March 2023 Horoscope : মার্চে প্রমোশন ও বেতন বৃদ্ধি এই ৬ রাশির জাতকদের! আপনার ভাগ্যে কী আছে?

দেখতে দেখতে ২০২৩ সালের ফেব্রুয়ারি শেষ হয়ে, শুরু হতে চলল তৃতীয় মাস মার্চ। ফাইনান্সিয়াল ইয়ারের শেষ মাস এটি। এই মাসে চাকুরিজীবীদের পদোন্নতি, বেতন বৃদ্ধি হয়ে থাকে। এই সময় চাকরি পরিবর্তনও হয়ে থাকে।

Lucky zodiac signs in March 2023

চলতি বছরের মার্চ মাস ক্যারিয়ারের দিক থেকে একাধিক রাশির জন্য শুভ হতে চলেছে। চাকরিতে প্রমোশান, বেতন বৃদ্ধি তো হবেই, পাশাপাশি ব্যবসায়ও লাভ হতে পারে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য ২০২৩ সালের মার্চ মাসটি অত্যন্ত শুভ হবে।

মেষ রাশি

মেষ রাশি

মার্চ মাসে সব সমস্যার সমাধান হবে এই রাশির জাতকদের। কর্মক্ষেত্রে প্রতিপক্ষকে পরাজিত করতে সক্ষম হবেন। চাকুরিজীবীদের আয় বৃদ্ধি পাবে। ব্যবসায়ও লাভ হবে। লভ লাইফ খুব ভালো কাটবে। নিজের রাগ নিয়ন্ত্রণ করলে এই মাসে ভালো ফল পাবেন।

মিথুন রাশি

মিথুন রাশি

মার্চ মাসের শুরুটা খুব ভালো হবে। আপনি অনেক দিন ধরে যে পদোন্নতির অপেক্ষায় ছিলেন, তা এই সময় হবে। পছন্দের জায়গায় ট্রান্সফার হবে। বেতনও বাড়বে। পরিবারে সুখ, শান্তি থাকবে। বসের প্রশংসা পাবেন। বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হবে।

সিংহ রাশি

সিংহ রাশি

এই মাসে আপনার আটকে থাকা কাজ সম্পন্ন হবে। চাকরি-ব্যবসায় অগ্রগতি হবে। অর্থ লাভ হবে। মার্চ মাসে এমন একটি পরিকল্পনায় কাজ করবেন, যা থেকে ভবিষ্যতে ভালো লাভ হবে। মান-সম্মান বাড়বে। আয়ের নতুন উৎস তৈরি হবে।

তুলা রাশি

তুলা রাশি

মার্চ মাসে তুলা রাশির জাতক জাতিকারা ভাগ্যের সঙ্গ পাবেন। চাকরি-ব্যবসায় দারুণ অগ্রগতি হবে। যাঁরা আপনার সাফল্যে ঈর্ষান্বিত, তাঁদের থেকে সাবধান থাকুন। আপনার কাজ অন্য কারুর ভরসায় ছেড়ে দেবেন না।

ধনু রাশি

ধনু রাশি

এই মাসে আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী সাফল্য পাবেন। পরীক্ষা-প্রতিযোগিতায় সাফল্য আসবে। চাকুরিজীবীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। মান-সম্মান বাড়বে। যাঁরা বিদেশে ক্যারিয়ার বা ব্যবসার জন্য চেষ্টা করছেন, তাঁরা সাফল্য পাবেন।

মকর রাশি

মকর রাশি

মার্চ মাসটি মকর রাশির জাতকদের জন্য খুবই শুভ হবে। সব সমস্যা দূর হবে। আর্থিক লাভ হবে। চাকুরিজীবীদেরও এই মাসটি ভালো কাটবে। সঞ্চিত ধন বৃদ্ধি পাবে। এই সময় আপনার মান-সম্মান বাড়বে। সকলে আপনার কাজের প্রশংসা করবে। আদালতে চলমান মামলা আপনার পক্ষে আসবে। সম্পত্তি সংক্রান্ত বিরোধ মিটে যাবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion