Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Monday Lucky Zodiac Signs: সোমবার মহাদেবের কৃপা থাকবে ৫ রাশির উপর, পূরণ হবে সকল ইচ্ছা!
Monday Lucky Zodiac Signs: সোমবার, ৪ ডিসেম্বর চাঁদ সূর্যের রাশি সিংহে প্রবেশ করবে। এই দিনে গুরু চন্দ্রের নবম পঞ্চম যোগ, রবি যোগ ও মঘা নক্ষত্রের শুভ সংযোগও থাকছে। যে কারণে এই দিনটি অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মানা হচ্ছে।
জ্যোতিষ গণনা বলছে, দেবাদিদেব মহাদেবের সবচেয়ে প্রিয় দিন হল সোমবার। এ দিন গঠিত হওয়া এই শুভ যোগের সুফল পাবেন ৫ রাশির জাতক জাতিকারা। ক্যারিয়ারে সাফল্য লাভ সম্ভব। আয়ের নতুন উৎসও পাবেন। জেনে নিন, কোন কোন রাশির জাতকদের দিনটা ভালো যাবে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের সোমবার দিনটা খুব ভালো যাবে। মহাদেবের কৃপায় বৃষ রাশির জাতকদের অনেক ইচ্ছা পূরণ হতে পারে। অর্থ বিনিয়োগ ও সঞ্চয়ের জন্য দিনটি ভালো। নতুন গাড়ি বা জমিজমা কেনার জন্য সোমবার দিনটি শুভ। পরিবারের সবাই এ দিন খুশি থাকবে। কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন। লভ লাইফ ভালো যাবে। চাকুরিজীবীদের দিনটি ভালো যাবে। ক্যারিয়ারে উন্নতির জন্য ভালো সুযোগ পাবেন। ব্যবসায় ভালো লাভ হবে।
কর্কট রাশি
আগামীকাল রবি যোগের শুভ প্রভাবে কর্কট রাশির জাতকরা সাফল্য লাভ করবেন। আটকে থাকা টাকা ফেরত পাবেন। পরিবারের কারুর কাছ থেকে সুখবর পেতে পারেন। যদি বাড়ি সংস্কার করার বা কোনও বিলাসবহুল জিনিস কেনার পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে সোমবার দিনটি উপযুক্ত। ব্যবসায়ীরা ভাগ্যের সঙ্গ পাবেন, যার কারণে ব্যবসায় ভালো লাভ হবে। পরিবারে চলমান অশান্তির অবসান হবে। আপনি আপনার লক্ষ্যে মনোনিবেশ করতে সক্ষম হবেন। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের দিনটা ভালো যাবে। আর্থিক লাভের ভাল সম্ভাবনা রয়েছে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। কিন্তু তারা সব প্রচেষ্টায় ব্যর্থ হবে। আগামীকাল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি মহাদেবের কৃপায় সম্পন্ন হবে। কোথাও বিনিয়োগের জন্য সোমবার দিনটি শুভ। চাকুরিজীবীরা অফিসের উর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মীদের সাপোর্ট পাবেন। নতুন প্রকল্পে কাজ শুরু করতে পারেন। অর্থ সঞ্চয় করতে পারবেন এবং আপনার ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়বে।
বৃশ্চিক রাশি
চাকুরিজীবীরা কঠোর পরিশ্রম করবেন, যার ভালো ফল মিলবে। উর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে সুখবর পাবেন। পরিবারের সঙ্গে দিনটা ভালো কাটবে। এই রাশির জাতকরা আগামীকাল অন্যের কল্যাণে কিছু অর্থ ব্যয় করতে পারেন, যা মানসিক শান্তি যোগাবে।
মকর রাশি
মকর রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে সোমবার। আধ্যাত্মিক কার্যকলাপে আপনার আগ্রহ বাড়বে। পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং তাঁর সহায়তায় আপনার অনেক গুরুত্বপূর্ণ অমীমাংসিত কাজ সম্পন্ন হতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভালো লাভ হবেন। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। বন্ধুদের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। চাকুরিজীবীরা সহকর্মীদের সহায়তায় সমস্ত কাজ সময়মতো শেষ করতে সক্ষম হবেন। পরিবারের কারুর বিয়ে ফাইনাল হতে পারে এ দিন। সম্পত্তি সংক্রান্ত বিবাদের অবসান হবে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications