আজ সর্বার্থ সিদ্ধি যোগ, মহাদেবের আশীর্বাদে জীবনে সুখ-সমৃদ্ধি ফিরবে ৫ রাশির জীবনে!

Monday Lucky Zodiac Signs: আজ ৮ জানুয়ারি চাঁদ মঙ্গলের রাশি বৃশ্চিকে থাকবে সারা দিন। পঞ্জিকা অনুসারে, আজ পৌষ মাসের কৃষ্ণ পক্ষের দ্বাদশী তিথি। এ দিন বেশ কয়েকটি শুভ যোগ গঠিত হবে। এই শুভ যোগগুলি হল সর্বার্থ সিদ্ধি যোগ, বৃদ্ধি যোগ ও আদিত্য মঙ্গল যোগ। এর সঙ্গে আজ থাকবে অনুরাধা নক্ষত্র।

হিন্দু ধর্ম অনুসারে সোমবার হল দেবাদিদেব মহাদেবের দিন। পাঁচ রাশির জাতকরা এ দিন জীবনের নানা ক্ষেত্রে লাভবান হবেন। দেখে নিন, সোমবার কোন কোন রাশির জাতকরা সৌভাগ্য লাভ করতে চলেছেন।

Monday Lucky Zodiac Signs

বৃষ রাশি

আজকের দিনটি বৃষ রাশির জাতকদের খুব ভালো যাবে। সকালে কোনও সুসংবাদ পেতে পারেন। ধর্মীয় কাজে ঝোঁক বাড়বে। চাকুরিজীবীদের সপ্তাহের প্রথম দিনে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। সহকর্মীদের সহায়তায় সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। ব্যবসায় ভালো লাভ হবে। পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে।

সিংহ রাশি

আদিত্য মঙ্গল যোগের শুভ প্রভাবে সিংহ রাশির জাতকদের কপাল খুলে যাবে। স্থগিত থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি খুব শুভ।

তুলা রাশি

তুলা রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। আপনার সকল মনোস্কামনা ইচ্ছা পূরণ হবে। পরিবারে সুখ-শান্তি থাকবে। সন্তানদের উন্নতি দেখে বাবা-মায়েরা খুশি হবেন। আজ কোনও প্রপার্টি কিনলে ভবিষ্যতে তা থেকে ভালো লাভ হবে। ব্যবসায় উন্নতি হবে। ধনসম্পদ বৃদ্ধি পাবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।

ধনু রাশি

সর্বার্থ সিদ্ধি যোগের প্রভাবে ধনু রাশির জাতকরা ভালো ফলাফল পাবেন। অসমাপ্ত কাজগুলি সম্পন্ন হবে। বন্ধুদের সঙ্গে অ্যাডভেঞ্চার ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। সামাজিক কাজে যোগ দেবেন। ফলে আপনার সম্মান বৃদ্ধি পাবে। চাকুরিজীবীরা অফিসের সমস্ত কাজ সময়মতো শেষ করবেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের দিনটা খুব ভালো যাবে। ব্যবসায় লাভ হবে। আর্থিক সমস্যা থাকবে না। আজ কোথাও বিনিয়োগ করলে তা থেকে ভালো ফল পাবেন। অর্থ লাভ হবে এবং আপনি অর্থ সঞ্চয়ও করতে পারবেন। আজ বাড়ির পরিবেশ ভালো থাকবে। পরিবারের কোনও সদস্য সরকারি চাকরি পেতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion