবসায়ীরা নতুন কাজ শুরু করতে পারেন। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। প্রপার্টি কেনার জন্য এই মাসটা অনুকূল। দাম্পত্য জীবন সুখে শান্তিতে কাটবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। বাইরের খাবার এড়িয়ে চলুন।
মূলাঙ্ক ৩
এই মূলাঙ্কের জাতকদের ফেব্রুয়ারি মাসটা তেমন ভালো যাবে না। কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকা প্রয়োজন। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।
মূলাঙ্ক ৪
ফেব্রুয়ারি মাসে আপনার সব সমস্যার হবে। ব্যবসায়ীরা নতুন কাজ শুরু করতে পারেন। চাকুরিজীবীদের অফিসের কাজ মনোযোগ দিয়ে করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভালো থাকবে, তবে খরচ কমানোর চেষ্টা করুন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। সঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন।
মূলাঙ্ক ৫
এই মাসে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায় উন্নতি হবে এবং ভালো লাভও হবে। এই মাসে আপনি অনেক ফাংশন এবং ইভেন্টে যোগ দেওয়ার সুযোগ পাবেন। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
মূলাঙ্ক ৬
এই মাসে আপনার বিরোধীরা আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে। আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন, তবে আপনার প্রতিপক্ষরা আপনাকে আটকানোর চেষ্টা করতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে না। স্বাস্থ্যের যত্ন নিন। আবহাওয়ার পরিবর্তনে আপনি সর্দি, কাশি, জ্বরে ভুগতে পারেন।
মূলাঙ্ক ৭
এই মাসে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। খরচ বাড়তে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
মূলাঙ্ক ৮
ফেব্রুয়ারি মাসে আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। নতুন কাজ শুরু করার জন্য এই সময়টা অনুকূল। চাকুরিজীবীদের সামনে ভালো সুযোগ আসবে। বৈবাহিক জীবন সুখে শান্তিতে কাটবে।
মূলাঙ্ক ৯
ফেব্রুয়ারি মাস ৯ মূলাঙ্কের জাতকদের বেশ ভালই কাটবে। তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। রাগ নিয়ন্ত্রণে রাখুন। এই মাসে আপনি আপনার সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
