Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Career Horoscope October 2023: অক্টোবরে ক্যারিয়ারে সাফল্য পাবেন এই ৫ রাশির জাতক, উপচে পড়বে ধন-সম্পদ!
Career Horoscope October 2023 in Bengali: অক্টোবর মাসে একাধিক গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তনের প্রভাব ১২ রাশির ক্যারিয়ার এবং আর্থিক ক্ষেত্রেও পড়বে। এই মাসে একাধিক রাশির কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব, আবার কিছু রাশির জাতকরা কঠোর পরিশ্রমের পরেও সাফল্য পাবেন না।
অক্টোবর মাসে কোন কোন রাশির জাতকরা ক্যারিয়ারে উন্নতির শিখরে পৌঁছাবেন, আর কারা ক্যারিয়ারে ব্যর্থতার সম্মুখীন হবেন? আর্থিক পরিস্থিতিতে উন্নতি হবে কাদের? জানতে চাইলে দেখুন আপনার রাশিফল।

মেষ রাশি
এই মাসে মেষ রাশির জাতক জাতিকারা তাঁদের কর্মক্ষেত্রে উন্নতি করবে। এই মাসে আপনার প্রকল্পকে সফল করার জন্য অনেক সুযোগ পাবেন। আর্থিক লাভ হতে পারে। অক্টোবরের শুরুতে আটকে থাকা অর্থ ফেরত আসতে পারে। অক্টোবরের শেষে একটি নতুন সূচনা আপনার জীবনে সুখ ও সমৃদ্ধির পথ খুলে দেবে।
বৃষ রাশি
আর্থিক ক্ষেত্রে এই মাসটি ভাল যাবে। আর্থিক লাভ হবে। বিনিয়োগ থেকে ভাল লাভ হবে। কর্মক্ষেত্রে ভাল ফলাফল পাবেন। আর্থিক লাভ সম্ভব। পরিবারে সুখ-সমৃদ্ধি বাড়বে, কিন্তু কোনও বিষয়ে মন অস্থির থাকবে।
মিথুন রাশি
কর্মক্ষেত্রে এই মাসটি ভাল যাবে। আপনি আপনার অফিসের কাজ ভালভাবে সম্পন্ন করতে পারবেন। এই মাসে আর্থিক ব্যয় হবে।
কর্কট রাশি
আর্থিক ক্ষেত্রে এই মাসটি ভাল যাবে। যাঁরা পার্টনারশিপে কাজ করছেন, তাঁরা ভাল ফল পাবেন। আর্থিক উন্নতি হবে। অক্টোবরের শেষে ভাল খবর আসতে পারে।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের এই মাসে আর্থিক লাভ হবে। বিনিয়োগ থেকে ভাল লাভ হতে পারে। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। এই মাসে কর্মক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থগিত করা ভাল। এই মাসে যাত্রাও স্থগিত করা ভাল। এই মাসে বিতর্কে জড়াবেন না, তাহলে আপনারই ক্ষতি হবে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। অর্থ ব্যয় বেশি হবে। অক্টোবরের শেষে পরিস্থিতির উন্নতি হতে পারে।
তুলা রাশি
তুলা রাশির জাতকরা এই মাসে ভাগ্যের সঙ্গ পাবেন। সৃজনশীল কাজের মাধ্যমে সাফল্য অর্জিত হবে। আর্থিক ব্যয় হতে পারে। পরিবারে সুখ, শান্তি থাকবে। এই মাসে পার্টনারশিপ বিনিয়োগের কারণে ব্যয় বাড়তে পারে। অক্টোবরের শেষে মন খুব খুশি থাকবে।
বৃশ্চিক রাশি
এই মাসে কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। অক্টোবরের শুরুতে আপনি আপনার ক্যারিয়ার সংক্রান্ত সুখবর পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে উন্নতি হতে পারে। অক্টোবরের শেষে সংযমের সাথে কাজ করলে জীবনে শান্তি আসবে।
ধনু রাশি
ধনু রাশির লোকেরা মাসের শুরু থেকে কর্মক্ষেত্রে অনুকূল ফল পাবেন। পরিবারে সুখ, শান্তি থাকবে। আর্থিক ব্যয় বেশি হবে। অক্টোবরের শেষে মন বিষণ্ণ থাকবে।
মকর রাশি
আর্থিক ক্ষেত্রে এই মাসটি ভাল যাবে। কর্মক্ষেত্রের কোনও বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করলে ভাল হবে। অক্টোবরের শেষে আপনি কিছুটা সীমাবদ্ধ বোধ করতে পারেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের এই মাসটি অন্যান্য মাসের তুলনায় ভাল যাবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং প্রতিটি কাজ আপনার প্রত্যাশা অনুযায়ী ফল পাবে। সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে। এই মাসে আর্থিক ব্যয় বেশি হবে। আপনি আপনার সুন্দর ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করতে পারেন। এই মাসে যাত্রা পিছিয়ে দিলেই ভাল। অক্টোবরের শেষে শারীরিক অলসতা অনুভব করতে পারেন।
মীন রাশি
মীন রাশির জাতকদের এই মাসে আর্থিক উন্নতি হবে। স্বাস্থ্য ভাল থাকবে। কর্মক্ষেত্রে আপনার ক্রমাগত প্রচেষ্টা সাফল্য এনে দেবে। ব্যয় বাড়তে পারে। অক্টোবরের শেষে জীবনে সুখ-সমৃদ্ধি ফিরবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
